Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
অভিনেত্রী হিমুর মা-বাবা, ভাইবোন কেউ ছিল না

বিনোদন

সানা উল্লাহ সানু
03 November, 2023, 08:05 pm
Last modified: 03 November, 2023, 09:48 pm

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন

অভিনেত্রী হিমুর মা-বাবা, ভাইবোন কেউ ছিল না

‘হিমুর বাবা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ছিলেন। তিনি ২০২৩ সালের আগস্টে মারা যান। তার মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
সানা উল্লাহ সানু
03 November, 2023, 08:05 pm
Last modified: 03 November, 2023, 09:48 pm
অভিনেত্রী হুমায়রা হিমু। ছবি: সংগৃহীত

অভিনেত্রী হুমায়রা হিমুকে লক্ষ্মীপুর শহরের লামচরী এলাকায় তার মা শামিম আরা চৌধুরীর কবরের পাশে সমাহিত করার ব্যবস্থা নিয়েছেন তার নানার বাড়ির স্বজনেরা।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় খালা ও খালাতো ভাইয়ের তত্ত্বাবধানে হিমুর মরদেহ লক্ষ্মীপুরে তার নানাবাড়িতে আনা হয়। হিমু তার প্রয়াত বাবা-মায়ের একমাত্র সন্তান।

বৃহস্পতিবার বিকেলে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী জামে মসজিদের দক্ষিণ পাশে তার কবর প্রস্তুত করা হচ্ছিল। এর আগে বাদ জুমা রাজধানীর চ্যানেল আই চত্বরে হিমুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

'আগেও আত্মহত্যার হুমকি দিয়েছেন, এবার প্রেমিকের সামনেই ফাঁস নেন হিমু': র‍্যাব

হুমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, 'হিমুর বাবা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ছিলেন। তিনি ২০২৩ সালের আগস্টে মারা যান। তার মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।'

বাবার বাড়ি চাঁদপুর হলেও হিমু জন্মের পর থেকেই লক্ষ্মীপুরে নানার বাড়িতেই বড় হয়েছেন বলে জানান তিনি।

লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরী রাসেল বলেন, 'জন্মের পর থেকে হিমুকে নিয়ে তার বাবা-মা এখানেই থাকতেন। একপর্যায়ে ২০০০ সালের দিকে তারা এখান থেকে ঢাকায় চলে যান। লক্ষ্মীপুরে এলে নানাবাড়িতেই থাকতেন তারা।'

এদিকে হিমুর মৃত্যুর ঘটনায় প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে শুক্রবার গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব হেডকোয়ার্টারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

হুমাইরা হিমু ১৯৮৫ সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করেছেন হুমায়রা হিমু। ১৯৯৯ সালের পর থেকেই মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

অভিনয়জীবনের প্রথমদিকে বিজ্ঞাপনেও কাজ করেছিলেন হিমু। তাকে এইডস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে দেখা যায়। এরপর আরও কিছু বিজ্ঞাপনের কাজ — তারপর নাটকে অভিনয়ের সুযোগ আসে।

ছায়াবিবি ধারাবাহিক নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম প্রধান কাজ। ২০১১ সালে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন হিমু। সিনেমাটিতে তরু আপা চরিত্রে অভিনয় করেন তিনি।

হিমুর আসল নাম হুমায়রা নুসরাত হিমু। কিন্তু বিনোদন দুনিয়ায় কাজ করতে এসে পর্দায় তিনি হন হুমায়রা হিমু। অভিনেতা টনি ডায়েসের অনুপ্রেরণাতেই নতুন নামের অবতারণা। এক সাক্ষাৎকারে হিমু একবার জানিয়েছিলেন, টনি ডায়েস তাকে বলেছিলেন, পৃথিবীর সব বিখ্যাত মানুষদের নাম দুই শব্দে হয়।

ছোটবেলা থেকেই নাটকে কাজ করার ইচ্ছে ছিল হিমুর। কিন্তু সেই সঙ্গে এয়ার হোস্টেজ হতেও চেয়েছিলেন। দুটো ইচ্ছের একটি জয়ে তিনি দিব্যি সফল হয়েছেন।

তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না ইত্যাদি।

Related Topics

টপ নিউজ

হুমায়রা হিমু / অভিনেত্রী / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • আত্মহত্যা নয়, এপস্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে: ময়নাতদন্ত পর্যবেক্ষণকারী চিকিৎসক
  • কোরিয়ান সংস্কৃতিতে আসক্তি: ভারতে ডায়েরিতে ‘মার খাওয়ার চেয়ে মৃত্যুই ভালো’ লিখে ৩ বোনের আত্মহত্যা
  • প্যারোল মুক্তি মেলেনি, কারাফটকে ৫ মিনিটের জন্য স্ত্রী-সন্তানের লাশ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ‘আম্মু রিপ্লাই দিচ্ছে না কেন?’: এখনো মায়ের মেসেজ-কলের অপেক্ষায় অভিনেত্রী শিমুর মেয়ে
  • ছবিতে ফরাসি অভিনেত্রী ব্রিজিট বারডোর বর্ণাঢ্য জীবন

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net