Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
মোট ঋণের ৭৮ শতাংশই ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত: গবেষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 September, 2025, 06:25 pm
Last modified: 25 September, 2025, 06:31 pm

Related News

  • ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • যে দেশে পোষা বিড়ালের সংখ্যা যত বেশি, সেখানকার মানুষ তত বেশি সুখী: গবেষণা
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা

মোট ঋণের ৭৮ শতাংশই ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত: গবেষণা

বাংলাদেশে ব্যাংকিং ও ঋণ খাতের সম্প্রসারণ ঘটলেও এর সুফল ভৌগোলিকভাবে সমানভাবে ছড়িয়ে পড়েনি।
টিবিএস রিপোর্ট
25 September, 2025, 06:25 pm
Last modified: 25 September, 2025, 06:31 pm
রাজধানীতে পিআরআই সম্মেলন কক্ষে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ছবি: টিবিএস

বাংলাদেশে প্রদত্ত মোট ঋণের প্রায় ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম—এই দুই মহানগর অঞ্চলে কেন্দ্রীভূত, ফলে দেশের বাকি অংশ কার্যত পিছিয়ে পড়ছে। এমন তথ্য উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক গবেষণা প্রতিবেদনে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে পিআরআই সম্মেলন কক্ষে উপস্থাপিত "বাংলাদেশ কি বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন সম্ভব?" শীর্ষক নিবন্ধের উপস্থাপনায় গবেষণার মূল তথ্যগুলো তুলে ধরা হয়। ঋণ বিতরণ এভাবে কেন্দ্রীভূত হওয়া কীভাবে অন্তুর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে বাধাগ্রস্ত করছে– তা উঠে এসেছে এ গবেষণায়।

পিআরআই পরিচালক ড. আহমদ আহসান বলেন, দেশের আকার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের অন্যতম কেন্দ্রীভূত রাষ্ট্র। এই অতিরিক্ত কেন্দ্রীকরণ দেখা যায় জনসেবা প্রদানে, নগর শাসনব্যবস্থায় এবং অর্থ প্রবাহে।

তিনি জানান, "ঢাকা ও চট্টগ্রামে মোট ঋণের ৭৮ শতাংশ জারি করা হয়, অথচ দেশের অন্যান্য জেলায় ছোট ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) ঋণ পেতে হিমশিম খাচ্ছেন। এই আর্থিক একচেটিয়াত্ব এই দুই মহানগরের বাইরে নতুন উদ্যোগ সৃষ্টি বাধাগ্রস্ত করছে, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করছে এবং আঞ্চলিক বৈষম্য গভীরতর করছে।"

আহমদ আহসান আরও বলেন, বাংলাদেশে ব্যাংকিং ও ঋণ খাতের সম্প্রসারণ ঘটলেও এর সুফল ভৌগোলিকভাবে সমানভাবে ছড়িয়ে পড়েনি। ঢাকার বাইরে এসএমই খাত দুর্বল, কারণ ব্যাংক ঋণ ও সেবার বেশিরভাগই ঢাকাকেন্দ্রিক থেকে গেছে।

এর গুরুত্বপূর্ণ প্রভাবও দেখা যাচ্ছে—২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নগর শিল্প খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমে গেছে, যা ২০১০–২০১৭ সালের তুলনায় পিছিয়ে। বিকেন্দ্রীকৃত ব্যাংকিং না থাকায় ও এসএমই খাতের দুর্বলতার কারণে অন্তর্ভুক্তিমূলক শিল্পায়নের সম্ভাবনা সংকুচিত হয়েছে।

পিআরআই-এর গবেষণায় আরও বলা হয়, দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৫টি পৌরসভা ৪০টিরও বেশি মন্ত্রণালয় ও সংস্থার অধীনে পরিচালিত হয়। ফলে মেয়ররা কার্যত অবকাঠামো, পানি, বিদ্যুৎ, শিক্ষা বা স্বাস্থ্যসেবা সমন্বয়ে "প্রায় ক্ষমতাহীন।"

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে—স্থানীয় সরকার খাতে বরাদ্দকে প্রাথমিকভাবে জিডিপির কমপক্ষে ১ শতাংশে উন্নীত করা, ঢাকা ও চট্টগ্রামে সম্পদ কর আদায় শক্তিশালী করা (যা বর্তমানে যথাক্রমে জিডিপির মাত্র ০.১৩ ও ০.০৬ শতাংশে), এবং স্থানীয় সরকারগুলোর সেবা, বিনিয়োগ পরিবেশ ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বার্ষিক স্কোরকার্ড প্রবর্তন করা।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বাদিউল আলম মজুমদার বলেন, জবাবদিহিতা বাড়াতে হলে সেটা জনগণের মাধ্যমে করতে হবে। এজন্য বিকেন্দ্রীকরণ অপরিহার্য। বিকেন্দ্রীকরণ মানে শুধু ক্ষমতা নয়, সুবিধারও বিকেন্দ্রীকরণ। মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের সমৃদ্ধি ঘটেনি। প্রকৃত উন্নয়ন মানে মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের উন্নতি। এজন্য স্থানীয় শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি, নাহলে বিকেন্দ্রীকরণ সম্ভব নয়।

Related Topics

টপ নিউজ

ঋণ / গবেষণা / কেন্দ্রীভূত ব্যাংকিং / পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ
  • ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • যে দেশে পোষা বিড়ালের সংখ্যা যত বেশি, সেখানকার মানুষ তত বেশি সুখী: গবেষণা
  • প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net