Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সৌদিতে তিন যুবরাজ গ্রেপ্তারের নেপথ্যে

মতামত

টিবিএস ডেস্ক
12 March, 2020, 01:30 pm
Last modified: 12 March, 2020, 05:48 pm

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

সৌদিতে তিন যুবরাজ গ্রেপ্তারের নেপথ্যে

শনিবার ভোরে মুখোশধারী পুলিশ বাড়ি ঢুকে একে একে তিন গুরুত্বপূর্ণ যুবরাজকে তুলে নিয়ে যায়। অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন, এই ঘটনা মূলত বাদশাহ হওয়ার পথে নিজের প্রতিদ্বন্দ্বীদের সরাতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চূড়ান্ত পদক্ষেপ।
টিবিএস ডেস্ক
12 March, 2020, 01:30 pm
Last modified: 12 March, 2020, 05:48 pm
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

সৌদি রাজপরিবারের সদস্য ও কর্মকর্তাদের গ্রেপ্তারের সাম্প্রতিক ঘটনাকে ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ক্রাউন প্রিন্সের একটি প্রচেষ্টা হিসেবেই দেখছেন অনেকে। প্রশ্ন উঠেছে, সেটি এখনই কেন ঘটল?

সৌদি রাজপরিবারের এসব ঘটনাকে আল জাজিরায় বিশ্লেষণ করেছেন ল্যাঞ্চেস্টার ইউনিভার্সিটির জ্যেষ্ঠ অধ্যাপক এবং মধ্যপ্রাচ্য রাজনৈতিক বিশ্লেষক সিমন ম্যাবন। তিনি লিখেছেন- 

শনিবার ভোরে মুখোশধারী পুলিশ বাড়ি ঢুকে একে একে তিন গুরুত্বপূর্ণ যুবরাজকে তুলে নিয়ে যায়। অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন, এই ঘটনা মূলত বাদশাহ হওয়ার পথে নিজের প্রতিদ্বন্দ্বীদের সরাতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চূড়ান্ত পদক্ষেপ।

যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ

গ্রেপ্তার তিনজন হলেন- বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ভাই যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ, সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং যুবরাজ নাওয়াফ বিন নায়েফ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সভা করার গুজব ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গুজব যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পরপরই ঘটল গ্রেপ্তারের ঘটনা। 

পেছনের গল্প

এর পেছনে দুটি বিষয় কাজ করেছে বলে ধারণা করা হয়। প্রথমত সামনে থাকা সব বাধা সমূলে উৎপাটন করে বাদশাহ হওয়ার পথটি প্রিন্স ক্রাউন সুগম করে নিচ্ছেন। গ্রেপ্তারের এই ঘটনার মাধ্যমে মূলত দেশের ভেতরকার সমালোচকদের প্রতি কঠিন বার্তা ছুড়ে দেওয়া, ক্ষমতাকে সুসংহত করা এবং 'ভবিষ্যৎ বাদশাহ'র পেছনে ক্ষমতাসীন রাজপরিবারের সবাইকে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে।

তিন প্রভাবশালী যুবরাজকে গ্রেপ্তারের ঘটনা ক্রাউন প্রিন্সের ক্ষমতা দেখানোর একটি প্রতীক। বিশেষ করে সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে গ্রেপ্তারের মাধ্যমে যুবরাজ সালমান স্পষ্টই বার্তা দিয়েছেন, বিরোধীদের কোনোভাবেই সহ্য করা হবে না।

সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ

প্রিন্স আহমেদ সম্প্রতিই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। দেশে ফেরার আগে তাকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হলেও করা হলো গ্রেপ্তার। লন্ডনে থাকাকালে তিনি রাজপরিবারের কিছু সমালোচনার সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বিশেষ করে, ইয়েমেনে সৌদি আরবের সামরিক আগ্রাসনের বিষয়ে তিনি রাজপরিবার নয়, বরং বাদশাহ ও প্রিন্স ক্রাউনকে প্রচ্ছন্নভাবে দায়ী করেছিলেন।

অন্যদিকে, মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই মোহাম্মদ বিন নায়েফ কাটাচ্ছিলেন গৃহবন্দির জীবন। ফলে তার পক্ষে অভ্যুত্থানের কোনো প্রচেষ্টা চালানো আপাতদৃষ্টিতে সম্ভব না বলে মনে হলেও, যুবরাজ হিসেবে সুপরিচিতি ও বাদশাহ হওয়ার সম্ভাবনাই তাকে যুবরাজ সালমানের চক্ষুশূল করেছে বলে ধারণা করা হয়।

যুবরাজ নাওয়াফ বিন নায়েফ

বলে রাখা ভালো, ২০১৫ সালে বাদশাহ সালমান ক্ষমতায় বসার পর ভবিষ্যৎ বাদশাহ বা ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন নায়েফকে নিযুক্ত করেছিলেন। কিন্তু ২০১৭ সালে আচমকাই তাকে সরিয়ে নিজ পুত্র সালমানকে ক্রাউন প্রিন্স বানান তিনি। এ সিদ্ধান্তকে রাজপরিবারের অনেকেই ভালোভাবে নেয়নি। সেই থেকেই অভ্যুত্থানের গুঞ্জনে ভেতরে ভেতরে কাঁপছে রাজপরিবার ও রাজশাসন।

My take on recent events. https://t.co/p2ko7MscOU— Simon Mabon (@drmabon) March 11, 2020

দ্বিতীয় কারণ

গ্রেপ্তারের দ্বিতীয় কারণ হিসেবে ভাবা হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপের কথা। যুবরাজ সালমানের ভবিষ্যতে বাদশাহ হওয়াকে অনেকেই সোদি আরবের জন্য ঝুঁকি হিসেবে দেখছেন। তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করা যুবরাজ সালমান নিজ দেশকে তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে সরিয়ে নিতে এবং ধর্মীয় নেতাদের ক্ষমতা কমাতে প্রিন্স ক্রাউন হওয়ার পরপরই সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কারের বেশ কিছু ব্যাপক-বিস্তারী উদ্যোগ নিয়েছেন। 

তার অনেক সিদ্ধান্তই রক্ষণশীলদের খেপিয়ে তুলেছে। এই সুযোগে কেউ যেন অভ্যুত্থান ঘটাতে না পারে, নিজের যেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন যুবরাজ সালমান।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি যুবরাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net