Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!

বিনোদন

ডেইলি মেইল
20 August, 2023, 04:10 pm
Last modified: 20 August, 2023, 05:15 pm

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!

বিচ্ছেদের আবেদনে স্যাম টাকা দাবির পাশাপাশি তার আইনি লড়াইয়ের এবং আদালতের খরচপাতিও দাবি করেছেন ব্রিটনির কাছে। একইসঙ্গে 'আলাদা সম্পদ' এবং 'বিভিন্ন আইটেম' এর মালিকানাও দাবি করেছেন।
ডেইলি মেইল
20 August, 2023, 04:10 pm
Last modified: 20 August, 2023, 05:15 pm
ছবি: ব্রিটনি স্পিয়ার্স/ইনস্টাগ্রাম

ইরানি বংশোদ্ভূত মডেল স্যাম আসগরির সঙ্গে বছরখানেক সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটছেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। কয়েকদিন আগেই এ বিষয়ে মুখ খুলেছেন গায়িকা এবং বলেছিলেন, তার বিচ্ছেদ নিয়ে অন্য কাউকে মাথা ঘামাতে হবে না। তবে এই জুটির বিচ্ছেদ নিয়ে আলোচনা অবশ্য থেমে থাকছে না। এবার জানা গেল, বিচ্ছেদের পর ব্রিটনি তার প্রিয় দুই কুকুরকে স্যাম আসগরির মালিকানায় দিতে অস্বীকার করেছেন। কিন্তু তার বদলে তিনি নিজের বাগদানের আংটি দিয়ে দিতেও রাজি আছেন।

জানা গেছে, দুজনের মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করে ২৯ বছর বয়সী স্যাম গত মাসেই ব্রিটনির সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন।

২০২১ সালে ফোর্বসের অনুমান অনুযায়ী, ব্রিটনি স্পিয়ার্সের সম্পদের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, তাদের বিবাহপূর্ব চুক্তি অনুযায়ী, স্যাম আসগরি বিবাহবিচ্ছেদের পর 'প্রতি দুই বছরে ১ মিলিয়ন ডলার' করে পাবেন। ১৫ বছরে পাবেন ১০ মিলিয়ন ডলার। কিন্তু তাদের বিয়ে ২০২২ সালের জুনে হওয়ায়, প্রিনাপ অনুযায়ী, ১ মিলিয়ন ডলার পাবেন না স্যাম।

কিন্তু বিচ্ছেদের আবেদনে স্যাম টাকা দাবির পাশাপাশি তার আইনি লড়াইয়ের এবং আদালতের খরচপাতিও দাবি করেছেন ব্রিটনির কাছে। একইসঙ্গে 'আলাদা সম্পদ' এবং 'বিভিন্ন আইটেম' এর মালিকানাও দাবি করেছেন।

আর এখানে ভয় ব্রিটনির। ৪১ বছর বয়সী এই মার্কিন গায়িকার আশঙ্কা, স্যাম হয়তো তার আদরের কুকুরদুটিকেই চেয়ে বসবেন; আর কুকুরগুলো স্যামই ব্রিটনিকে দিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটনি স্পিয়ার্সের ঘনিষ্ঠ একটি সূত্র।

২০২২ সালের ৯ জুন বিয়ে করেন ব্রিটনি ও স্যাম। ছবি: টিএমজেড

ডেইলি মেইলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে স্পিয়ার্স পরিবারের ঘনিষ্ঠ ঐ সূত্র জানায়, বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় তার প্রতিনিধিত্ব করার জন্য বিখ্যাত হলিউড ডিভোর্স অ্যাটর্নি লরা ওয়াসারকে নিয়োগ করেছেন ব্রিটনি। আর লরার টিম আত্মবিশ্বাসী যে ব্রিটনির সম্পদ ছিনিয়ে নেওয়ায় স্যামের যেকোনো কৌশলকে তারা প্রতিহত করতে পারবেন।

কিন্তু একসময়ের জনপ্রিয় গায়িকা ব্রিটনির দুশ্চিন্তা তার কুকুর দুটিকে নিয়ে। এর মধ্যে একটি ডোবারম্যান কুকুরের নাম পোরশা; ২০২১ সালে ব্রিটনিকে এটি দিয়েছিলেন স্যাম। আরেকটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুরের নাম সয়্যার, যেটিকে এবছর তারা পালক নিয়েছিলেন।

ব্রিটনির কুকুর সয়্যার। ছবি: ব্রিটনি স্পিয়ার্স/ইনস্টাগ্রাম

তবে কুকুর দিতে আগ্রহী না হলেও আরেকটি সম্পদ ঠিকই দিতে রাজি হয়েছেন ব্রিটনি। যে স্বামীর সঙ্গে তার আর সম্পর্ক থাকবে না, তার দেওয়া বাগদানের আংটি তিনি ফিরিয়ে দিতে চান। আর সেই আংটিও আবার স্যাম বিনামূল্যেই পেয়েছিলেন, অর্থাৎ তাকে আংটিটি কিনে ব্রিটনিকে দিতে হয়নি।

নিজের বিয়ের আংটি দেখাচ্ছেন ব্রিটনি। ছবি: ব্রিটনি স্পিয়ার্স/ইনস্টাগ্রাম

২০২১ সালের সেপ্টেম্বরে যখন স্যাম ব্রিটনিকে প্রস্তাব দেন, তখন তিনি রোমান মালায়েভের নকশা করা একটি হীরার আংটি দিয়ে এই গায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই আংটিও স্যাম বিনামূল্যেই পেয়েছিলেন, কারণ ব্রিটনির খ্যাতির কারণে আংটির ব্র্যান্ডেরও প্রচারণা হয়েছিল।

কিন্তু এখন আর ব্রিটনির কাছে সেই আংটির কোনো আবেদন নেই। এই মুহূর্তে পরিবার, বন্ধুবান্ধবেরা মিলে তার খেয়াল রাখছেন।   

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / স্যাম আসগরি / বিচ্ছেদ / কুকুর / বাগদান / আংটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • পোষা কুকুরদের 'ডে আউট': দেশে প্রথম কুকুর নিয়ে হাঁটার অনুমতি দিল গুলশানের পার্ক
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net