Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
সময়মতো ইভেন্টে পৌঁছাতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে নওয়াজউদ্দিন!

বিনোদন

টিবিএস ডেস্ক
30 March, 2022, 02:00 pm
Last modified: 30 March, 2022, 02:40 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

সময়মতো ইভেন্টে পৌঁছাতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে নওয়াজউদ্দিন!

শনিবার এক সাক্ষাৎকারে নওয়াজকে বলতে শোনা যায়, লোকাল ট্রেনে করে এসেছেন তিনি। পরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনা সত্যিই তাই!
টিবিএস ডেস্ক
30 March, 2022, 02:00 pm
Last modified: 30 March, 2022, 02:40 pm
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

যানজট এড়াতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভ্রমণ করেছেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক ভক্তের শেয়ার করা সেই ভিডিওতে ঢল পড়েছে প্রশংসার। তার এই বিনয়ের জন্য ভক্তরা তাকে 'রত্ন' বলে সম্বোধন করেছেন। মুম্বাইয়ের ট্র্যাফিক এড়াতে লোকাল ট্রেনে ভ্রমণের বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন নওয়াজউদ্দিন। 

ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট পরা নওয়াজউদ্দিন সাদা রঙের একটি মাস্কে মুখের প্রায় পুরোটাই ঢেকে ফেলেছেন; সেইসঙ্গে মাথার ওপরে রয়েছে একটি টুপি এবং চোখজোড়াও ঢাকা রয়েছে কালো সানগ্লাসে। এত সাধারণ চেহারায় থাকার জন্য অনেকেই চিনতে পারেননি অভিনেতাকে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেই ভক্ত ভিডিওটির শিরোনামে লিখেছেন, "মুম্বাই লোকাল ট্রেনে নওয়াজউদ্দিন সিদ্দিকী আমার বিপরীতেই বসে আছেন।"

এর সঙ্গে সঙ্গেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে; কয়েক হাজার ভক্ত শেয়ার দেন সেই ভিডিও। প্রতিভাধর অভিনেতার এমন সাধারণ আচরণের প্রশংসায় মেতে উঠেছেন তার ভক্তরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, "এটি সচেতনতার জন্য ভালো"; আরেকজন মন্তব্য করেছেন, "তিনি একজন রত্ন"। এরকম হাজারও ভক্তের প্রশংসায় সিক্ত হচ্ছেন নওয়াজউদ্দিন।

মুম্বাইয়ের লোকাল ট্রেন সফরের সেই গল্প তিনি এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে গিয়ে দর্শকদেরও শুনিয়েছেন। 

এবিপির অনুষ্ঠানে তাকে স্বাগত জানিয়ে সঞ্চালক নওয়াজের ট্রেনে চড়ার গল্প বলছিলেন। তিনি বলেন, "নওয়াজ সকালে কেরালা ছিলেন। ইভেন্টে আসার আগে তিনি মীরা রোডে শ্যুটিং করছিলেন; এই জায়গাটি ইভেন্টের ভেন্যু থেকে বেশ দূরে। ফলে অনুষ্ঠানে সময়মতো পৌঁছাতে তিনি লোকাল ট্রেনে চড়ে বসেন। এরপর একজনের কাছে লিফট চান এবং শেষমেশ অনুষ্ঠানে পৌঁছান।" 

সকল দর্শক নওয়াজের প্রশংসায় হাততালি দিতে থাকেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কীভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখলেন তিনি? জবাবে 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর এই অভিনেতা বলেন, "আমি একটি সাফা (পাগড়ি বিশেষ) আর মাস্ক পরেছিলাম। আজকাল তো মাস্কের জন্য এসব সহজ হয়ে গেছে।" 


 

  • সূত্র:  হিন্দুস্তান টাইমস 
     

Related Topics

টপ নিউজ

নওয়াজউদ্দিন সিদ্দিকী / লোকাল ট্রেন / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net