Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
কুরবানির গরুর হাটের চাহিদা-সরবরাহের ভারসাম্য

মতামত

ওয়াহিদউদ্দিন মাহমুদ
18 July, 2021, 08:35 pm
Last modified: 18 July, 2021, 09:10 pm

Related News

  • ফাঁকা গরুর হাট, নেই ক্রেতা: পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে নিষেধাজ্ঞাকে ঘিরে ‘আতঙ্ক’
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?
  • দেশের ‘রাজা-বাদশারা’ এখন গাবতলীতে

কুরবানির গরুর হাটের চাহিদা-সরবরাহের ভারসাম্য

জ্যোতির্বিজ্ঞানের মত অর্থনীতিতেও যে অনেক অবিশ্বাস্য রকমের চমকপ্রদ বিষয় আছে- তা আমরা লক্ষ্য করি না, হয়তো প্রতিদিনের সাদামাটা অবধারিত বিষয় মনে করেই।
ওয়াহিদউদ্দিন মাহমুদ
18 July, 2021, 08:35 pm
Last modified: 18 July, 2021, 09:10 pm
ওয়াহিদউদ্দিন মাহমুদ। অলঙ্করণ-টিবিএস

ঢাকার কুরবানির গরুর হাটে প্রতিবছরের মতো এবারও হাজার হাজার গরু এসেছে এবং এগুলোর প্রায় সবই বিক্রি হয়ে যাবে। একটি গরু খামার থেকে ঢাকার বাজার পর্যন্ত এনে চার-পাঁচ দিন রাখতে নাকি গড়ে প্রায় দুই হাজার টাকা খরচ হয়, কাজেই বিক্রি না করে ফেরত নিয়ে যাওয়া নিশ্চয়ই ব্যবসায়িক বিবেচনায় কাম্য নয়, এবং আসলেই খুব বেশি সংখ্যক গরু ফেরত নেওয়ার ঘটনাও দেখা যায় না। 

এটা ঠিক যে, ব্যাপারিরা বাজারের প্রতিদিনের অবস্থা বুঝে খামারিদের কাছ থেকে আরও গরু সংগ্রহ করে এনে বাজারের সরবরাহ কিছুটা বাড়াতে পারে, তবে সম্ভবত এত অল্প দিনের ব্যবধানে সরবরাহে কেবল সীমিত আকারেই এভাবে নমনীয়তা আনা যায়।

আর বাজারের চাহিদার নমনীয়তা তো আরও কম। যারা কুরবানির পশু কিনতে মনস্থির করেছেন তাঁরা সামান্য ব্যতিক্রম ছাড়া সবাই কিনবেন এটা ধরেই নেয়া যায়। কী করে তাহলে ঢাকার গরুর হাটে এই চাহিদা-সরবরাহে সমতা আসে? 

অসংখ্য ক্রেতা-বিক্রেতারা তো আগে থেকে কোন সমন্বিত সিধান্ত নেননি, বা নিতে চাইলেও তার আয়োজন করা সম্ভব হত না; সরকারও পরিকল্পনা করে কিছু বলে দেয়নি। কম্যুনিস্ট সোভিয়েত রাশিয়ায় এধরনের পরিকল্পনা করতে গিয়ে প্রতিদিন রুটির দোকানের সামনেও অসংখ্য মানুষকে লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরে যেতে হত বলে শোনা যায়। 

বাজারের অনেক সীমাবদ্ধতা আছে বলে একে নিয়ন্ত্রণ করতে হয়; যেমন, এক্ষেত্রে জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার উপর কার্যকর বিধিনিষেধ থাকা দরকার; অতি-ধনীদের দৌরাত্ম্যে দাম বেড়ে গেলে সীমিত আয়ের মানুষকে কুরবানির গরু কিনতে হিমশিম খেতে হয়; এখানে বাজারের কার্যকারিতা ও ত্রুটি- বিচ্যুতি আর পুঁজিবাদী বিশ্বের অন্যায্যতা ভিন্ন বিষয়। 

কিন্তু, এই যে বাজারের মাধ্যমে ক্রেতাদের চাহিদা ও ক্রয়ক্ষমতা, গরুর খামারি ও বিক্রেতাদের সরবরাহের খরচ ও সামর্থ্য, প্রতিদিনের দামের ওঠা-নামা - এসবের বিপুল পরিমাণ তথ্য তাৎক্ষণিক সমন্বয়ের মাধ্যমে শেষপর্যন্ত এক ধরনের চাহিদা-সরবরাহের ভারসাম্য তৈরি হয়- তা কোন সরকারি পরিকল্পনা বা উচ্চ ক্ষমতার কম্পিউটারের পক্ষে সম্ভব নয়। এটাকেই বাজারের "অদৃশ্য হাত" (ইনভিজিবল হ্যান্ড অব দ্য মার্কেট) বলা হয়।

জ্যোতির্বিজ্ঞানের মত অর্থনীতিতেও যে অনেক অবিশ্বাস্য রকমের চমকপ্রদ বিষয় আছে- তা আমরা লক্ষ্য করি না, হয়তো প্রতিদিনের সাদামাটা অবধারিত বিষয় মনে করে।

পরিশিষ্ট: আসলে কুরবানির গরুর হাট সম্পর্কে আমার ধারণা খুব সামান্য। গরুর বাজার থেকে কেউ কেউ সাংবাদিক হিসাবে লাইভ ধারাবিবরণ দিচ্ছেন এবং কেনাকাটাতেও মধ্যস্ততা করছেন, তাঁদের দু-একজনের সাথে যোগাযোগ করে তেমন সাড়া পাচ্ছি না। সেজন্য এই গরুর বাজার বিষয়ে অভিজ্ঞদের মতামত শুনতে চাই। অর্থনীতি পাঠের শুরুতেই বাজারের চাহিদা-সরবরাহের ভারসাম্যের "মডেল" পড়ানো হয়। সেটি বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে না পারলে সে পড়াশুনার তো খুব প্রায়োগিক মুল্য নেই। বিষয়টি আমার লেখা অর্থনীতির বাংলা বইতে উদাহরণ হিসাবে দেব হয়তো।
 

  • লেখক: অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা

[লেখাটি ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক থেকে নেওয়া]

Related Topics

টপ নিউজ

কুরবানির পশু / গরুর হাট / চাহিদা-সরবরাহের ভারসাম্য / বাজারের অদৃশ্য হাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • ফাঁকা গরুর হাট, নেই ক্রেতা: পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে নিষেধাজ্ঞাকে ঘিরে ‘আতঙ্ক’
  • বরিশালের কামারপট্টিতে কোরবানির সরঞ্জামের ব্যস্ততা, জমে উঠেছে দা-বটি বিক্রি
  • ঈদের আগে ক্রেতা সঙ্কট ও দাম কম, শঙ্কায় ঢাকার গরু বিক্রেতারা
  • ঈদ উপলক্ষ্যে ঢাকায় ১৭ অস্থায়ী পশুর হাট ইজারা: কার ঝুলিতে সবচেয়ে বেশি?
  • দেশের ‘রাজা-বাদশারা’ এখন গাবতলীতে

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net