Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
করোনাভাইরাসে নারীর মৃত্যু: ১০০ পরিবার লকডাউন

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
03 April, 2020, 03:55 pm
Last modified: 03 April, 2020, 04:53 pm

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

করোনাভাইরাসে নারীর মৃত্যু: ১০০ পরিবার লকডাউন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকার ওই নারী হৃদরোগ ও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মার্চ তিনি কুর্মিটোলা হাসপাতালে মারা যান। আইইডিসিআর তার মৃতদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে বৃহস্পতিবার জানিয়েছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
03 April, 2020, 03:55 pm
Last modified: 03 April, 2020, 04:53 pm

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর পর তার সংস্পর্শে আসা সদর হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আইসোলেশনে রাখা হয়েছে। এ ছাড়া ওই নারীর চিকিৎসা প্রদানকারী এক ডাক্তারসহ আরও ১০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

লকডাউনে থাকা ওই পরিবারের সদস্যদের ওপর পুলিশ ও জেলা প্রশাসন কঠোর নজরদারি রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি নিয়মিত পাহারায় রেখেছেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে মৃত্যু হওয়া নারীর বাড়িসহ আশপাশের ১০০ পরিবারকে ১৪ দিনের লকডাউনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে পরিবারগুলোর সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে ওই নারী কিভাবে এবং কার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুরো নারায়ণগঞ্জ এখন ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে সিভিল সার্জন আরও জানান, মৃতের পরিবারের সদস্যসহ তাকে চিকিৎসা প্রদানকারী সদর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক ও স্বাস্থ্য পরীক্ষা করা ডায়াগনস্টিক সেন্টারের তিনজনসহ মোট ১০ জনকে আইসোলেশনে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তাদের মধ্যে হাসপাতালের সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স ড্রাইভার, প্রাইভেট ল্যাবের টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, আয়া ও চেম্বার অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। পাশাপাশি আইইডিসিআর-এর মাধ্যমে আজ-কালের মধ্যেই লকডাউনের আওতায় রাখা ১০০ পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, লকডাউন এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। লকডাউনে রাখা পরিবারগুলোর খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী জেলা প্রশাসন থেকে সরবরাহ করা হবে। পাশাপাশি তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।

এদিকে শুক্রবার সকালে লকডাউন এলাকাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা। এলাকা জীবাণুমুক্ত করতে সকাল থেকেই জীবাণুনাশক স্প্রে করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় আক্রান্ত হয়ে যে নারীর মৃত্যু হয়েছে, ওই এলাকার ১০০ পরিবারকে লক ডাউনে রাখা হয়েছে। নিহত নারী জানাজায় লাশ দাফনসহ যেসব আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী ওই বাড়িতে এসেছিলেন, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেটি নিয়ে কাজ করছি। আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে, সেই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রশাসন কাজ করছে। 

গত ২৯ মার্চ বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় হৃদরোগ ও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়া ওই নারীকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের নিউমোনিয়া সন্দেহ হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
 
৩০ মার্চ ওই নারীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরপরই সেখানে তার মৃত্যু হয়। পরে আইইডিসিআরকে খবর দিলে তারা রোগীর মৃতদেহ হতে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ২ এপ্রিল রিপোর্ট আসে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বাংলাদেশে করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • নারায়ণগঞ্জে বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন, তদন্তে পুলিশ
  • নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
  • নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপি, ১টিতে জয়ী এনসিপি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net