Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
শেয়ার কারসাজির জন্য এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 08:30 am
Last modified: 20 March, 2025, 08:42 am

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার কারসাজির জন্য এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকা জরিমানা

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 08:30 am
Last modified: 20 March, 2025, 08:42 am

তিনটি তালিকাভুক্ত কোম্পানি—সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন শুজ লিমিটেডের শেয়ারের দাম কারসাজির অভিযোগে ফেব্রুয়ারিতে এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭৯.৯২ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যাদের জরিমানা করা হয়েছে, তারা হলো: মো. আবুল খায়ের (১১.০১ কোটি টাকা), আবুল কালাম মাতবর (৭.২১ কোটি টাকা), কাজী সাদিয়া হাসান (২৫.০২ কোটি টাকা), কনিকা আফরোজ (১৯.০১ কোটি টাকা), কাজী ফরিদ হাসান (৩৫ লাখ টাকা), কাজী ফুয়াদ হাসান (৩৫ লাখ টাকা), ডিআইটি কো-অপারেটিভ (৫ কোটি টাকা), মোহাম্মদ শামসুল আলম (৫৭.৫০ লাখ টাকা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১ লাখ টাকা), সাজিয়া জেসমিন (৪৯ লাখ টাকা), সুলতানা পারভীন (১১ লাখ টাকা), এএএ এগ্রো এন্টারপ্রাইজ (৭৫ লাখ টাকা), আরবিম টেকনো (২৩ লাখ টাকা)  ও মো. ফরিদ আহমেদ (১ লাখ টাকা)।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার কারসাজির জন্য নিয়ন্ত্রক সংস্থা ছয়জন ব্যক্তিকে—মো. আবুল খায়ের, আবুল কালাম মাতবর, কাজী সাদিয়া হাসান, কনিকা আফরোজ, কাজী ফরিদ হাসান ও কাজী ফুয়াদ হাসান—মোট ৭৫ লাখ টাকা জরিমানা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০২১ সালের ২৮ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত তদন্ত করা হয়েছিল। তদন্ত দল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার লেনদেন-সংক্রান্ত বিভিন্ন টিআরইসি হোল্ডার কোম্পানি থেকে সংগৃহীত নথিপত্র দৈব চয়নের মাধ্যমে পরীক্ষা করেছে।

সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মো. আবুল খায়ের ও তার সহযোগীরা সোনালী পেপারের ৭ লাখ ৩৭ হাজার ৭১টি শেয়ার কিনেছেন। তারা উল্লেখিত বিও অ্যাকাউন্ট ব্যবহার করে কোম্পানিটির মোট শেয়ারের ১১.২৭ শতাংশ লেনদেন করেছেন এবং তদন্তের সময়কালে ৭২ লাখ ক্যাপিটাল গেইন রিয়ালাইজ করেছেন। এছাড়া এই সময়কালে তাদের আনরিয়ালাইজড ক্যাপিটাল গেইন ছিল ৯.৩০ লাখ টাকা।

তদন্তে দেখা গেছে, মো. আবুল খায়ের ও তার সহযোগীরা সোনালী পেপারের শেয়ারের ধারাবাহিক লেনদেনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

ফাইন ফুডস

ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম কারসাজি ও কৃত্রিমভাবে মূল্য বাড়ানোর জন্য বিএসইসি চারজন ব্যক্তিগত বিনিয়োগকারী এবং দুটি প্রতিষ্ঠানকে মোট প্রায় ১.৯৬ কোটি টাকা জরিমানা করেছে।

মূল কারসাজিকারী হিসেবে চিহ্নিত মোহাম্মদ শামসুল আলমকে ৩৭.৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর তার স্ত্রী সাজিয়া জেসমিনকে জরিমানা করা হয়েছে ৪৯ লাখ টাকা। এছাড়াও তার বোন সুলতানা পারভীনকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই চারজন ব্যক্তি একই পরিবারের সদস্য।

মোহাম্মদ শামসুল আলমের সঙ্গে যুক্ত দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। এএএ অ্যাগ্রো এন্টারপ্রাইজকে—যেখানে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন—৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরবিম টেকনোকে জরিমানা করা হয়েছে ২৩ লাখ টাকা। তিনি এই প্রতিষ্ঠানের একজন পরিচালক।

বিএসইসি তাদের নজরদারি বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের তথ্যমতে, এই সময়কালে কারসাজিকারীরা তাদের নেটওয়ার্কের মধ্যে একাধিক লেনদেন পরিচালনা করেছিল। এর ফলে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছিল যে পড়তি বাজারেও কোম্পানিটির শেয়ার আরও সক্রিয় এবং শেয়ারের চাহিদা বেশি ছিল। 

তারা এই সময়ে একাধিক ব্রোকারেজ ফার্ম ও বেশ কয়েকটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ব্যবহার করে কৃত্রিমভাবে ক্রয়-বিক্রয় কার্যক্রমকে প্রভাবিত করেছিল। এছাড়া এই সময়কালে তারা স্টক এক্সচেঞ্জ বা নিয়ন্ত্রক সংস্থায় ঘোষণা না দিয়েই কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছিল, যা নিয়ম বহির্ভূত।

ফরচুন শুজ

ফরচুন শুজের শেয়ার কারসাজির জন্য নিয়ন্ত্রক সংস্থা চার ব্যক্তি ও একটি সংস্থাকে—মো. আবুল খায়ের, আবুল কালাম মাতবর, কাজী সাদিয়া হাসান, কনিকা আফরোজ ও ডিআইটি কো-অপারেটিভ—মোট ৭৭.২ কোটি টাকা জরিমানা করেছে।

ডিএসইর মাধ্যমে ২০২১ সালের ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তদন্ত পরিচালিত হয়েছিল।

সংশ্লিষ্ট নথি বিশ্লেষণ করে দেখা গেছে, মো. আবুল খায়ের ও তার সহযোগীরা ফরচুন শুজের ১.৭১ কোটি শেয়ার কিনেছেন।

উল্লিখিত বিও অ্যাকাউন্ট ব্যবহার করে তারা কোম্পানিটির মোট শেয়ারের ৩৭.৮৪ শতাংশ লেনদেন করেছেন এবং তদন্তের সময়কালে ৭৭.১৫ কোটি টাকা ক্যাপিটাল গেইন রিয়ালাইজ করেছেন। এছাড়াও এই সময়কালে তাদের আনরিয়ালাইজড গেইন ছিল ৪২.৩৮ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

শেয়ারবাজার / শেয়ার কারসাজি / বিএসইসি / বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) / ঢাকা স্টক এক্সচেঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় বিএনপি-সংশ্লিষ্ট শেয়ারে বড় উত্থান, জামায়াত-সংশ্লিষ্টদের পতন
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net