Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
পান মশলার প্রচারণা চালানোয় শাহরুখ, অজয়, অমিতাভ ও রণবীরের নামে মামলা  

বিনোদন

টিবিএস ডেস্ক
22 May, 2022, 12:45 pm
Last modified: 22 May, 2022, 12:50 pm

Related News

  • সংলাপ সংকট বলিউডে, মান ধরে রেখেছেন কেবল শাহরুখ খান
  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক

পান মশলার প্রচারণা চালানোয় শাহরুখ, অজয়, অমিতাভ ও রণবীরের নামে মামলা  

বিহার হাই কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন তারা। চার তারকাই বিভিন্ন পান মশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন।
টিবিএস ডেস্ক
22 May, 2022, 12:45 pm
Last modified: 22 May, 2022, 12:50 pm
ছবি: সংগৃহীত

আবারও আইনি ফাঁস বলিউডে। তাতে আটকা পড়লেন চার-চার জন নামিদামি তারকা। তালিকায় খোদ বলিউডের 'শাহেনশা' থেকে 'বাদশা' দুজনেই!

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ এবং রণবীর সিং। চার তারকা-অভিনেতার দিকে উঠেছে অভিযোগের আঙুল। বিহার হাই কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন তারা। চার তারকাই বিভিন্ন পান মশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন। সেই সূত্রেই এই মামলা।

বেশ কয়েক বছর তামাকজাত পণ্যের এক সংস্থার প্রচার-মুখ ছিলেন অজয়। একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর চুক্তিবদ্ধ হন কিং খানও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তি সই করেন। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল শুরু হওয়ার পরে সংস্থার সঙ্গে সংযোগ ছিন্ন করেছেন তিনি। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

মুজাফফরপুরের সিজেএম আদালতে চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সমাজকর্মী তমান্না হাশমি। তার অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলির দিকে আরও আকৃষ্ট করছে। এক্ষেত্রে তারকা-পরিচিতি অপব্যবহারের অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তামান্নার আবেদন, চার তারকার নামে এফআইআর করুক পুলিশ।  

কিছুদিন আগেই জনরোষের মুখে পড়ে ক্ষমা চেয়ে এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার। একই পথে হাঁটেন 'কেজিএফ' তারকা যশ। ২০২১-এর অক্টোবরে তামাকজাত পণ্য ব্র্যান্ডের প্রচার-দূত অমিতাভও সরে এসেছিলেন চুক্তি থেকে। তার পরেও বিজ্ঞাপনী সম্প্রচার হতে থাকায় সংস্থাটিকে আইনি নোটিশও পাঠান তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা      

Related Topics

টপ নিউজ

মামলা / শাহরুখ খান / অমিতাভ বচ্চন / রণবীর সিং / পান মশলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • সংলাপ সংকট বলিউডে, মান ধরে রেখেছেন কেবল শাহরুখ খান
  • জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net