Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
মামলায় জিতে একদিনে ৫৭ লাখ টাকার ডিনার করলেন জনি ডেপ 

বিনোদন

টিবিএস ডেস্ক
07 June, 2022, 04:10 pm
Last modified: 07 June, 2022, 04:14 pm

Related News

  • বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু
  • ৭ অক্টোবর হামলার আগে আমিরাতের সতর্কবার্তা নিয়ে হারেৎজের প্রতিবেদন ‘মনগড়া’, মামলা করবেন নেতানিয়াহু
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  

মামলায় জিতে একদিনে ৫৭ লাখ টাকার ডিনার করলেন জনি ডেপ 

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা তার এই বিশেষ দিন উদযাপন করেছেন ‘ভারানসি’ নামের এক ভারতীয় রেস্টুরেন্টে। ডিনারের আগেই ডেপের নিরাপত্তারক্ষী দল ৪০০ আসনের  রেস্টুরেন্টটি পর্যবেক্ষণ করেছে তার নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের জন্য।
টিবিএস ডেস্ক
07 June, 2022, 04:10 pm
Last modified: 07 June, 2022, 04:14 pm
মার্কিন অভিনেতা জনি ডেপ। ছবি: সংগৃহীত

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় জয়ের পর তা উদযাপন করতে একদিনে ৬২,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ টাকা) ব্যয় করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। রোববার ইংল্যান্ডের বার্মিংহামে বন্ধুবান্ধব নিয়ে এক ডিনারের আয়োজন করেছিলেন আলোচিত এই তারকা।

গত বুধবার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের আদালত মানহানি মামলায় অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে রায় দেন এবং জনি ডেপকে ১৫ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেন।

৫৮ বছর বয়সী 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা তার এই বিশেষ দিন উদযাপন করেছেন 'ভারানসি' নামের এক ভারতীয় রেস্টুরেন্টে। আসল ভারতীয় খাবারের সাথে ককটেল ও রোজ শ্যাম্পেইন সহযোগে হইহুল্লোড় করে রাতের খাওয়া সেরেছেন ডেপ। জানা গেছে, 'ভারানসি' বার্মিংহামের সবচেয়ে বড় ভারতীয় রেস্টুরেন্ট।

তবে ডিনারের আগেই ডেপের নিরাপত্তারক্ষী দল ৪০০ আসনের  রেস্টুরেন্টটি পর্যবেক্ষণ করেছে তার নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতের জন্য। ডিনারের পর ডেপ রেস্টুরেন্টের কর্মীদের আলিঙ্গন করেন এবং তাদের সাথে কথা বলেন।

'ভারানসি'র অপারেশনাল ডিরেক্টর মোহাম্মদ হুসাইন নিউইয়র্ক পোস্টকে বলেন, "রোববার হঠাৎ করেই আমরা একটা কল পাই। আমাদের জানানো হয় যে জনি ডেপ একদল বন্ধুবান্ধব নিয়ে আমাদের এখানে খেতে আসবেন। প্রথমে খুব চমকে গিয়েছিলাম, ভেবেছিলাম ঠাট্টা করা হচ্ছে। কিন্তু পরে যখন অভিনেতার নিরাপত্তারক্ষী দল এসে সবকিছু পর্যবেক্ষণ করলো, তখন নিশ্চিত হলাম।" 

প্রায় তিন ঘন্টা ওই ভারতীয় রেস্টুরেন্টটিতে ছিলেন জনি ডেপ। শুধু তাই নয়, রেস্টুরেন্ট ছাড়ার সময়ও খাবারের ব্যাগ হাতে বেরোতে দেখা গেছে তাকে।

এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'র আচরণে মুগ্ধ হয়েছেন রেস্টুরেন্টের কর্মীরা। তারা জনি ডেপকে অত্যন্ত বিনয়ী মানুষ বলে আখ্যা দিয়েছেন। সঙ্গীতশিল্পী বন্ধু জেফ বেকসহ (৭৭) আরও ২০ জনকে নিয়ে সেদিন ডিনার করেন ডেপ।

সূত্র: নিউইয়র্ক পোস্ট 

Related Topics

টপ নিউজ

ভারতীয় রেস্টুরেন্ট / ডিনার / মামলা / জনি ডেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই
  • আপিল বিভাগে ৮ মাসে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
  • প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু
  • ৭ অক্টোবর হামলার আগে আমিরাতের সতর্কবার্তা নিয়ে হারেৎজের প্রতিবেদন ‘মনগড়া’, মামলা করবেন নেতানিয়াহু
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net