Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
মাস্কের 'লাভ টুইট' ও কঙ্গনা: চলচ্চিত্রের মাফিয়ারা আমাকে জেলে পুরতে চায়!

বিনোদন

টিবিএস ডেস্ক
20 March, 2023, 12:15 pm
Last modified: 20 March, 2023, 12:23 pm

Related News

  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

মাস্কের 'লাভ টুইট' ও কঙ্গনা: চলচ্চিত্রের মাফিয়ারা আমাকে জেলে পুরতে চায়!

২০১৭ সালে হৃতিক ও কঙ্গনা পরস্পর বিতর্কে জড়ান। গুঞ্জন ওঠে যে, এ দুই তারকা প্যারিসে লুকিয়ে প্রেম করছেন।
টিবিএস ডেস্ক
20 March, 2023, 12:15 pm
Last modified: 20 March, 2023, 12:23 pm
ছবি-সংগৃহীত

অভিনয়ের বাইরেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জন্য আলোচিত বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। দীর্ঘদিন পর টুইটারে ফিরে নিজের প্রেম নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় তার নাম।

টুইটার সিইও এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের এক টুইটের প্রেক্ষিতে কঙ্গনা এ মন্তব্য করেন। মাস্ক টুইটে লেখেন, "প্রেমে পড়ার বিষয়টি খুবই পীড়াদায়ক যখন আপনি বুঝতে পারেন যে, ভালোবাসার মানুষটি আসলে সিআইএ (মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) এর হয়ে আপনার সাথে অভিনয় করছেন। এটি একজন ব্যক্তিকে জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে এমনকি একটি দেশের সরকারকেও বিপদে ফেলতে পারে।"

মাস্কের এ টুইটের সাথে নিজের জীবনের মিল খুঁজে পাওয়ায় হয়তো তা রি-টুইট করেন কঙ্গনা! তিনি বলেন, "আমার মনে হয় না যে, আমার জীবনের চেয়ে বেশি নাটকীয়তা অন্য কারও জীবনে আছে। আশ্চর্যের ব্যাপার, একটা প্রেমের সম্পর্কের কারণে সিনে জগতের মাফিয়ারা আমাকে জেলে পাঠাতে চায়।"

I never believed someone can have more dramatic life than me, this sounds more exciting than entire film mafia trying to put me in jail for a love affair… ? https://t.co/AwnEb2n5Ja— Kangana Ranaut (@KanganaTeam) March 19, 2023

কঙ্গনার এ মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেক ভক্ত আবার কঙ্গনার এ রি-টুইটে মন্তব্যের ঘরে বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশনের নাম লিখতে থাকেন।

২০১৭ সালে হৃতিক ও কঙ্গনা পরস্পর বিতর্কে জড়ান। গুঞ্জন ওঠে যে, এ দুই তারকা প্যারিসে লুকিয়ে প্রেম করছেন। এমনকি কঙ্গনার পক্ষ থেকেও এমন দাবিই করা হয়।

এ ঘটনার দুই বছর পর নীরবতা ভেঙে কঙ্গনার দাবি উড়িয়ে দেন হৃতিক নিজেই। কঙ্গনার করা দাবিগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে তিনি বলেন, "আমি সৃজনশীল ও গঠনমূলক কাজে বিশ্বাসী। আমার কাজের সাথে সম্পর্কযুক্ত নয় এমন সকল বিষয়কেই অপ্রয়োজনীয় মনে করে আমি এড়িয়ে চলি।"

অবশেষে অবস্থা এতটাই বাজে হয় যে, 'কৃশ' সিনেমার এ দুই সহশিল্পী পরস্পরের বিরুদ্ধে মামলা করে বসেন। এ প্রসঙ্গে হৃতিক বলেন, "অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নিয়ে আমি সাধারণত প্রতিক্রিয়া না দেখিয়ে বরং নিজের সম্মান নিয়ে চুপ থাকাকেই ঠিক মনে করি। কিন্তু অনেক সময় এই এড়িয়ে চলা নিজের বিপক্ষে কাজ করে। এই ঘটনার ক্ষেত্রে আমার সাথে তাই হয়েছে।"

অন্যদিকে বলিউডে দীর্ঘদিন ধরেই স্বজনপ্রিয়তার অভিযোগ তুলছেন কঙ্গনা। করণ জোহরের শো 'কফি উইথ করণ' এর একটি পর্বে কঙ্গনা জানান, বলিউডের সিনেমা নির্মাতারাই স্বজনপ্রীতির ধারক। 
     

 

Related Topics

টপ নিউজ

কঙ্গনা রানাওয়াত / ইলন মাস্ক / হৃত্বিক রোশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net