Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হৃতিক-সাবার!  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 February, 2022, 03:25 pm
Last modified: 22 February, 2022, 03:32 pm

Related News

  • পাকিস্তান থেকে এসেছিলেন নিঃস্ব অবস্থায়, আজ তার নাতি ৩,১০০ কোটি টাকার সুপারস্টার
  • মাস্কের 'লাভ টুইট' ও কঙ্গনা: চলচ্চিত্রের মাফিয়ারা আমাকে জেলে পুরতে চায়!
  • 'কাহো না পেয়ার হ্যায়' ছবিতে হৃত্বিককে নিতেই চাননি বাবা রাকেশ রোশন! 
  • করোনাকালে সালমান, হৃত্বিক ও টাইগার শ্রফের কাছ থেকে ফিটনেস পরামর্শ নিতেন শাহরুখ!  
  • বক্স অফিসে প্রথম সপ্তাহে 'বিক্রম বেদা'র আয় মাত্র ৩৮ কোটি রূপি!

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হৃতিক-সাবার!  

জানুয়ারি মাসে এক রেস্তোরাঁ থেকে হাত ধরাধরি করে বের হতে দেখা যায় হৃতিক-সাবাকে। সেই থেকেই শুরু দু'জনের প্রেমের চর্চা।
হিন্দুস্তান টাইমস
22 February, 2022, 03:25 pm
Last modified: 22 February, 2022, 03:32 pm
ছবি-সংগৃহীত

নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার পর ফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আরও এক জুটি গড়ে তোলার পথে! তেমনটাই মনে করছে একাংশ। আসলে বলিউডে কেউ ডেট শুরু করলে সেই খবর ছড়িয়ে পড়ে নিমেষে। আর ব্যক্তিটি যদি হন 'গ্রিক গড' হৃতিক রোশন, তাহলে তা ছড়িয়ে পড়তে মোটেই সময় লাগে না।

বলিউডে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতা হৃতিক রোশনের জীবনে নতুন প্রেম এসেছে। তার সঙ্গে নাম জুড়েছে অভিনেত্রী সাবা আজাদের। দু'জনের 'সম্পর্ক' এখন টক অব দ্য টাউন। কিন্তু কী করে একে অপরের কাছে এলেন তারা- সেই প্রশ্ন ঘুরছে অনুরাগী মহলে। শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাকি কিউপিডের কাজ করেছে তাদের জীবনে! 

জানুয়ারি মাসে এক রেস্তোরাঁ থেকে হাত ধরাধরি করে বের হতে দেখা যায় হৃতিক-সাবাকে। সেই থেকেই শুরু দু'জনের প্রেমের চর্চা। এরপর একাধিকবার পাপারাজ্জিদের লেন্সবন্দি হন তারা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সূত্রের খবর, 'গত ২-৩ মাস ধরে একে অপরকে ডেট করছেন হৃতিক-সাবা। গুজব রটেছে একটি ডেটিং অ্যাপ মারফত পরিচয় হয় তাদের। সেখান থেকে সব শুরু। প্রকৃতপক্ষে টুইটারের মাধ্যমে তাদের পরিচয়'।   

সূত্র আরও জানিয়েছেন, টুইটারে একে অপরের ছবিতে লাইক এবং রিটুইটের মাধ্যমে পরিচিত সার্কেলের মধ্যে এসে পড়েন তারা। এরপরই ব্যক্তিগত মেসেজে কথা শুরু হয়। যদিও 'সম্পর্ক' নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি হৃতিক।

অপর এক সূত্র বলছে, 'অন্যদের মতো নিজেদের সম্পর্ক লুকোচ্ছেন না তাকরা। এইটা সত্যিই প্রশংসনীয়। সকলেরই খুশি থাকার অধিকার রয়েছে। লোকেরা সাবাকে 'জাজ' করছে এবং 'ভাগ্যবান হওয়ার' জন্য হিংসা করছে। কিন্তু অনেকের বোঝা উচিত তারা উভয়েই প্রাপ্তবয়স্ক। তিনি নিজেই একজন প্রতিভাবান গায়িকা এবং অভিনেত্রী। দুজনেরই জনমানসে একটা পরিচয় রয়েছে। উভয়েরই দার্শনিক মন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি রয়েছে। সম্ভবত এটিই তাদের এক করেছে'।

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। ২০০৮ সালে বলিউডের সিনেমা 'দিল কাবাডি' দিয়ে ডেব্যু। ২০১১ সালে অভিনয় করেছেন 'মুঝসে ফ্রেন্ডশিপ করোগে' সিনেমাতে। ২০২১ সালে অভিনয় করেছেন 'ফিলস লাইক ইশক' ছবিতে। সাবা একটি ব্যান্ডেরও অংশ। তিনি এর আগে নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। 

Related Topics

টপ নিউজ

হৃত্বিক রোশন / সাবা আজাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • পাকিস্তান থেকে এসেছিলেন নিঃস্ব অবস্থায়, আজ তার নাতি ৩,১০০ কোটি টাকার সুপারস্টার
  • মাস্কের 'লাভ টুইট' ও কঙ্গনা: চলচ্চিত্রের মাফিয়ারা আমাকে জেলে পুরতে চায়!
  • 'কাহো না পেয়ার হ্যায়' ছবিতে হৃত্বিককে নিতেই চাননি বাবা রাকেশ রোশন! 
  • করোনাকালে সালমান, হৃত্বিক ও টাইগার শ্রফের কাছ থেকে ফিটনেস পরামর্শ নিতেন শাহরুখ!  
  • বক্স অফিসে প্রথম সপ্তাহে 'বিক্রম বেদা'র আয় মাত্র ৩৮ কোটি রূপি!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net