Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের

বিনোদন

টিবিএস ডেস্ক
18 January, 2024, 05:50 pm
Last modified: 18 January, 2024, 06:03 pm

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের

অভিযোগ প্রমাণিত হলে ব্রসনানের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
টিবিএস ডেস্ক
18 January, 2024, 05:50 pm
Last modified: 18 January, 2024, 06:03 pm
ছবি: সংগৃহীত

ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিষিদ্ধ থার্মাল এরিয়ায় (তাপীয় এলাকা) অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে অভিনেতা পিয়ার্স ব্রসনানের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে নিজেকে নির্দোষ দাবি করেছেন জেমস বন্ডের সাবেক এ তারকা।

৭০ বছর বয়সী ব্রসনান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারী ওয়াইওমিং আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়।

তবে ব্রসনানের অনুরোধে আগামী ২০ ফেব্রুয়ারি তার মামলার ভার্চুয়াল শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্রসনানের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

'টুরন্স অফ ইয়েলোস্টোন' নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা একটি ব্যক্তিগত ছবিতে ব্রসননকে সানগ্লাস এবং একটি ব্রিম টুপি পরা অবস্থায় ইয়েলোস্টোনের তুষারাবৃত ঝর্ণার পাশে পোজ দিতে দেখা গেছে।

পোস্টটিতে পিয়ার্সকে ট্যাগ বা রেফারেন্স না থাকলেও ১ নভেম্বর মন্টানা সফরের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতেও অভিনেতাকে প্রায় একই রকম পোশাক পরে থাকতে দেখা যায়। 

১ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনার ফলে ব্রসনানের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এক, একটি নিষিদ্ধ তাপীয় এলাকায় হাঁটার জন্য। আর অন্যটি পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের জন্য।

ম্যামথ হট স্প্রিংস কিছু তাপীয় বিষয়ের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গিজার, স্টিম ভেন্ট এবং গরম মাটির পুল। পার্কের ওয়েবসাইট অনুসারে, নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। কারণ এখানে মাটি ভঙ্গুর এবং সহজেই ফুটন্ত গরম পানি শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 

প্রতি বছর ইয়েলোস্টোন পরিদর্শন করতে অনেক দর্শনার্থী আসেন। এদের মধ্যে যারা ট্রেইল থেকে সরে না যাওয়ার সতর্কতা উপেক্ষা করেন, তাদের অনেকেই দুর্ঘটনার স্বীকার হন। পার্কের হট স্প্রিংয়ে পড়ে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি দর্শনার্থী মারা গেছেন।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।

Related Topics

টপ নিউজ

জেমস বন্ড / অভিনেতা / অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ৮৬ বছর বয়সে মারা গেলেন অ্যাকশন তারকা ও মার্শাল আর্ট চ্যাম্পিয়ন চাক নরিস
  • অভিনেতা শামস সুমন আর নেই
  • চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ডেলিভারির সময় নবজাতকের মাথার তালু কেটে ফেলার অভিযোগ
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net