Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
কল দিলে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দেবে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2020, 04:25 pm
Last modified: 03 April, 2020, 04:46 pm

Related News

  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 

কল দিলে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দেবে পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে। সিএমপি এজন্য চালু করেছে আলাদা হটলাইন। এসব নম্বরে কেউ কল কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে তাদের পরিচয় গোপন রেখে সিএমপির সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেবে।
টিবিএস রিপোর্ট
03 April, 2020, 04:25 pm
Last modified: 03 April, 2020, 04:46 pm

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত, কারখানা, শপিংমলসহ সকল ধরনের যানবাহন। 

এ অবস্থায় দেশের সবশ্রেণির মানুষের সমস্যা হলেও সব থেকে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা সরকার ও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে সহায়তা পেলেও মধ্যবিত্তরা তা থেকে বঞ্চিত। এই শ্রেণির মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না। 

তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে। সিএমপি মধ্যবিত্তদের তথ্য গোপন রেখে সহায়তার জন্য আলাদা হটলাইন চালু করেছে। এসব নম্বরে কেউ কল কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে সিএমপির সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেবে।

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দিচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের কাছে কেউ যাচ্ছে না। খোঁজ নিলে জানা যাবে, না খেয়ে থাকছেন হাজারও মধ্যবিত্ত। কিন্তু সমাজে মানসম্মানের ভয়ে তারা কারও কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। তাই সিএমপি এসব মানুষের ঘরে তথ্য গোপন রেখে সহায়তা পৌঁছে দেবে।

সিএমপির দক্ষিণ বিভাগের কমিশনার আবদুর রউফ বলেন, মধ্যবিত্তরা ফোন বা এসএমএস করলে বাসায় বাজার পৌঁছে দেবে পুলিশ। তাদের পরিচয় গোপন রাখা হবে। মানুষ বুঝতে পারবে- এমন বাজারের ব্যাগও ব্যবহার করা হবে না।

সিএমপি এই সেবা চালুর পর মধ্যবিত্তরা স্বস্তি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নগরের দুই নম্বর গেট এলাকায় একটি সুপারশপের ম্যানেজার বলেন, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকি। বর্তমানে সুপারশপ বন্ধ। তাই বেতনও বন্ধ রয়েছে। যা টাকা ছিল, সব শেষ। এখন কি করব, ভেবে পাচ্ছি না। এই অবস্থায় কারও কাছে ধারও পাচ্ছি না। সংসার চালাতে যুদ্ধ করতে হচ্ছে। আর কিছুদিন গেলে না খেয়ে থাকতে হবে। এ সময় পুলিশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।

মধ্যবিত্তদের সহায়তার জন্য সিএমপির হটলাইন নম্বরগুলো: 

সিএমপি হটলাইন: ০১৪০০৪০০৪০০, ০১৮৮০৮০ ৮০ ৮০।

উত্তর বিভাগ: চান্দগাঁও থানা- ০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা- ০১৭৬৯৬৯৫৬৭০, বায়েজিদ থানা- ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৬।

দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০।

পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- ০১৭ ৬৯৬৯৫ ৬৭১, হালিশহর থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৩, পাহাড়তলী থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭২, আকবরশাহ থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৮।

বন্দর বিভাগ: বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, ০১৭৬৯৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা- ০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা- ০১৭৬৯০৫৮১৫১, ০১৭৬৯৬৯৫৬৭৬।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ / চট্টগ্রাম / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী সাজিদকে ৮ তলা থেকে ফেলে হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • চট্টগ্রামে বৈশাখী মেলায় বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানোর অভিযোগ; সাপ ও টিয়া পাখি উদ্ধার
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net