Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
শতবর্ষে রাজকাপুর: ‘ভারতীয় সিনেমার সর্বকালের সেরা শোম্যান’

বিনোদন

টিবিএস ডেস্ক
15 December, 2024, 08:25 pm
Last modified: 16 December, 2024, 10:36 pm

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা

শতবর্ষে রাজকাপুর: ‘ভারতীয় সিনেমার সর্বকালের সেরা শোম্যান’

রাজ কাপুরের কাজ এখনও ভারতীয় সিনেমাকে ঋদ্ধ ও অনুপ্রাণিত করে। তাইতো ১৯৮৮ সালে তার মৃত্যুর প্রায় চার দশক পরে, আজও তিনি ভারতের সবচেয়ে প্রিয় তারকাদের একজন।
টিবিএস ডেস্ক
15 December, 2024, 08:25 pm
Last modified: 16 December, 2024, 10:36 pm
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতা রাজ কাপুর। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

সম্প্রতি প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতা রাজ কাপুরের শতবর্ষপূর্তি হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) ভারতজুড়ে তার ১০০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রাজ কাপুরকে আদর করে 'ভারতীয় সিনেমার সর্বকালের সেরা শোম্যান' বলা হয়। খবর বিবিসির

এ উপলক্ষে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি পাড়ি জমান পুরো কাপুর খান্দান।
এছাড়া, এ উপলক্ষে শনিবার ভারতের ৪০টি শহর এবং ১৩৫টি সিনেমা হলে তার ১০টি আইকনিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

রাজ কাপুর পরিচালিত প্রথম সিনেমা ‘আগ’ (১৯৪৮) আর কে ফিল্মস এবং নার্গিসের সঙ্গে তাঁর কিংবদন্তি জুটির সূচনা চিহ্নিত করে। তাদের রসায়ন দর্শকদের দারুণ পছন্দ হয় এবং তাদের আইকনিক অনস্ক্রিন জুটির সূচনা হয়। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। তার অভিনীত প্রথম দিককার চলচ্চিত্রগুলোতে তৎকালীন সমাজ বাস্তবতা এবং দেশের আর্থসামাজিক চিত্র প্রতিফলিত হয়েছে।

কয়েক দশকের ফিল্মি ক্যারিয়ারে অগনিত ক্লাসিক ছবি থেকে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রাজ কাপুর। পূর্বসূরীর সেই লিগ্যাসি আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম।

বরসাত (১৯৪৯) সিনেমাটি প্রেম ও আকাঙ্ক্ষার গল্প। এটি পরিচালক হিসাবে কাপুরের প্রথম বড় হিট ছিল। এটি আর কে ফিল্মসকে একটি পাওয়ার হাউস স্টুডিও হিসেবে শক্তপোক্ত আসন এনে দিয়েছিল। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

রাজ কাপুরের কাজ এখনও ভারতীয় সিনেমাকে ঋদ্ধ ও অনুপ্রাণিত করে। তাইতো ১৯৮৮ সালে তার মৃত্যুর প্রায় চার দশক পরে, আজও তিনি ভারতের সবচেয়ে প্রিয় তারকাদের একজন।

২০১৫ সালে বিবিসি রেডিও ৪-এর সিরিজ 'ইনকারনেশন: ইন্ডিয়া ইন ৫০ লাইভস'-এ ইতিহাসবিদ সুনিল খিলনানি বলেন, 'রাজ কাপুর ভারতীয় সমাজবাদের মধ্যে রোমান্স, যৌনতা, গান এবং প্রাণ এনেছিলেন।'

চার্লি চ্যাপলিন অনুপ্রাণিত আওয়ারা (১৯৫১) চলচ্চিত্রে রাজ কাপুর আইকনিক ট্রাম্প চরিত্রে অভিনয় করেন। এতে আওয়ারা হুঁ নামে একটি আইকনিক গান রয়েছে , যা এখনও বিশ্বব্যাপী মানুষের মুখে মুখে শোনা যায়। ছবিটি শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী বক্স অফিসে আলোড়ন তুলেছিল - এটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

প্রখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপূর এবং রামসরনী কাপূরের ঘরে ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম হয় সৃষ্টি নাথ কাপূরের। পরে তিনি রণবীর রাজ কাপুর নাম গ্রহণ করেন এবং ১৯৩৫ সালে 'ইনকিলাব' ছবিতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

পর্দার সামনে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরুর আগে তিনি পর্দার পেছনে একটু একটু করে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি চলচ্চিত্র পরিচালক কিদার শর্মার সহকারী হিসেবে কাজ করেছেন, তার বাবার পৃথ্বী থিয়েটারে আর্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ছোটখাটো চরিত্রেও অভিনয় করেছেন।

রাজ কাপুর অভিনীত ‘শ্রী ৪২০’ (১৯৫৫) সিনেমাটি ছিল ওই বছরের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র। এতে তার গাওয়া আইকনিক গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’-সদ্য স্বাধীন ভারতের মানুষের মাঝে ভীষণ জনপ্রিয় হয়েছিল। সংগীত, গল্প বলা এবং অভিনেতা হিসেবে রাজ কাপুরের অভিনয়; সব মিলিয়ে চলচ্চিত্রটি একটি কালজয়ী ক্লাসিক হিসেবে পরিণত হয়েছে। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

তার ক্যারিয়ারের মাইলফলক ছিল ১৯৪৭ সালের 'নীল কমল' সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে তিনি নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৪৯ সালে 'বারসাত' সিনেমায় অভিনয় তাকে তারকাখ্যাতি এনে দেয়।

১৯৪৮ সালে কাপুর প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক আরকে ফিল্ম স্টুডিও, যার নাম বহু ব্লকবাস্টার সিনেমা এবং আন্তর্জাতিক খ্যাতির সঙ্গে যুক্ত।

‘জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়’ (১৯৬০) একটি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

তিনি ১৯৪৮ সালে 'আগ' সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং 'বারসাত' (১৯৪৯), 'আওয়ারা' (১৯৫১), 'শ্রী ৪২০' (১৯৫৫), এবং 'সঙ্গম' (১৯৬৪) মতো গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনেতা এবং পরিচালক হিসেবে তার বহুমুখী প্রতিভার সাক্ষর রেখেছেন।

‘সঙ্গম’ (১৯৬৪), রাজ কাপুরের প্রথম রঙিন চলচ্চিত্র এবং একটি রোমান্টিক সিনেমা। লন্ডন, প্যারিস ও সুইজারল্যান্ডের মতো আইকনিক লোকেশনগুলোতে এর দৃশ্যায়ন করা হয়। বিদেশে শুটিং করা প্রথম ভারতীয় চলচ্চিত্র এটি। তার সময়ের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এতে রাজ কাপুর, বৈজয়ন্তীমালা এবং রাজেন্দ্র কুমার অভিনীত একটি জটিল ত্রিভুজ প্রেম দেখা যায়। ছবি: ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সৌজন্যে

তার অন্যান্য জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে- 'মেরা নাম জোকার' (১৯৭০), 'ববি' (১৯৭৩), 'সত্যম শিবম সুন্দরম' (১৯৭৮), এবং 'রাম তেরি গঙ্গা মেইলি' (১৯৮৫) প্রমুখ।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাজ কাপুর / বলিউড / শতবর্ষ / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • বিএনপির শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ
  • তারেক রহমানকে ফোন করেছেন নরেন্দ্র মোদি
  • তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net