Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
হ্যারি পটার রিইউনিয়ন: এমা-টমের বিয়ে দেখতে চান ভক্তরা!     

বিনোদন

টিবিএস ডেস্ক
03 January, 2022, 02:10 pm
Last modified: 03 January, 2022, 02:16 pm

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

হ্যারি পটার রিইউনিয়ন: এমা-টমের বিয়ে দেখতে চান ভক্তরা!     

দুই তারকার সম্পর্কের কেমিস্ট্রি পর্দায় জানানোর পরপরই তাদের সমর্থন দিতে ভোলেননি ভক্তরা। বিশেষ করে একটি দৃশ্যে এমা ও টম একে অপরের দিকে তাকিয়ে আছেন এবং আলিঙ্গন করছেন, এমন ছবি ভক্তদের নজর কেড়েছে। 
টিবিএস ডেস্ক
03 January, 2022, 02:10 pm
Last modified: 03 January, 2022, 02:16 pm
হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি রিউনিয়ন স্পেশাল-এ এমা ওয়াটসন ও টম ফেলটন। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী অনলাইন স্ট্রিমিং চলছে 'হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি রিইউনিয়ন স্পেশাল 'রিটার্ন টু হগওয়ার্টস-এর। এতগুলো বছর বাদে প্রিয় হ্যারি পটার তারকাদের আবারও এক হতে দেখে আবেগ ও আনন্দমিশ্রিত অনুভূতি প্রকাশ করেছেন ভক্তরা।

এইচবিও ম্যাক্স প্রচারিত এই বিশেষ ছবিটি নিয়ে এরই মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে হ্যারি পটার ভক্তদের মধ্যে। হগওয়ার্টসের পুরনো স্মৃতিচারণের পাশাপাশি ছবিরই দুই তারকা এবার বাস্তব জুটি হিসেবে হাজির হয়েছেন তাদের সামনে। সেই জুটি আরও কেউ নন বরং এমা ওয়াটসন এবং টম ফেলটন।

রিটার্ন টু হগওয়ার্টস-এ হ্যারি পটার সিরিজ নির্মাণের সময়কার স্মৃতিচারণ করেছেন ছবির তারকারা। ছবিতে হার্মিওনির ভূমিকায় থাকা এমা জানিয়েছেন, ড্রেকো ম্যালফয়ের ভূমিকায় থাকা সহশিল্পী টম ফেলটনের উপর তখন থেকেই বড় রকম অনুরাগ ছিল তার!

দুই তারকার সম্পর্কের কেমিস্ট্রি পর্দায় জানানোর পরপরই তাদের সমর্থন দিতে ভোলেননি ভক্তরা। বিশেষ করে একটি দৃশ্যে এমা ও টম একে অপরের দিকে তাকিয়ে আছেন এবং আলিঙ্গন করছেন, এমন ছবি ভক্তদের নজর কেড়েছে। 

ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন, 'দেখো, তার মুয়খের দিকে একবার দেখো। কতটা নমনীয়! এমার নাচ নিয়ে তার সাথে মজা করছেন টম, এমন একটি দৃশ্যের ছবি শেয়ার করে আরেকজন টুইটারে লিখেছেন, "হ্যারি পটারে টম এবং এমার এই বন্ধুত্বের ব্যাপারটা আমার সবচেয়ে প্রিয়।"

শুধু ছবি শেয়ার করেই থেমে থাকেননি হ্যারি পটার ভক্তরা, টম এবং এমা কবে বিয়ে করছেন সেটিও জানতে চেয়েছেন তারা।

পুনর্মিলনীতে এমা টমের প্রেমে পড়ার সমএর স্মৃতিচারণ করেছেন। এমা বলেন, "আমি একদিন ঘরের ভেতরে ঢুকলাম এবং দেখলাম আমাদের টিউটরিং চলছে। আমাদের বলা হয়েছিল আমরা কিভাবে ঈশ্বরকে কল্পনা করি তার একটা ছবি আঁকতে। টম একেছিল স্কেটবোর্ডে দাঁড়ানো ক্যাপ পরা এক মেয়ের ছবি। ওই মুহূর্তেই আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম!"

এদিকে টম স্বীকার করেছেন, এমার তার প্রতি অনুরাগের বিষয়টি তিনি জানলেও সাথে সাথেই ধরা দেননি। তবে তিনি এমার ব্যাপারে সবকিছু খেয়াল করতেন। টম বলেন, 'আমি বোধহয় একদিন বসে বসে মেকআপ নিচ্ছিলাম এবং ছবির ডায়লগ বলার মাঝেই কেউ একজন বললো যে, এমার তোমাকে বেশ পছন্দ করে। এরপর থেকেই ওর ব্যাপারে আমি নজর রাখতে শুরু করি। হ্যাঁ, আমার সবসময়ই তার জন্য অনুভূতি ছিল এবং তা আজও আছে।"

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

হ্যারি পটার / এমা ওয়াটসন / এইচবিও / টম ফেলটন / বিয়ে / ভক্ত-সমর্থক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • এইচবিও-এর হ্যারি পটার সিরিজে নিকোলাস হল্টের স্থলাভিষিক্ত হলেন কিট হ্যারিংটন
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net