Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
স্যাটেলাইটে ধরা পড়ল সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার ভয়াবহ ক্ষতির চিত্র

আন্তর্জাতিক

বিবিসি
16 September, 2026, 09:30 am
Last modified: 16 September, 2026, 09:32 am

Related News

  • সৌদির দাবি ‘মিথ্যা’, আমরা মক্কায় কোনো হামলা করিনি: হুথি কর্মকর্তা
  • মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • সৌদির গুরুত্বপূর্ণ এক পাইপলাইন বন্ধের পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে সর্বকালের নতুন রেকর্ড
  • সৌদি পাইপলাইন বন্ধে বৈশ্বিক তেল সরবরাহে ৪% পর্যন্ত ঘাটতির শঙ্কা

স্যাটেলাইটে ধরা পড়ল সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার ভয়াবহ ক্ষতির চিত্র

পাইপলাইনে চালানো এই হামলার জন্য ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করেছে সৌদি সরকার।
বিবিসি
16 September, 2026, 09:30 am
Last modified: 16 September, 2026, 09:32 am
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে (আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত) ক্ষয়ক্ষতির কাছ থেকে তোলা স্যাটেলাইট চিত্র। ১৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

গত সপ্তাহে এক হামলায় সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বিবিসিকে জানিয়েছেন, পাইপলাইনটি পুনরায় মেরামত করতে এক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে।

স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে 'ইস্ট-ওয়েস্ট পাইপলাইন'-এর একটি পাম্পিং স্টেশনে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসব্যাপী সংঘাতের সময় হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরব এই জলপথের বিকল্প হিসেবে লোহিত সাগর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি করতে ক্রমশ এই পাইপলাইনটির ওপর নির্ভরতা বাড়াচ্ছিল।

সৌদি সরকার পাইপলাইনে চালানো এই হামলার জন্য ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করেছে। এর আগে কয়েক দিন ধরে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা। এর জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে পাল্টা হামলা চালায় সৌদি আরব।

মঙ্গলবার সৌদি সরকার জানিয়েছে, তারা হুথিদের এই আগ্রাসনের বিরুদ্ধে 'কঠোর জবাব' দেবে।

সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারপন্থি বাহিনীর বিরুদ্ধে হুথিরা দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা তাদের অভিযানের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

এমনকি গত সপ্তাহে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সংযোগস্থলও অন্তর্ভুক্ত রয়েছে। কৌশলগত এই এলাকাগুলো দখলে আসার ফলে সৌদি জাহাজের ওপর নিজেদের ঘোষিত অবরোধ কার্যকর করার সক্ষমতা আরও বাড়িয়ে নিল হুথিরা।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব নিজেদের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। সোমবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ১০৯ দশমিক ৮০ ডলারে ওঠার পর মঙ্গলবার তা সামান্য কমে ১০৮ ডলারে কেনা-বেচা হয়েছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, সৌদি আরবের ‘কিং খালিদ বিমান ঘাঁটি’রও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: প্ল্যানেট ল্যাবস/বিবিসি

বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের বিশ্লেষকরা জানিয়েছেন, এই পাইপলাইনটি বন্ধ থাকার ফলে প্রতিদিন প্রায় ৩৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ কমে যেতে পারে, যা বৈশ্বিক মোট চাহিদার প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

কেপলারের ক্রুড অয়েল বিশ্লেষণ বিভাগের প্রধান হোমায়ুন ফালাকশাহি বলেন, 'আমরা যে নতুন তথ্য পেয়েছি, তার ওপর ভিত্তি করে বলা যায়—খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার কারণে পাইপলাইনটির ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।'

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসি'র গবেষক অ্যান-সোফি কোরবো মন্তব্য করেন, পাইপলাইনগুলো হামলার মুখে 'সহজ নিশানা' হয়ে পড়েছে। হরমুজ প্রণালি এড়াতে যেসব বিকল্প পথ ব্যবহার করা হচ্ছিল, সাম্প্রতিক এই হামলা সেগুলোর জন্য একটি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত'। এর মধ্য দিয়ে ইঙ্গিত মিলছে, বিকল্প পথগুলোও 'খুব একটা কার্যকর নাও হতে পারে, কারণ সেগুলোও ধ্বংস করে দেওয়া সম্ভব'।

এদিকে পাইপলাইনের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য তেল স্থাপনাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, যার কারণে দেশটির বেশ কিছু কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছে।

তেল স্থাপনা ছাড়াও সৌদি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার পাওয়া নতুন স্যাটেলাইট চিত্রে খামিস মুশাইতের কাছে অবস্থিত সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে। ইয়েমেনে বিমান হামলা চালাতে এই ঘাঁটিটি ব্যবহার করার অভিযোগে গত সপ্তাহে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছিল হুথিরা।

রয়্যাল সৌদি বিমানবাহিনীর ওই ঘাঁটিতে মার্কিন নির্মিত এফ-১৫ যুদ্ধবিমান রাখা হয়। স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সেখানকার অন্তত তিনটি উড়োজাহাজের হ্যাঙ্গার (সুরক্ষিত আশ্রয়কেন্দ্র) ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরব দেশগুলোর সমন্বয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন হুথি-বিরোধী সামরিক জোট মঙ্গলবার জানিয়েছে, 'বেসামরিক স্থাপনা' লক্ষ্য করে চালানো হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এদিকে হুথিরা পাল্টা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলীয় ইয়েমেনে ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, নতুন করে ছড়িয়ে পড়া এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / স্যাটেলাইট চিত্র / হুথি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • সৌদির দাবি ‘মিথ্যা’, আমরা মক্কায় কোনো হামলা করিনি: হুথি কর্মকর্তা
  • মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • সৌদির গুরুত্বপূর্ণ এক পাইপলাইন বন্ধের পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে সর্বকালের নতুন রেকর্ড
  • সৌদি পাইপলাইন বন্ধে বৈশ্বিক তেল সরবরাহে ৪% পর্যন্ত ঘাটতির শঙ্কা

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net