Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
বাগদান সারলেন মেগান ফক্স-কেলি

বিনোদন

টিবিএস ডেস্ক
13 January, 2022, 02:25 pm
Last modified: 13 January, 2022, 11:37 pm

Related News

  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
  • রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

বাগদান সারলেন মেগান ফক্স-কেলি

ভক্তদের জন্য নিজের বাগদানের আংটির ছবিও শেয়ার করেছেন মেগান। নিজেদের জন্মতারিখের সাথে মিল রেখে হীরা-পান্নাখচিত আংটি বেছে নিয়েছেন তারা।
টিবিএস ডেস্ক
13 January, 2022, 02:25 pm
Last modified: 13 January, 2022, 11:37 pm
ছবি: সংগৃহীত

দেড় বছর একসঙ্গে ডেটিং করার পর অবশেষে বাগদানের কাজটা সেরেই ফেললেন মেগান ফক্স ও মেশিন গান কেলি। বুধবার ইস্টাগ্রামে নিজেদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে এ খবর জানিয়েছেন মেগান নিজেই। জানা গেছে, গত ১১ জানুয়ারি বাগদান সম্পন্ন হয়েছে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর।

মেগানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চিরাচরিত রোমান কায়দায় হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে প্রস্তাব দিচ্ছেন 'এমজিকে' বলে পরিচিত আমেরিকান র‍্যাপার কেলি; এদিকে বিস্ময় ও আনন্দের আতিশয্যে দুই হাত দিয়ে মুখ ঢেকে রয়েছেন উল্লাসিত মেগান!
শুধু তাই নয়, এক পর্যায়ে আবেগী হয়ে প্রেমিকে সামনে নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেগান। তখনই মেগানের হাতে বাগদানের আংটি পরিয়ে দেন কেলি এবং দুজন দুজনকে চুমু খান।

ছবি: ডেইলি মেইল

ভক্তদের জন্য নিজের বাগদানের আংটির ছবি শেয়ার করেছেন মেগান। নিজেদের জন্মতারিখের সাথে মিল রেখে হীরা-পান্নাখচিত আংটি বেছে নিয়েছেন তারা।

নিজের বাগদানের আংটির ছবি শেয়ার করেছেন মেগান। ছবি: সংগৃহীত

অভিনেত্রী বলেন, "২০২০ সালের জুলাইয়ে আমরা এই বটগাছের নিচে বসে ছিলাম। আমরা একটা জাদুকরী কিছু চেয়েছিলাম! একটা জটিল সময় পার করে, নানা কষ্ট সহ্য করে আমরা এখানে এসেছি। আজকের দিনটা সেই সব সাধনা ও অপেক্ষারই ফল।"

"দেড় বছর একসাথে থাকার পর, অফুরন্ত হাসি-আনন্দ ও কষ্টের পর অবশেষে সে আমাকে বিয়ের প্রস্তাব দিলো। আমি শুধু এই জীবনে না, বাকি সব জীবনেও তাকেই চাই, তাই আমিও 'হ্যাঁ' বলেছি।"

মেগান-কেলি জুটির বাগদানের খবরে অভিনন্দন জানিয়েছেন একাধিক তারকা। টিভি সেনসেশান কিম কার্দাশিয়ান মন্তব্য করেছেন, 'তোমাদের দেখে খুবই আনন্দ লাগছে!' কার্দাশিয়ানের বোন কোর্টনি কার্দাশিয়ানও এক সারি লাল হার্ট ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

সূত্র: ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

মেগান ফক্স / এমজিকে / কেলি / বাগদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সাথে বাগদান সম্পন্ন করা দুবাইয়ের রাজকুমারী কে এই শেখা মাহরা?
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • দুই বছর প্রেমের পর বাগদান সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
  • রোনালদো-জর্জিনার বাগদান ঘিরে সৌদি আরবে সমালোচনা-হাসিঠাট্টা, কেন?
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net