Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি জুনে পাওয়ার আশা: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 07:20 pm
Last modified: 25 March, 2025, 07:21 pm

Related News

  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি জুনে পাওয়ার আশা: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ ঋণের কিস্তি ছাড়ের আগে কয়েকটি শর্ত বাস্তবায়নের কথা বলেছে, যার মধ্যে দু’টি এখনও পূরণ করা হয়নি।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 07:20 pm
Last modified: 25 March, 2025, 07:21 pm
ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আইএমএফ-এর ঋণের পরবর্তী তথা চতুর্থ কিস্তি আগামী জুন মাসে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে সংস্থাটি ঋণ ছাড়ের আগে বেশ কিছু শর্ত বাস্তবায়নের তাগাদা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, 'ওরা [আইএমএফ] অনেক কিছু বলছে — এটা করো, ওটা করো। আমরা বলছি, আমরা দেখছি।'

তিনি আরও বলেন, 'একটা সংস্থা [আইএমএফ] যদি ঋণ ছাড় করার ব্যাপারে না করে, তখন অন্যরাও তা চায় না।'

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন নীতি-নির্ধারক নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আইএমএফ-এর শর্ত মেনে ঋণ না নিলে কিংবা সংস্থাটি ঋণ না ছাড়লে বিশ্বব্যাংক ও এডিবিসহ অন্যান্য দাতাগোষ্ঠীও তাদের প্রতিশ্রুত ঋণ না ছাড়তে পারে।

'এমনটা হলে প্রায় ৯ বিলিয়ন ডলার ঋণ আটকে যেতে পারে,' বলেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, আইএমএফ ঋণের কিস্তি ছাড়ের আগে কয়েকটি শর্ত বাস্তবায়নের কথা বলেছে, যার মধ্যে দু'টি এখনও পূরণ করা হয়নি।

তিনি বলেন, 'তারা এখনই সেগুলো বাস্তবায়ন করতে বলছে, আমরা বলছি আমাদের সময় লাগবে। আর আমরাই দু'টি কিস্তি একসঙ্গে জুনে চেয়েছি, যাতে একটা ভালো পরিমাণ অর্থ পাওয়া যায়।'

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, গত ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও বাংলাদেশ শর্ত পূরণ না করায় আইএমএফ ওই কিস্তি দেয়নি।

আগামী জুনে সংস্থাটির বোর্ড সভায় বাংলাদেশের ঋণ ছাড়ের বিষয়টি উঠতে পারে। তবে তার আগে সরকারকে একক ভ্যাট রেট কার্যকর করা এবং বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্ত বাস্তবায়ন করতে হবে।

আগামী জুনে ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে সরকার একক ভ্যাট রেট কার্যকরের পরিকল্পনা করছে।

তবে জুনের মধ্যে বিনিময় হার বাজারভিত্তিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, 'জুন থেকে এক্সচেঞ্জ রেট পুরোপুরি বাজারভিত্তিক হবে, এটা বলা যাবে না। এক্সচেঞ্জ রেট বাজারের ওপর ছেড়ে দিলে তা কোথায় গিয়ে ঠেকবে — দেশ হঠাৎ করে শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে।'

তিনি আরও বলেন, আইএমএফসহ অন্যান্য সংস্থা থেকে বাজেট সহায়তা না পেলে বিপুল পরিমাণ সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি আয়ের প্রয়োজন হবে, যা হঠাৎ করে বাড়ানো সম্ভব নয়।

আলোচনায় অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

আইএমএফ ঋণ / আইএমএফের ঋণ / আইএমএফ / বিদেশি ঋণ / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net