Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
রহস্যময় ফইট্টা; কথায় আছে, দেখায় নেই!

ইজেল

সরওয়ার পাঠান
22 March, 2025, 12:55 pm
Last modified: 22 March, 2025, 12:58 pm

Related News

  • বোকা বাকশোর কথকতা
  • এপস্টেইনের ‘ললিতা এক্সপ্রেস’ 
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল

রহস্যময় ফইট্টা; কথায় আছে, দেখায় নেই!

সরওয়ার পাঠান
22 March, 2025, 12:55 pm
Last modified: 22 March, 2025, 12:58 pm
ছবি: সংগৃহীত

ছোটবেলায় আমার প্রবল আগ্রহের বস্তু ছিল বারান্দার এক কোণে পড়ে থাকা শূন্য একটি খাঁচা। কাঠের ফ্রেমে লোহার শিক দিয়ে তৈরি টিনের ছাদ দেওয়া সেই খাঁচাটা সবার কাছে ফইট্টার খাঁচা নামে পরিচিত ছিল। বাবা প্রায়ই গজারি বনে শিকারে যেতেন। ভাওয়ালের গজারি বন তখন চিতাবাঘ, মায়া হরিণ, বন্য শূকর, অজগর, ময়ূরসহ নানা জাতের বন্য প্রাণীতে সমৃদ্ধ ছিল।

একবার শিকারে গিয়ে তিনি একটি ফইট্টার বাচ্চা সংগ্রহ করে আনেন। সুন্দর একটি খাঁচা তৈরি করে তিনি প্রাণীটাকে কয়েক বছর ধরে লালন-পালন করেন।

কিন্তু সেই ফইট্টার বিয়োগগাথা বেশ মর্মান্তিক। একবার খাঁচা পরিষ্কারের সময় বাবা তার আদরের ফইট্টাটিকে বাইরে বের করে রেখেছিলেন। তখন তারই পোষা একটি কুকুর এসে ফইট্টাটিকে আক্রমণ করে। আর প্রায় সাথে সাথেই সেটা মৃত্যুবরণ করে। বাবা খুব রাগী মানুষ ছিলেন। তিনি ঘর থেকে বন্দুক এনে সোজা কুকুরটার মাথায় গুলি করেন।

এর পর থেকে তাকে আর কোনো প্রাণী পুষতে দেখা যায়নি। আসলে বন্য কিংবা পোষা সব কুকুরই ফইট্টার প্রধান শত্রু।

ছবি: সংগৃহীত

বাবাকে সেই ফইট্টার কথা জিজ্ঞেস করলে তিনি বলতেন, 'ওটা ছিল খুরওয়ালা খরগোশ।' তখন আমার মাথায় কেবলই ফইট্টার চিন্তা ঘুরপাক খেত। ভাবতাম বড় হয়ে আমিও গজারি বনে শিকারে যাব, এরপর একটা ফইট্টার বাচ্চা সংগ্রহ করে নিয়ে পুষব।

এখন কথা হচ্ছে, কে এই ফইট্টা? কী তার পরিচয়? এই খুরওয়ালা খরগোশ শুধু গজারি বন নয়, সারা দেশের প্রায় সকল অঞ্চলেই দেখা যেত। সুস্বাদু মাংসের লোভে বন্দুকধারী শিকারিদের পাশাপাশি সাধারণ মানুষও ওদের ফাঁদ পেতে ধরত, কখনো দলবেঁধে ধাওয়া দিয়ে বন্দী করত।

এটার সম্পর্কে আমি বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছি। ফইট্টা দেখেছে, ফইট্টা ধরেছে, ফইট্টা খেয়েছে—এমন বহু মানুষের সঙ্গে কথা বলেছি। কিন্তু ফইট্টার দেখা পাইনি।

অনেকের ধারণা, এরা আসলে খরগোশ নয়, এ দেশে বসবাসকারী সবচেয়ে ছোট জাতের হরিণ।

ছবি: সংগৃহীত

খ্যাতিমান বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আলী রেজা খান তার বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'বাংলাদেশের বন্যপ্রাণী' (তৃতীয় খণ্ড) বইয়ে একে মালায়ান মাউস ডিয়ার বলে ধারণা করেছেন। তিনিও দীর্ঘ সময় ধরে ফইট্টার খোঁজে চষে বেড়িয়েছেন সারা বাংলাদেশ। কিন্তু  সরাসরি কখনো এদের দেখা পাননি।

সর্বশেষ ১৯৮০ সাল পর্যন্ত বাংলাদেশের প্রকৃতিতে ফইট্টার অবস্থানের সংবাদ পাওয়া গেছে; মধুপুর শালবনে। তবে ধারণা করা হয়, কোনো বিশেষ অঞ্চলে অতি সংগোপনে এখনো এরা টিকে রয়েছে।

Related Topics

টপ নিউজ

ফইট্টা / বন্যপ্রাণী / ইজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বোকা বাকশোর কথকতা
  • এপস্টেইনের ‘ললিতা এক্সপ্রেস’ 
  • দহনদাহনপ্রিয় তোমাদেরই জন্মসহচর
  • রিগন, আপনি আমাদের কাছেই আছেন
  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net