Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
‘থ্রি ইডিয়টস’র সিকুয়েলে ফের একসাথে আমির-মাধবন-শারমান? 

বিনোদন

ফিল্মফেয়ার ডট কম
01 July, 2023, 10:45 am
Last modified: 01 July, 2023, 11:05 am

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

‘থ্রি ইডিয়টস’র সিকুয়েলে ফের একসাথে আমির-মাধবন-শারমান? 

সাক্ষাৎকারে অভিনেতা শারমান বলেন, “পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’ এর সিকুয়েল নির্মাণের ব্যাপারে বেশ আগ্রহী। তিনি আমার সাথে বেশ কয়েকটি আইডিয়াও শেয়ার করেছেন।”
ফিল্মফেয়ার ডট কম
01 July, 2023, 10:45 am
Last modified: 01 July, 2023, 11:05 am
ছবি: ফিম্লফেয়ার ডট কম

গত মার্চ মাসে এক প্রমোশনাল ভিডিওতে বলিউড তারকা আমির খান, শারমান যোশি ও আর. মাধবন 'থ্রি ইডিয়টস' সিনেমার সিকুয়েল নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। এবার এক সাক্ষাৎকারে ফের শারমান যোশি সিনেমাটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। 

সাক্ষাৎকারে অভিনেতা শারমান বলেন, "পরিচালক রাজকুমার হিরানি 'থ্রি ইডিয়টস' এর সিকুয়েল নির্মাণের ব্যাপারে বেশ আগ্রহী। তিনি আমার সাথে বেশ কয়েকটি আইডিয়াও শেয়ার করেছেন।"

আমির, মাধবন ও কারিনার সাথে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলেও নিজের অনুভূতি প্রকাশ করেন শারমান। তিনি জানান, এই তিন তারকার সাথে ফের কাজ করতে পারা তার জন্য বেশ আনন্দদায়ক হবে।  

সাক্ষাৎকারে শারমান আরও বলেন, "রাজু স্যার সিনেমাটির প্রতি মানুষের ভালোবাসা নিয়ে বেশ সচেতন। তাই তিনি দর্শককে হতাশ করতে চান না। আমার সাথে আইডিয়া শেয়ারের কয়েক মাস পর তিনি জানান, সেগুলো ঠিকঠাক কাজ করছে না।"

তবে রাজকুমার হিরানি যে সিনেমাটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল তৈরি করবেন, সেটা নিয়ে বেশ আশাবাদী শারমান। তিনি বলেন, "যখনই সিকুয়েল নির্মাণ করা হবে, আমরা সকলে এটিতে কাজ করতে বেশ উপভোগ করব। দর্শকরাও সিকুয়েলটি বেশ উপভোগ করবেন।"  

সম্প্রতি 'থ্রি ইডিয়টস' এর পরিচালক রাজকুমার হিরানি তার পরবর্তী সিনেমা 'ডাঙ্কি' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে।

এদিকে গত মার্চ মাসে করা প্রমোশনাল ভিডিওতে আমির, মাধবন ও শারমানকে একটি প্রেস কনফারেন্সে দেখা দিয়েছিল। প্রেস কনফারেন্সের পেছনে বড় করে লেখা ছিল, "ইডিয়টস"। 

প্রমোশনাল ঐ ভিডিওতে 'থ্রি ইডিয়টস' সিনেমার সিকুয়েল নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন তিন তারকা। এমনকি এর প্রতিক্রিয়ায় সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা বোমান ইরানি ও কারিনা কাপুরকেও সোশ্যাল মিডিয়ার ঠাট্টা করতে দেখা যায়। 

বলিউডের বেবো খ্যাত কারিনা ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেন, "বিশ্বাস হচ্ছে না, আমাকে ছাড়া কীভাবে সিনেমাটি (সিকুয়েল) নির্মাণ করা হচ্ছে। আমি যখন ছুটিতে ছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম এই তিনজন মিলে কিছু একটা করছে। তাদের এই প্রেস কনফারেন্সের ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে, যা আমাদের কাছ থেকে গোপন করেছিল তারা।"

অন্যদিকে ঠাট্টা করা থেকে বাদ যায়নি আরেক অভিনেতা বোমান ইরানি। তিনিও ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেন, "আমি তো ভেবেছিলাম, আমরা বন্ধু। তাহলে বন্ধুত্ব কোথায়?" কীভাবে তোমরা (আমির-মাধবন-শারমান) ভাইরাসকে ছাড়া থ্রি ইডিয়টসের সিকুয়েল তৈরি করতে পার? ভাইরাস ভিলেন না হলে আর কে হবে ভিলেন?"

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'থ্রি ইডিয়টস' তৎকালীন সময়ে বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে। রাজকুমার হিরানির এ সিনেমাটিতে তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবন আর শারমান যোশি। 

আর কারিনা কাপুর হয়েছিলেন মেডিকেল কলেজের ছাত্রী পিয়া। মুক্তির ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জীবনের চড়াই-উৎরাই নিয়ে করা সিনেমাটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। 

Related Topics

টপ নিউজ

থ্রি ইডিয়টস / আমির খান / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net