Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
কোয়েলের মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৬৯৭ বন্যপাখি জবাই, চট্টগ্রামে গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2025, 09:35 pm
Last modified: 05 March, 2025, 09:45 pm

Related News

  • চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা
  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

কোয়েলের মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ৬৯৭ বন্যপাখি জবাই, চট্টগ্রামে গ্রেপ্তার ৩

‘ইছামতি নদীর তীরবর্তী বিস্তৃত ফসলি জমিতে প্রতিদিন হাজারো পাখি খাবারের সন্ধানে আসে। গ্রেপ্তারকৃতরা সেই জমিতে জাল পেতে পাখিগুলো ধরে জবাই করত।’
টিবিএস রিপোর্ট
05 March, 2025, 09:35 pm
Last modified: 05 March, 2025, 09:45 pm
ছবি: সৌজন্যে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছামতি নদীর তীর থেকে বিপুল সংখ্যক বন্যপাখি শিকার ও পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মোট ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই রয়েছে। এগুলোকে কোয়েলের মাংস নাম দিয়ে রেস্তোরাঁয় বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারার আজামুল্লা পাড়ার মো. সৈয়দুল আলম (৬০), মোহরি পাড়ার মো. ইদ্রিস (৬৫) ও পটিয়ার শোভনদন্ডি ইউনিয়নের মো. সোহেল (৩০)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইছামতি নদীর তীরবর্তী বিস্তৃত ফসলি জমিতে প্রতিদিন হাজারো পাখি খাবারের সন্ধানে আসে। গ্রেপ্তারকৃতরা সেই জমিতে জাল পেতে পাখিগুলো ধরে জবাই করত। পরে গরম পানিতে পালক তুলে কোয়েলের মাংস হিসেবে রেস্তোরাঁয় বিক্রি করত।'

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। পরে, একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দুটি বস্তাভর্তি মৃত পাখি উদ্ধার করা হয় এবং চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করা হয়েছে।

গ্রেপ্তারের পর উদ্ধার করা মৃত পাখিগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে সেগুলো দ্রুত পচন ধরায় কবর দেওয়ার প্রয়োজন হবে বলে জানান ওসি মনির। তিনি বলেন, 'আমরা বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছি।'

চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য স্থানীয় বন্যপাখির পরিবেশগত গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, 'কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদনশীলতা ও পরাগায়নে এসব পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত বিপুল সংখ্যক পাখি শিকার এলাকাটির জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।'

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, '৬৯৭টি পাখি হত্যা একটি নৃশংস অপরাধ। দুর্ভাগ্যজনকভাবে, আইনি ফাঁকফোকরের কারণে অপরাধীরা আদালতে হাজির হওয়ার পরপরই হয়তো জামিন পেয়ে যাবে। বন্যপ্রাণী পাচার একটি অ-আমলযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্তরা অনেক সময় শাস্তির বাইরে থেকে যায় এবং একই অপরাধ বারবার ঘটায়।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / কোয়েল পাখি / বন্যপাখি শিকার / বন্য পাখি / শিকার / চোরাশিকার / চোরা শিকারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদকে কুপিয়ে হত্যা
  • লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করবে: অর্থমন্ত্রী
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ বড় সাজ্জাদের সহযোগী ‘শুটার’ মোবারকসহ গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net