Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বাংলাদেশের উচিত নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া

মতামত

এম তৌহিদ হোসেন
08 April, 2022, 09:45 am
Last modified: 08 April, 2022, 09:49 am

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

বাংলাদেশের উচিত নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া

বাংলাদেশকে দেখতে হবে যে, কোন দিক থেকে কতোটুকু চাপ আসে এবং তা আমরা কতোটা কৌশলীভাবে এভোয়েড করতে পারি।
এম তৌহিদ হোসেন
08 April, 2022, 09:45 am
Last modified: 08 April, 2022, 09:49 am
তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব/ অলংকরণ- টিবিএস

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট ও রাশিয়া-উভয়ই বাংলাদেশকে তাদের পাশে চাবে, তবে আমাদেরকে নিজেদের স্বার্থ দেখতে হবে। কোনদিকে বাংলাদেশের স্বার্থ বেশি, সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে সতর্ক পদক্ষেপ নিতে হবে।

বাণিজ্য স্বার্থ ছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ স্বার্থ থাকে। তাছাড়া, একটি দেশের সরকারের সঙ্গে আরেকটি দেশের সরকারের সুসম্পর্ক দেশের স্বার্থ নাও হতে পারে। দেশের স্বার্থ আরও অনেক কিছুর উপর নির্ভর করে।

বিশ্ব বর্তমানে মোটামুটি চারটি ব্লকে বিভক্ত। রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এর কোনটাতে বাংলাদেশের স্বার্থ বেশি সেটি চিহ্নিত করে, সেভাবে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের যে বাণিজ্য স্বার্থ রয়েছে, তা অবশ্যই অক্ষুন্ন রাখতে হবে।

বাংলাদেশকে দেখতে হবে যে, কোন দিক থেকে কতোটুকু চাপ আসে এবং তা আমরা কতোটা কৌশলীভাবে এভোয়েড করতে পারি।

আমরা বাংলাদেশের অবস্থান মাঝামাঝি রাখার চেষ্টা করছি। সরাসরি কোনো পক্ষে যাচ্ছি না। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রে গিয়ে মিটিং করে আসলেন।

আবার প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে বলেছেন যে, আমরা রাশিয়ার পাশে থাকবো। কারণ, দেশটি মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল। তবে রাশিয়া কোনো অন্যায় করলে তা আমরা মানবো না।

তবে এটিও আমাদের মনে রাখতে হবে যে, মুক্তিযুদ্ধে ইউক্রেনও আমাদের পাশে ছিল। কারণ, তখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নভূক্ত ছিল।

আমার মনে হয়, আগামী এক মাসের মধ্যে ইউক্রেন-রাশিয়া এক ধরনের যুদ্ধ বিরতিতে পৌঁছবে। তা হলেও যুদ্ধ ইউক্রেনের পূর্বাঞ্চলে সীমিত হতে পারে। তখন এই যুদ্ধ ঘিরে রাশিয়া ও পশ্চিমাদের আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতাও কমে আসবে।

  • সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিবেদক আবুল কাশেমের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধের জেরে এপ্রিলে রাশিয়ার তেল রাজস্ব দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net