Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বিদেশি ঋণ নেওয়ায় আইএমএফের সিলিং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে না: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 02:25 pm
Last modified: 30 September, 2025, 02:25 pm

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • বেসরকারি খাত কেন বিদেশি ঋণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে 
  • অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার
  • অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

বিদেশি ঋণ নেওয়ায় আইএমএফের সিলিং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে না: অর্থ উপদেষ্টা

বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ বছর নিজ থেকেই বৈদেশিক ঋণ নেওয়ার ব্যাপারে বেশ সতর্ক। আমরা কোনো বাজেট সহায়তা ঋণ নেব না।’
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 02:25 pm
Last modified: 30 September, 2025, 02:25 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। স্কেচ: টিবিএস

বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সিলিং বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে টিবিএসকে এ কথা বলেন তিনি। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর ৫ বিলিয়ন ডলারের বৈদেশিক দেনা ও বকেয়া বিল পরিশোধ করেছি। তারপরও রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলারের বেশি আছে।'

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আইএমএফ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আমাদের ১.৯১ বিলিয়ন ডলার ঋণের সিলিং দেওয়া হলেও আমরা নিয়েছি ৩০০ মিলিয়ন ডলারের মতো।'

বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'আমরা এ বছর নিজ থেকেই বৈদেশিক ঋণ নেওয়ার ব্যাপারে বেশ সতর্ক। আমরা কোনো বাজেট সহায়তা ঋণ নেব না।'

'আইএমএফের অক্টোবরের বোর্ড সভায় গিয়েও আমি কোন বাড়তি ঋণ চাইব না আইএমএফ, বিশ্বব্যাংক বা এডিবি থেকে। চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিতে আগ্রহী। কিন্তু আমরা বলেছি আপাতত দরকার নাই,' বলেন তিনি।

বাজেট সহায়তা নেওয়া হলে ঋণদাতাদের নানা শর্তের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য করেন উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, 'আমরা রেভিনিউ বাড়ানোর ওপর জোর দিয়েছি। কর ফাঁকিবাজদের চিঠি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুর্নীতি কমায় রাজস্ব আহরণ এখন বাড়ছে।'

তিনি বলেন, 'এখন বেশি বিদেশি ঋণ নেওয়া হলে পরবর্তী সরকারের জন্য তা চাপ হতে পারে।'

Related Topics

টপ নিউজ

আইএমএফ / বিদেশি ঋণ / বৈদেশিক ঋণ / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • জরুরি খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • বেসরকারি খাত কেন বিদেশি ঋণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে 
  • অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার
  • অর্থবছরের প্রথম দুই মাসে ঋণছাড়ের দ্বিগুণ বৈদেশিক ঋণ পরিশোধ

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net