Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ ৪৮ শতাংশ কমেছে

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
04 December, 2025, 11:40 am
Last modified: 04 December, 2025, 11:45 am

Related News

  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ ৪৮ শতাংশ কমেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের মোট ঋণের লক্ষ্যমাত্রা ১.০৪ লাখ কোটি টাকা। এর বিপরীতে এখন পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র ১১.২৫ শতাংশ। 
শাখাওয়াত প্রিন্স
04 December, 2025, 11:40 am
Last modified: 04 December, 2025, 11:45 am
প্রতীকী ছবি: সংগৃহীত

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই ২০২৪–নভেম্বর ২০২৫) অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে সরকারের নেওয়া নিট ঋণ উল্লেখযোগ্যভাবে কমে ১১ হাজার ৭০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২২ হাজার ২৫১ কোটি টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরে ঋণগ্রহণ কমেছে প্রায় ৪৮ শতাংশ।

ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উন্নয়ন ব্যয় কমে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং ট্রেজারি বিল–বন্ডের সুদহার কমে যাওয়ায় ব্যাংকগুলোর বিনিয়োগ আগ্রহও হ্রাস পেয়েছে। যদিও এই নিট ঋণের বড় অংশ এসেছে নন–ব্যাংকিং উৎস থেকে। 

চলতি বছরে ২৪ নভেম্বর পর্যন্ত নেওয়া নিট ঋণের মধ্যে ১০ হাজার ৩১৫ কোটি টাকা এসেছে নন–ব্যাংক সোর্স থেকে। নন–ব্যাংকিং উৎস বলতে নন–ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্সুরেন্স কোম্পানি এবং ব্যক্তি বিনিয়োগকারীদের বোঝায়।

আর অভ্যন্তরীণ ঋণের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ১ হাজার ৯৯৩ কোটি টাকা। এর এক মাস আগে সরকার কেন্দ্রীয় ব্যাংকে ৯০০ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল—অর্থাৎ নিট ঋণ নেননি, বরং উল্টো অর্থ ফেরত দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের মোট ঋণের লক্ষ্যমাত্রা ১.০৪ লাখ কোটি টাকা। এর বিপরীতে এখন পর্যন্ত নেওয়া হয়েছে মাত্র ১১.২৫ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের আরেক তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত ব্যাংক খাতে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৫.৬২ লাখ কোটি টাকা, যা জুন শেষে ছিল প্রায় ৫.৫০ লাখ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "নতুন সরকার গঠিত হলে মেগা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। তখন সরকারের ঋণগ্রহণও বাড়বে।"

ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন (আইএমইডি) জানায়, চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটে ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছে ২.৩৮ লাখ কোটি টাকা। তবে প্রথম পাঁচ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ১৯ হাজার ৫৭৮ কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যের ৮.৩৩ শতাংশ।

একজন ব্যাংকার বলেন, "আমদানি কমে যাওয়ায় বেসরকারি খাতের ঋণচাহিদাও কমেছে। সরকার যখন উন্নয়ন ব্যয় বাড়ায় না, তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কম আমদানি করে, ফলে বাণিজ্যিক ঋণের চাহিদা কমে যায়।"

কেন সরকার নন-ব্যাংকিং উৎস থেকে বেশি ঋণ নিচ্ছে?

সরকার সাধারণত ঘাটতি বাজেট মেটাতে বেশি ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে—বিশেষ করে তফসিলি ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে। 

তবে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, চলতি সময়ে সরকারের সরাসরি ব্যাংক ঋণের চাহিদা কম থাকায় নন–ব্যাংক সোর্স থেকে ঋণ বেশি নেওয়া হচ্ছে এবং এ খাতে পরিশোধও বেশি হচ্ছে। 

তিনি জানান, "কিছু ইন্সুরেন্স কোম্পানি ও কর্পোরেট প্রতিষ্ঠানের বিনিয়োগ এই সময়ে বেড়েছে। গ্রামীণফোন, বিকাশসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান ট্রেজারি বিল–বন্ডে বিনিয়োগ করছে, একই সঙ্গে বিসিবি ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডও এখানে বিনিয়োগ হচ্ছে।"

তিনি আরও বলেন, "ঋণের জন্য আমরা অকশন করি, সেখানে তফসিলি ব্যাংক যে হারে রিটার্ন চাইছে, নন–ব্যাংক প্রতিষ্ঠানগুলো তার চেয়ে কম হারে বিড দিচ্ছে—এ কারণেই ব্যাংক থেকে ঋণ কম নেওয়া হচ্ছে।" 

যদিও গত অর্থবছরের বড় অংশে ব্যাংকগুলোর মুনাফা এসেছে সরকারি ট্রেজারি বিল–বন্ডে বিনিয়োগ থেকে। তবে বর্তমানে এসব বিল–বন্ডের সুদহার ১২ শতাংশের বেশি থেকে নেমে ১০ শতাংশের কিছু ওপরে দাঁড়িয়েছে। সেসঙ্গে তফসিলি ব্যাংক এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমেছে।

বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৪ বছরে সর্বনিম্ন 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে এই প্রবৃদ্ধি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের অক্টোবরের শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.২৩ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৬.২৯ শতাংশ; অর্থাৎ এক মাসের ব্যবধানে তা সামান্য কমেছে। এক বছর আগে, ২০২৪ সালের অক্টোবরে এই প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছিল ৮.৩০ শতাংশ।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নতুন বিনিয়োগে দুর্বলতা। নতুন বিনিয়োগ না করা হলে মূলধনি যন্ত্রপাতি আমদানি করা কমে যায়। তখন ব্যাংক থেকে ঋণ নেওয়া কমে যায়। বিনিয়োগে কোনো ঘুরে দাঁড়ানোর সিগন্যাল নেই। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে এটাই সবচেয়ে বড় কারণ হিসাবে ধরে নিতে হবে।"

তিনি আরও বলেন, "আগে জালিয়াতির উদ্দেশ্যে ঋণ নেওয়ার যে প্রবণতা ছিল, তা এখন কমেছে। পাশাপাশি আগে ডলার সংকটের কারণে আমদানি দায় মেটানোতে যে সীমাবদ্ধতা ছিল, তা-ও কিছুটা কেটে গেছে।"

"তবে আরেকটি বড় সমস্যা হচ্ছে জ্বালানি সংকট। অনেক কারখানা গ্যাস সংকটের কারণে উৎপাদন করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে," বলেন তিনি।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তৌহিদুল আলম খান বলেন, কিছু ব্যাংক তারল্য সংকট ও খেলাপি ঋণ বৃদ্ধির চাপে রয়েছে। এতে তাদের নতুন ঋণ দেওয়ার সক্ষমতা ও আগ্রহ কমছে। 

"এছাড়া উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের চড়া সুদহারও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

সরকারের ঋণ / ব্যাংক থেকে সরকারের ঋণ / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 
  • রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার অব্যাহত থাকবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net