Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধিতে জুলাইয়ে চলতি হিসাবে উদ্বৃত্ত

অর্থনীতি

এ.এস.এম. সাদ
17 September, 2025, 12:30 pm
Last modified: 30 September, 2025, 07:07 pm

Related News

  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধিতে জুলাইয়ে চলতি হিসাবে উদ্বৃত্ত

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১৮১ মিলিয়ন ডলার।
এ.এস.এম. সাদ
17 September, 2025, 12:30 pm
Last modified: 30 September, 2025, 07:07 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

অর্থনীতির অন্যতম সূচক রপ্তানি ও রেমিট্যান্সের প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় ব্যালেন্স অব পেমেন্টের (বিওপি) চলতি হিসাবে উদ্বৃত্ত দেখা দিয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১৮১ মিলিয়ন ডলার।

চলতি বছরের জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আগের বছরের জুলাইয়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদ ও ট্রেজারি প্রধানরা বলছেন, ডলারের দর স্থিতিশীল থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স রেকর্ড হয়েছিল।

২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৭ দশমিক ১০ শতাংশ। এ মাসে আয় হয়েছে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

একই সময়ে আমদানি বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ। চলতি জুলাইয়ে আমদানি হয়েছে ৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারের। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, রপ্তানি ও রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ বাড়ার কারণে কারেন্ট অ্যাকাউন্ট উদ্বৃত্ত হয়েছে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রপ্তানি ও রেমিট্যান্স বাড়ায় কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স উদ্বৃত্ত অবস্থায় রয়েছে। এ দুই সূচকের কারণে ব্যালেন্স অব পেমেন্টের চলতি হিসাব উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এটা ইতিবাচক দিক।"

ট্রেড ব্যালেন্স বা বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে

রপ্তানি বাড়ার সঙ্গে আমদানিও বাড়ছে। ফলে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে। তবে আমদানির প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।

ড. জাহিদ হোসেন বলেন, "বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে। তবে এটি নিয়ে উদ্বেগের কিছু নেই, কারণ এ আমদানি বৃদ্ধি অর্থনীতিকে গতিশীল করবে।"

ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট ঘাটতি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে আর্থিক হিসাব বা ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট ঘাটতি দাঁড়িয়েছে ৭১৮ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২৬৩ মিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জুলাইয়ে মিডিয়াম ও লং-টার্ম ঋণ এসেছে ২০২ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ২৮৭ মিলিয়ন ডলার। এতে ঋণ প্রবাহ কমেছে ২৯ দশমিক ৬০ শতাংশ।

সিপিডির বিশিষ্ট ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান মনে করেন, যত ঋণ আসছে তার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, "রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে আগের তুলনায় ঋণ আসা কমেছে। যত ঋণ আসছে, তার চেয়ে বেশি পরিশোধ করতে হচ্ছে। এজন্য ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট ঘাটতিতে গেছে।"

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "প্রকল্প বাস্তবায়ন না হলে এসব ঋণও আসবে কম। তবে আশা করা যায়, সামনে পরিবর্তন আসবে। বর্তমানে নেট নেগেটিভ রয়েছে, সামনে হয়তো তা কমে যাবে।"

তিনি আরও উল্লেখ করেন, ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ হওয়ায় সামগ্রিক ব্যালেন্সও ঘাটতিতে পড়েছে।

রিজার্ভ বৃদ্ধি

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

ডলার সরবরাহ বাড়ায় এ সময় ডলারের দর কমতে থাকে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বিভিন্ন সময়ে ১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার কিনেছে।

একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, "বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় মূলধন যন্ত্রপাতি আমদানি কমেছে। এতে ডলারের চাহিদাও কমেছে। ফলে ডলার দর কমতে শুরু করেছিল। বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে তা স্থিতিশীল রেখেছে।"
 
Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

চলতি হিসাব / চলতি হিসাবের উদ্বৃত্ত / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net