Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
মারা গেছেন জনপ্রিয় জাপানি মাঙ্গা ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা 

বিনোদন

বিবিসি
08 March, 2024, 02:05 pm
Last modified: 08 March, 2024, 09:40 pm

Related News

  • কেন ‘ওয়ান পিস’ অ্যানিমের বিখ্যাত জলদস্যু পতাকা হাতে রাজপথে ‘জেন জি’রা
  • মাঙ্গায় বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, আতঙ্কে জাপান ভ্রমণ বাতিল করছেন পর্যটকরা
  • ওয়েবটুন: ৯ বিলিয়ন ডলারের বাজার; কোরিয়ান ডিজিটাল কমিকের দাপট এখন হলিউডেও
  • কিউরিও: ঢাকার জোরো, লুফি, গোকুদের রাজ্য
  • মাঙ্গা ইন্ডাস্ট্রিকে বদলে দেয়া হাজার এপিসোড ছাড়ানো অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’

মারা গেছেন জনপ্রিয় জাপানি মাঙ্গা ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা 

১৯৫৫ সালে জাপানের নাগোয়ায় জন্মগ্রহণ করেন তোরিয়ামা। ১৯৮০-এর দশকের শুরুতে ‘ডক্টর স্লাম্প’ দিয়ে তিনি কমিক বইয়ের জগতে প্রবেশ করেন। তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল ড্রাগন বল।
বিবিসি
08 March, 2024, 02:05 pm
Last modified: 08 March, 2024, 09:40 pm
১৯৮৪ সালের তোলা একতি ছবিতে আকিরা তোরিয়ামা। ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম প্রভাবশালী এবং সর্বাধিক বিক্রি হওয়া জাপানি মাঙ্গা ড্রাগন বলের স্রষ্টা আকিরা তোরিয়ামা ৬৮ বছর বয়সে মারা গেছেন।

শুক্রবার তার স্টুডিও বার্ড স্টুডিও এন্ড ক্যাপসুল কর্পোরেশন টোকিও থেকে জানানো হয়েছে, আকিরা তোরিয়ামা সাবডুরাল হেমাটোমায় ভুগছিলেন (মস্তিষ্কের রক্তক্ষরণ)।

ড্রাগন বল বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় একটি মাঙ্গা যার অ্যানিমেটেড সিরিজ এবং চলচ্চিত্র সংস্করণও তৈরি করা হয়েছে।

ভক্তরা তোরিয়ামাকে তাদের শৈশবের অংশ হয়ে উঠেছে এমন চরিত্র তৈরি করার জন্য শ্রদ্ধা জানিয়েছেন।

ড্রাগন বল কমিক সিরিজটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। এতে গোকুর গল্প বলা হয়েছে যে সায়ান নামক এলিয়েন হিউম্যানয়েডের বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করার জন্য জাদুকরী ড্রাগন বল সংগ্রহ করার চেষ্টা করে।

মৃত্যুর সময় তোরিয়ামা বেশ কিছু কাজ শেষ করে যেতে পারেননি।

ড্রাগন বল ওয়েবসাইটের একটি বিবৃতি অনুসারে, তিনি ১ মার্চ মারা যান এবং শুধু তার পরিবার ও অল্প কয়েকজন বন্ধু তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন।

তার স্টুডিও জানিয়েছে, "তাঁর আরও অনেক কিছু অর্জন করা বাকি ছিল। কিন্তু তিনি এই পৃথিবীতে অনেক মাঙ্গা এবং শিল্পকর্ম রেখে গেছেন।"

স্টুডিওটি আরো জানিয়েছে, "আমরা আশা করি আকিরা তোরিয়ামার অনন্য সৃষ্টির জগৎ আগামী দীর্ঘ সময়ের জন্য সকলের কাছে ভালবাসা পাবে।"

ড্রাগন বল অনেক ফ্যান ফিকশন লেখক এবং কসপ্লেয়ারদের অনুপ্রাণিত করেছে। ছবি: সংগৃহীত

ভক্তরা তোরিয়ামার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছে।

১৯৫৫ সালে জাপানের নাগোয়ায় জন্মগ্রহণ করেন তোরিয়ামা। ১৯৮০-এর দশকের শুরুতে 'ডক্টর স্লাম্প' দিয়ে তিনি কমিক বইয়ের জগতে প্রবেশ করেন। এটি একটি ছোট মেয়ে রোবট আরাল এবং তার বিজ্ঞানী স্রষ্টার গল্প নিয়ে করা হয়েছিল।

তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল ড্রাগন বল। ড্রাগন বল অনেক ফ্যান ফিকশন লেখক এবং কসপ্লেয়ারদের অনুপ্রাণিত করেছে।

কার্টুন সংস্করণটি অনেক ভাষায় ডাবিং করা হয়েছে এবং ড্রাগন বলের অ্যাকশন ফিগার জাপান থেকে চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত খেলনার দোকানে অনেক জনপ্রিয়।

২০১৩ সালে একটি জাপানি সংবাদপত্র আশাহিকে দেওয়া এক সাক্ষাৎকারে তোরিয়ামা জানিয়েছিলেন, ড্রাগন বল কীভাবে সারা বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠেছে সেই সম্পর্কে তার কোন ধারণা নেই। তিনি সিরিজটিকে একটি অলৌকিক ঘটনা হিসাবে বর্ণনা করেছিলেন।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুসারে তিনি বলেছিলেন, "আমি যখন সিরিজটি আঁকছিলাম তখন আমার একমাত্র চাওয়া ছিল জাপানের ছেলেদের খুশি করা।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

মাঙ্গা / ড্রাগন বল / আকিরা তোরিয়ামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • কেন ‘ওয়ান পিস’ অ্যানিমের বিখ্যাত জলদস্যু পতাকা হাতে রাজপথে ‘জেন জি’রা
  • মাঙ্গায় বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, আতঙ্কে জাপান ভ্রমণ বাতিল করছেন পর্যটকরা
  • ওয়েবটুন: ৯ বিলিয়ন ডলারের বাজার; কোরিয়ান ডিজিটাল কমিকের দাপট এখন হলিউডেও
  • কিউরিও: ঢাকার জোরো, লুফি, গোকুদের রাজ্য
  • মাঙ্গা ইন্ডাস্ট্রিকে বদলে দেয়া হাজার এপিসোড ছাড়ানো অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net