Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
'আমরা সালমানকে হত্যা করবোই', আবারও হুমকি গ্যাংস্টার গোল্ডি ব্রারের! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 June, 2023, 10:15 am
Last modified: 27 June, 2023, 10:22 am

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • দুর্ঘটনা, নাকি বিষ প্রয়োগে হত্যা? জুবিনের মৃত্যু ঘিরে রাজনীতিতে উত্তপ্ত আসাম
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?

'আমরা সালমানকে হত্যা করবোই', আবারও হুমকি গ্যাংস্টার গোল্ডি ব্রারের! 

এই পলাতক গ্যাংস্টার ইন্ডিয়া টুডে চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়।
হিন্দুস্তান টাইমস
27 June, 2023, 10:15 am
Last modified: 27 June, 2023, 10:22 am
গ্যাংস্টার গোল্ডি ব্রার (ডানে)। ছবি: ইন্ডিয়া টুডে

গত বছর জুন মাস থেকে আবারও সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণোই গ্যাং। তারা যে বলিউড তারকা সালমান খানকে হুমকি চিঠি দিয়েছিল সে খবর তো পুরনো। এরপরেই জেলে বসে সাক্ষাতকারে, এমনকি ই-মেইলের মাধ্যমেও একাধিকবার সালমানকে খুন করার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই। এবার একই পথে হাঁটলো আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রার।

এই পলাতক গ্যাংস্টার ইন্ডিয়া টুডে চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন, সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়। প্রসঙ্গত, গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে এই গোল্ডি ব্রারের হাত ছিল।

গোল্ডি ব্রার বলেন, "আমরা ওকে মারব, আমরা ওকে মারবই মারবো। ভাইসাব (লরেন্স বিষ্ণোই) বলেছিলেন ওর ক্ষমা চাওয়া উচিত। বাবা তখনই করুণা দেখাবেন যখন তিনি করুণাময় বোধ করবেন।"

তিনি আরও বলেন। "যেমটা আমরা আগেও বলেছি। শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো আপনি জানতেই পারবেন।"

মার্চ মাসে মুম্বাই পুলিশ 'বডিগার্ড' অভিনেতাকে হুমকি ই-মেইল পাঠানোর অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে মামলা করেছিল। সালমানের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত গুঞ্জালকারকে পাঠানো ই-মেইলে লেখা হয়েছিল, 'গোল্ডি ব্রার আপনার বসের (সালমান খান) সঙ্গে কথা বলতে চান। তিনি নিশ্চয়ই বিষ্ণোইয়ের সাক্ষাৎকারটি দেখেছেন। যদি না দেখে থাকেন, তাহলে দেখতে বলুন। যদি বিষয়টি বন্ধ করতে চান, তাহলে গোল্ডি ব্রারকে কথা বলার সুযোগ দিন। মুখোমুখি কথা বলা হবে। রাজি থাকলে জানান। সময় আপনাকে জানানো হবে। আর রাজি না থাকলে আসল চমক আসবে পরেরবার।'

প্রসঙ্গত, গত মাসে গোল্ডি ব্রারের নাম ছিল কানাডার টপ ২৫ মোস্ট-ওয়ান্টেড পলাতকদের তালিকায়।

১৯৯৮ সালে যোধপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের উপর। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে লরেন্স বিষ্ণোই জানিয়েছিলেন তাঁরা শার্প শ্যুটার ভাড়া করে সালমানকে গুলি করার চেষ্টা এর আগেও একবার করেছিলেন তবে কড়া নিরাপত্তার কারণে ব্যর্থ হন।

Related Topics

টপ নিউজ

সালমান খান / খুনের হুমকি / লরেন্স বিষ্ণোই / গোল্ডি ব্রার / গ্যাংস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান
  • দুর্ঘটনা, নাকি বিষ প্রয়োগে হত্যা? জুবিনের মৃত্যু ঘিরে রাজনীতিতে উত্তপ্ত আসাম
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • দ্য রিল গডফাদার: ভারতের এ মাফিয়া ডন তরুণদের মাঝে কেন এতো জনপ্রিয়?

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net