Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
১৫ শতাংশ কর দিয়ে সাদা করা যাবে জমি বিক্রির অপ্রদর্শিত টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 09:50 am
Last modified: 01 June, 2025, 02:27 pm

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

১৫ শতাংশ কর দিয়ে সাদা করা যাবে জমি বিক্রির অপ্রদর্শিত টাকা

এর আগে শুধু সংশ্লিষ্ট বছরের আয় সাদা করার সুযোগ থাকলেও নতুন নিয়মে বিগত পাঁচ বছরের আয়ের ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 09:50 am
Last modified: 01 June, 2025, 02:27 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জমি বা অ্যাপার্টমেন্ট বিক্রির মাধ্যমে দলিল মূল্যের অতিরিক্ত অর্থকে ১৫ শতাংশ হারে কর [ট্যাক্স] দিয়ে বৈধ করার [সাদা করার] সুযোগ দিতে যাচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিক্রির পর দলিলে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি অর্থ পেলে তা 'ক্যাপিটাল গেইন' হিসেবে গণ্য হবে, যার ওপর কর হার ১৫ শতাংশ। এর আগে শুধু সংশ্লিষ্ট বছরের আয় সাদা করার সুযোগ থাকলেও নতুন নিয়মে বিগত পাঁচ বছরের আয়ের ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে।

বর্তমানে বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দলিল মূল্যের বেশি অর্থ পায়, তবে সেই অর্থের ওপর ১৫ শতাংশ হারে কর দিয়ে তা বৈধ করা যায়, তবে সেক্ষেত্রে পরের বছর আয় সংশ্লিষ্ট বছরের কর ফাইলে দেখাতে হয়। 

তবে আগের পাঁচ বছরের আয় বৈধ করার স্পষ্ট কোনো নিয়ম নেই। নতুন নিয়ম অনুযায়ী, এখন বিগত পাঁচ বছরের মধ্যে জমি বা অ্যাপার্টমেন্ট বিক্রি থেকে আসা অতিরিক্ত আয়ও ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করা যাবে।

অবশ্য এনবিআর কর্মকর্তারা বলছেন, সাধারণত নিয়মিত কর দিয়ে জমি বিক্রির টাকা সাদা করার উদাহরণ নেই বললেই চলে। ফলে বড় অঙ্কের অর্থ মানুষের হাতে থাকলেও তা ট্যাক্স ফাইলে না দেখানোয়—অর্থনীতির মূল স্রোতে আসতে পারছে না।

এ বিষয়ে কর বিশেষজ্ঞ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া টিবিএসকে বলেন, 'এটি একটি স্বস্তির খবর হলেও মূল সমস্যা হলো মৌজা ও প্রকৃত লেনদেন মূল্যের অমিল। প্রকৃত সমাধান হবে এই দুই মূল্যের সমন্বয় করা এবং লেনদেনের খরচ কমানো।'

তিনি আরও বলেন, 'এনবিআর এই বিষয়ে কাজ করছে, তবে সব অংশীজনকে একসাথে কাজ করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে।'

Related Topics

টপ নিউজ

কালো টাকা / জমি / কর / ট্যাক্স / কালো টাকা বৈধকরণ / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net