Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

অর্থনীতি

রিয়াদ হোসেন
03 June, 2025, 10:05 am
Last modified: 03 June, 2025, 10:05 am

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

ব্যাপক শুল্ক হ্রাস: স্থানীয় শিল্পের বাড়তি প্রতিযোগিতায় পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

রিয়াদ হোসেন
03 June, 2025, 10:05 am
Last modified: 03 June, 2025, 10:05 am
অলংকরণ: দুনিয়া জাহান/টিবিএস

আগামী বছর নভেম্বরেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ হতে যাচ্ছে বাংলাদেশের। এই প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৫০০টি পণ্যে আমদানি শুল্ক ব্যাপকভাবে কমানোর ঘোষণা দিয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এমন কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে, যার কারণে স্থানীয় আমদানি বিকল্প শিল্পগুলো বাড়তি প্রতিযোগিতায় পড়তে পারে। 

তারা বলছেন, এলডিসি-পরবর্তী সময়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য থাকলেও যেসব পণ্যে দেশেও উৎপাদন হয়, সেগুলোর শুল্ক কমানোয় ওই খাতগুলোর শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি শ্লথ হতে পারে।

যেসব পণ্যের শুল্ক কমানো হয়েছে তার মধ্যে রয়েছে—আমদানিকৃত প্লাস্টিক পণ্য, কিচেনওয়্যার, টয়লেটপেপার, টিস্যু পেপারসহ বিভিন্ন ধরনের ফ্যাব্রিক। বিভিন্ন তৈরি পোশাক ও জুতার ওপর শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। আর ব্রিক, ব্লক ও টাইলসের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

এছাড়া কিছু পেট্রোলিয়াম পণ্য এবং আমদানি করা মাছ ও মাংসের ওপরেও শুল্ক কমানো হয়েছে। 

এসবের বাইরে যেসব পণ্যে শুল্ক কমানো হয়েছে, সেগুলোর বড় অংশই অপ্রচলিত পণ্য্য, যা তেমন আমদানি হয় না। অর্থাৎ বাজারে এদের উপস্থিতি সীমিত।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমদানিতে যে উচ্চ শুল্ক ছিল, তা কমানোর যুক্তি ছিল। তবে এর ফলে স্থানীয় পর্যায়ের আমদানি বিকল্প শিল্পও বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে যাচ্ছে।'

'শুল্ক কমানোর বিষয়টি যথাযথ গবেষণা করে এবং বাণিজ্যনীতি বিবেচনায় নিয়ে করা হয়েছে কি না, বিশেষত উদীয়মান শিল্পের বিষয়টি মাথায় ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে,' যোগ করেন তিনি।

এবারের বাজেটে ১১০টি পণ্যে আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আরও ৬৫টি পণ্যে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। ৯টি পণ্যে সম্পূরক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এবং ৪৪২টি পণ্যে তা আংশিকভাবে কমানো হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বলেন, বিগত তিন বছর ধরে শুল্ক কমানো হলেও এবারের বাজেটেই সবচেয়ে বেশি পণ্যে শুল্ক কমানো হয়েছে।

শুল্ক ছাড়াও সরকার এবারে আমদানি মূল্যায়নের (ইমপোর্ট ভ্যালুয়েশন) দীর্ঘদিনের অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে বাংলাদেশে কয়েকশো পণ্যে 'ট্যারিফ ভ্যালু' ও 'মিনিমাম মূল্য' আরোপ করা হয়, যা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

এবারের প্রস্তাবিত বাজেটে ৮৪টি পণ্যে 'মিনিমাম ভ্যালু' প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এসব পণ্যের ওপর এখন প্রকৃত আমদানি মূল্যের ভিত্তিতে কর ধার্য হবে, সরকার নির্ধারিত ন্যূনতম মূল্যের ভিত্তিতে নয়। ফলে বাংলাদেশের শুল্কনীতি এখন ডব্লিউটিও মানদণ্ডের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ হবে।

এনবিআর কর্মকর্তারা জানান, এই মিনিমাম ভ্যালু পদ্ধতি নিয়ে বহুদিন ধরেই সমালোচনা ছিল—কারণ এটি মুক্ত বাণিজ্যের নীতির পরিপন্থী এবং যথাযথ মূল্যায়নের পথে বাধা সৃষ্টি করে।

মিনিমাম ভ্যালু হলো কাস্টমস মূল্যায়নের জন্য সরকার-নির্ধারিত একটি মূল্য। কোনো পণ্য ওই ভ্যালুর চেয়ে কম মূল্যে আমদানি করা হলেও সরকার-নির্ধারিত মূল্যের নিচে অ্যাসেসমেন্ট হবে না। এছাড়া বেশ কিছু পণ্যে ট্যারিফ ভ্যালুও রয়েছে। ঘোষিত আমদানি মূল্য যা-ই হোক না কেন, এসব পণ্যে পূর্বনির্ধারিত হারে শুল্ক আরোপ করা হয়।

এনবিআরের কাস্টমস উইংয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'বাংলাদেশ যেহেতু এলডিসি থেকে গ্র্যাজুয়েট করতে যাচ্ছে, তাই আমদানির ক্ষেত্রে পণ্যের ভ্যালুয়েশনের এ ধরনের বিকৃতি এখন আর গ্রহণযোগ্য নয়।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা এগুলো থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়ে আসছিলেন বহু বছর ধরে। এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের অংশ হিসেবে এবার বড় আকারে পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। এর ফলে দেশের স্থানীয় শিল্পকে যে উচ্চ শুল্ক-প্রাচীর দিয়ে সুরক্ষা দেওয়া হচ্ছে, তা কিছুটা কমবে।'

অবশ্য এত বেশি শুল্ক কমানোর ফলে সরকারের রাজস্ব আদায় খুব বেশি কমবে না বলে জানান ওই কর্মকর্তা। 

তিনি বলেন, 'কিছু পণ্যের শুল্ক, মিমিনাম ভ্যালু, সম্পূরক ডিউটি, কাস্টমস ডিউটি বাড়ানো হয়েছে। ফলে সব মিলিয়ে আমদানিতে রাজস্ব আদায়ে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না।'

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / শুল্ক হ্রাস / এনবিআর / মিনিমাম ভ্যালু / আমদানি শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net