Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 12:20 pm
Last modified: 11 March, 2025, 12:25 pm

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩

গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ হামলার ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 12:20 pm
Last modified: 11 March, 2025, 12:25 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম (২৩) নামে এক যুবক। এ ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির আহত হয়েছেন। হামলাকারী ফাহিমসহ মোট চার যুবককে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আহত অবস্থায় এএসআই মো. নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায়, তার আঙুল ভেঙে গেছে। তিনি আরও জানান, এ ঘটনার পর একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ হামলার ঘটনা ঘটে। ওসি নজরুল ইসলাম জানান, 'রাত দুইটার কিছু আগে এক যুবক থানায় এসে জানায়, এই এলাকায় একটি মার্ডার হয়েছে, পুলিশ তা জানে কি না? উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। এরপর ওই যুবক দাবি করে, পুলিশ ঘটনাটি লুকোচুরি করছে এবং জানায়, ডিউটি অফিসার এ ঘটনা জানে।

এরপর ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাওয়া পর ওই যুবকের পরিচয় জানতে চাওয়া হয়। তারপরেই তিনি ওসিকে মারধর শুরু করেন। এএসআই নাসির তাকে থামাতে গেলে যুবকের আঘাতে তার আঙুল ভেঙে যায়। এরপর সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম আসলে যুবকটি তার কপালে ঘুসি মেরে কপাল ফুলিয়ে দেয়। পরে তাকে আটক করা হয়।

আটকের পর ফাহিম জানায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছেন। পরে ওই তিনজনকেও থানায় আনা হয়।

Related Topics

টপ নিউজ

হামলা / থানা / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • সোহরাওয়ার্দী হাসপাতালে আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ, আটক ২
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net