Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
অপ্রাতিষ্ঠানিক কর্মীদের ভাগ্যে কি জুটবে?

মতামত

জুলফিকার আলী
28 March, 2020, 01:15 pm
Last modified: 28 March, 2020, 03:56 pm

Related News

  • কোভিডজনিত কারণে দেশে প্রাণ গেল আরও ২৪৮ জনের
  • কল দিলে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দেবে পুলিশ
  • করোনাভাইরাসে নারীর মৃত্যু: ১০০ পরিবার লকডাউন
  • করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা
  • ব্যাংক লেনদেন এখন ১টা পর্যন্ত

অপ্রাতিষ্ঠানিক কর্মীদের ভাগ্যে কি জুটবে?

সরকার কি জানেন, অঘোষিত লকডাউনের মধ্যে কীভাবে চলছে হাজারও রাব্বানা, মনি, খলিলদের সংসার? যারা সবাই অপ্রাতিষ্ঠানিক কর্মী। যাদের কাজের কোনো স্বীকৃতি নেই।
জুলফিকার আলী
28 March, 2020, 01:15 pm
Last modified: 28 March, 2020, 03:56 pm
চায়ের দোকান। ছবিটি প্রতীকী

ঘটনা ১

পকেটে যাদের পর্যাপ্ত টাকা আছে করোনার হাত থেকে সন্তানসহ নিজেদের বাঁচাতে সবাই এখন 'হোমকোয়ারেন্টিনে'। তাদের বাসায় এখন চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ নানা নিত্যপণ্যের মজুদের পাহাড়! তারা সবাই পরিবারসহ থাকবেন নিরাপদে, পর্যাপ্ত স্যানিটাইজারসহ। তাদের সন্তানরা থাকবেন 'দুধে-ভাতে'।

ঘটনা ২

কেরাণীগঞ্জের বুড়িগঙ্গা পাড়ে বসত গাড়ার পর থেকেই আমার বাসার সব কাজ করে দেয় এক মহিলা! নাম রাব্বানা! সে আমার এক বাবুর্চি বন্ধু, গণী ভাইয়ের বড় কন্যা। রাব্বানার সঙ্গে আমার দেখা হয় সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার, আমার ডেঅফ-এর দিনে! 

বাকি দিনগুলো সে কাজ করে আমার লিখিত চিরকুট অনুসারে। আমার বাসার চাবি থাকে তার কাছে। তার মানে, রাব্বানা কিছুটা লেখাপড়াও জানে। তবে আমি জানি না, তার ছোট ভাড়াবাসার পরিবেশ কতটুকু 'করোনা প্রতিরোধে সহায়ক'।

তারপরও আজ সে আমার ডেঅফ-এর দিনে বাসায় এলো। আমার চাওয়ামতো এটা ওটা রান্না করে দিয়ে গেল।হেভি শাওয়ার নিয়ে সেই রান্নাই দুপুরে খেলাম পরম তৃপ্তি নিয়ে। জানি না, আমার করোনা হবে কি না! 

তাহলে করোনা প্রতিরোধে আমার এখন কী করা উচিত? রাব্বানাকে চাকরি থেকে ছাঁটাই করা উচিত? নিজের স্বার্থে যদি তাই করি, তাহলে রাব্বানার আয় কমবে। প্রতি মাসে সে আমার কাছ থেকে ২৩০০ টাকা পায়। যে টাকা সে তার এইচএসসি ও ক্লাস নাইনে পড়া ছেলেদের পেছনে খরচ করে। করোনার ভয়ে, আমি যদি রাব্বানাকে চাকরি থেকে ছাঁটাই করে দেই, তাহলে তার দুই ছেলের লেখাপড়া কি বন্ধ হয়ে যাবে?

ঘটনা ৩

সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশের সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের আড্ডা, সামাজিক সব তথ্য বিনিময়ের প্রধান মাধ্যম এখনো চায়ের দোকানই। তাই করোনার সংক্রমণ ঠেকাতে চায়ের দোকান বন্ধ করে সরকার অনেক ভালো উদ্যোগই নিয়েছে। 

তবে কেরাণীগঞ্জে আমার এক বন্ধু আছেন, পরম বন্ধুই বলা যায়, আমরা ডাকি 'মনি' বলে। ছোট্ট একটা চায়ের দোকান চালান। প্রতিদিন বিক্রি হয়তো ৭০০ টাকা। সেই টাকায় তার তিনজনের সংসার চলে। একমাত্র ছেলের স্কুলের পড়াশুনারও খরচ চলে (কোচিংয়ের ফিসহ)। তবে আজ সকালে সাইকেল চালিয়ে তার দোকানে চা পানের বাসনায় গিয়ে দেখি, দোকানের শার্টার নামানো। 

পরে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেল, ইউনিয়ন পরিষদের চৌকিদার এলাকায় 'এলান' করে দিয়ে গেছেন, 'সব চায়ের দোকান বন্ধ রাখতে হবে'।

পেটে 'ক্ষুধা' চেপে রেখে মনিও সরকারের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন প্রশ্ন হলো, মনির সংসার চলবে কিভাবে? আগামী মাসে মনি তার ছেলের স্কুলের বেতন দিতে পারবেন তো? বেতন না দিতে পারার অজুহাতে মনির ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেবে না তো?

ঘটনা ৪ 

চরওয়াশপুরে আমার আরেকজন বন্ধু আছেন, নাম খলিল; পেশায় রাজমিস্ত্রী। অঘোষিত লকডাউনের কারণে তার কাজও বন্ধ।অথচ, তার সংসারে প্রতিদিন হাড়ি চাপাতে হয় কমপক্ষে চারজনের। এখানেই শেষ নয়, তার দুই ছেলে-মেয়ে স্কুল ও মাদ্রাসায় পড়ে। আচ্ছা, খলিলের পরিবারে এখন হাড়ি চড়ে তো?

সরকার কি জানেন, অঘোষিত লকডাউনের মধ্যে কীভাবে চলছে হাজারও রাব্বানা, মনি, খলিলদের সংসার? যারা সবাই অপ্রাতিষ্ঠানিক কর্মী। যাদের কাজের কোনো স্বীকৃতি নেই। যাদের কোনো লবিস্টও নেই, বিজিএমইএ, বিজেএমইএ'র মতো। তাহলে কী হবে তাদের?

জানি কিছুই জুটবে না তাদের ভাগ্যে। তারা নিজেরাই টিকে থাকবেন, 'সংগ্রাম করে, খেয়ে না-খেয়ে'। 

সংগ্রাম দীর্ঘজীবী হোক...

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / যাপিত জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কোভিডজনিত কারণে দেশে প্রাণ গেল আরও ২৪৮ জনের
  • কল দিলে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দেবে পুলিশ
  • করোনাভাইরাসে নারীর মৃত্যু: ১০০ পরিবার লকডাউন
  • করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা
  • ব্যাংক লেনদেন এখন ১টা পর্যন্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net