Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 10:30 pm
Last modified: 10 June, 2025, 10:37 pm

Related News

  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র

কাঁচা চামড়ার সংগ্রহ এবছর ১০-১৫ শতাংশ কম হবে, বলছেন ট্যানারি মালিকরা

বিটিএর তথ্যমতে, আজ মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত দেশের প্রধান চামড়া শিল্প কেন্দ্র সাভার চামরা শিল্প নগরীতে প্রায় ৪.০৫ লাখ লবণযুক্ত গরুর চামড়া এবং প্রায় ৫০ হাজার ছাগলের চামড়া সরবরাহ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 10:30 pm
Last modified: 10 June, 2025, 10:37 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

গত বছরের তুলনায় এ বছর কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ তুলনামূলক কম হতে পারে বলে আশঙ্কা করছেন দেশের চামড়া শিল্পের সঙ্গে জড়িত ট্যানারি মালিকেরা। তারা বলছেন, এ বছর প্রায় ৮০ লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে, যেখানে গত বছর ৯০ লাখেরও বেশি চামড়া সংগ্রহ করা হয়েছিল।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদের ভাষ্য, কাঁচা চামড়া সংগ্রহ কমার কারণ মূলত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির কারণে এবার কোরবানিও অন্যান্য বারের চেয়ে কম হয়েছে। 

তার ধারণা, সামগ্রিকভাবে কোরবানির সংখ্যা কম হলেও এ বছর গরু ও মহিষ কোরবানির সংখ্যা কিছুটা বেড়ে ৫০ লাখের মতো হতে পারে। কারণ, এবার মানুষের ভাগে বড় গরু বা মহিষ কোরবানির সংখ্যা বেড়েছে।

অন্যদিকে ছাগল কোরবানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ৩০ লাখে নেমেছে বলে মনে করা হচ্ছে, যা গত বছর ছিল ৫০ লাখেরও বেশি। 

বিটিএ এবার উট ও মহিষের চামড়াসহ প্রায় ৫০ লাখ লবণযুক্ত গরুর চামড়া সংগ্রহের পরিকল্পনা করছে। তবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ধরনের চর্মরোগের কারণে অনেক গরুর চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে চামড়ার বাজারমূল্য কমতে পারে বলে আশঙ্কার করা হচ্ছে।

অন্যদিকে ছাগল কোরবানির সংখ্যা কম হওয়া এবং চামড়া প্রক্রিয়াকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে এ বছর ছাগলের ভালো মানের চামড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, জানান শাহীন আহমেদ। 

বিটিএর তথ্যমতে, আজ মঙ্গলবার (১০ জুন) পর্যন্ত দেশের প্রধান চামড়া শিল্প কেন্দ্র সাভার চামরা শিল্প নগরীতে প্রায় ৪.০৫ লাখ লবণযুক্ত গরুর চামড়া এবং প্রায় ৫০ হাজার ছাগলের চামড়া সরবরাহ করা হয়েছে।

শাহীন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ট্যানারি মালিকেরা সরকার নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া কিনছে (ঢাকার মধ্যে প্রতি বর্গফুট ৬০-৬৫ টাকা এবং রাজধানীর বাইরে ৫৫-৬০ টাকা)। আঞ্চলিক ব্যবসায়ীরা সারাদেশে লবণযুক্ত চামড়া সংগ্রহ করছে। এই সপ্তাহের শেষের দিকে ঢাকায় চামড়া সরবরাহের চালান বাড়বে বলে আশা করা হচ্ছে।

১৯৯০ সালের পর সরকার প্রথমবারের মতো ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ায় বছরের পর বছর ধরে যে কাঁচা চামড়ার দাম ছিল নিম্নমুখী, সেই চামড়ার দাম এবছর ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

উল্লেখ্য, পশুর শরীর থেকে প্রথমে চামড়া ও পরে পশম ছাড়িয়ে প্রক্রিয়াজাত করার পর যে চামড়া পাওয়া যায় তাকেই ওয়েট ব্লু চামড়া বলা হয়। ১৯৯০ সালের আগপর্যন্ত এ ধরনের চামড়া বাংলাদেশ থেকে রপ্তানি হতো।

ওয়েট ব্লু চামড়া এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং ফিনিশড লেদারে পরিণত করতে অতিরিক্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়।

রপ্তানির সুযোগের ফলে দাম বৃদ্ধি পেলেও স্থানীয় ট্যানারদের আশঙ্কা- রপ্তানিকারকেরা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি দাম পেলে ওয়েট ব্লু চামড়ার অভ্যন্তরীণ ঘাটতি তৈরি হবে। 

বিটিএ জানিয়েছে, তাদের ১২৫ সদস্যের ট্যানারি স্থানীয়ভাবে সম্পূর্ণ মূল্য সংযোজনের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করতে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এগুলোর পাশাপাশি দেশব্যাপী দেড় শরও বেশি চামড়া প্রক্রিয়াকরণ কারখানা পরিচালনা করছে। 

বিটিএর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান টিবিএসকে বলেন, এ শিল্প যদি কেবল ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে মনোযোগ দেয়, তাহলে বর্তমান বিনিয়োগের মাত্র এক-পঞ্চমাংশ প্রয়োজন হবে।

বর্তমানে মাত্র তিন ডজন ট্যানারি আর্থিকভাবে স্থিতিশীল। বাকিরা ক্রমাগত বিভিন্ন সংকটের মুখোমুখি হচ্ছে। 

মিজানুর রহমান বলেন, আমরা আশাবাদী আন্তর্জাতিক বাজারে ওয়েট ব্লু চামড়ার দাম নাটকীয়ভাবে বাড়বে না। আমাদের স্থাপন করা নিজস্ব উৎপাদন ক্ষমতা যতটা সম্ভব কার্যকর বা উন্নত করত হবে। 

তিনি আরও জানান, ওয়েট ব্লু চামড়ার রপ্তানি মূল্য বর্তমানে দেশীয় মূল্যের হারের তুলনায় খুব বেশি নয়।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয় করা চামড়া ও চামড়াজাত পণ্য খাত বছরে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। সরকার ২০৩০ সালের মধ্যে এটি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

Related Topics

টপ নিউজ

চামড়া / রপ্তানি / সাভার / ট্যানারি / গরু / মহিষ / কোরবানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net