Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
টারান্টিনো ও স্করসেজির মার্ভেল সিনেমা নিয়ে সমালোচনা 'হতাশাজনক': ক্রিস হেমসওয়ার্থ

বিনোদন

ডেডলাইন
09 June, 2023, 03:25 pm
Last modified: 09 June, 2023, 03:36 pm

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

টারান্টিনো ও স্করসেজির মার্ভেল সিনেমা নিয়ে সমালোচনা 'হতাশাজনক': ক্রিস হেমসওয়ার্থ

দুই চলচ্চিত্র নির্মাতাকে আদর্শ মানেন স্বীকার করেই 'থর' অভিনেতা বলেন, "সিনেমার ব্যবসা এবং এ শিল্পের মধ্যে যখন এমনিতেই এত 'ভঙ্গুরতা', তখন একে অপরকে যাচাই করতে শুরু করাটা আমার কাছে ভালো লাগে না।"
ডেডলাইন
09 June, 2023, 03:25 pm
Last modified: 09 June, 2023, 03:36 pm
'থর' রূপে ক্রিস হেমসওয়ার্থ। ছবি: মার্ভেল স্টুডিও

অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ বলেছেন, মার্টিন স্করসেজি এবং কুয়েন্টিন টারান্টিনোর মার্ভেল সিনেমা নিয়ে সমালোচনা দেখে তিনি খুবই হতাশ। তার ভাষ্যে, এমন একটা সময় চলছে যখন সিনেমার ব্যবসা এক ধরনের 'ভঙ্গুর' অবস্থায় আছে, তখন এ ধরনের সমালোচনা তার কাছে ভালো লাগেনি।

কিংবদন্তী হলিউড চলচ্চিত্র নির্মাতাদ্বয়, টারান্টিনো এবং স্করসেজি বরাবরই সুপারহিরো চলচ্চিত্রের বিরোধী। আগেপরে বিভিন্ন সাক্ষাতকারে তারা মার্ভেল সিনেমার মান নিয়ে কড়া সমালোচনা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন 'থর' অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ।

৩৯ বছর বয়সী এই অভিনেতা স্বীকার করেছেন যে স্করসেজি এবং টারান্টিনোকে তিনি আদর্শ মানেন। কিন্তু তারা শুধুমাত্র 'টাকা উপার্জনকারী স্টুডিও'কে নিয়ে ব্যঙ্গ করেছেন, তাই ভবিষ্যতে কখনো এই বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান এই তারকা।

জিকিউ'কে ক্রিস হেমসওয়ার্থ বলেন, "আমি যখন এটা শুনি (সমালোচনা) তখন খুবই হতাশ লাগে। এরা দুজন আমার হিরো, অথচ তাদের সাথে হয়তো কাজই করা হবে না আমার। তারা বোধহয় আমার কাজ পছন্দ করেন না।"

'থর: লাভ অ্যান্ড থান্ডার' তারকা স্বীকার করেন যে, একজন মার্ভেল তারকা হয়ে ওঠা তার অন্যান্য সিনেমায় অন্য চরিত্রে অভিনয় করার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু তিনি মনে করেন, "আমি কৃতজ্ঞ যে আমি এমন কিছু ছবির অংশ হতে পেরেছি যা দর্শকদের সিনেমা হলে আসতে উদ্বুদ্ধ করেছে।"

তিনি আরও বলেন, "সেই ছবিগুলো অন্যান্য চলচ্চিত্রের জন্য ক্ষতিকর ছিল কিনা আমি জানিনা। সিনেমার ব্যবসা এবং এ শিল্পের মধ্যে যখন এমনিতেই এত 'ভঙ্গুরতা', তখন একে অপরকে যাচাই করতে শুরু করাটা আমার কাছে ভালো লাগে না।"

"আমি এই দুই চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেলে এক সেকেন্ডের মধ্যে রাজি হয়ে যাব। কিন্তু ঐ বিষয়টা নিয়ে বড় পরিসরে আমি মতামত ব্যক্ত করছি। আমাদের কারো কাছেই হয়তো উত্তরটা নেই, কিন্তু আমরা চেষ্টা করছি", যোগ করেন ক্রিস।

সম্প্রতি 'হলিউডের মার্ভেলাইজেশন'কে অচল বলে আখ্যা দিয়েছেন টারান্টিনো। এর আগে 'পাল্প ফিকশন' ও 'কিল বিল' নির্মাতা বলেছিলেন, মার্ভেল সিনেমার তারকারা সত্যিকার অর্থে কোনো সিনেমা তারকাই নয়।

'টু বিয়ারস ওয়ান কেইভ' পডকাস্টে তিনি বলেছিলেন, "আপনি দেখবেন যে প্রচুর অভিনেতা এইসব চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়ে যাচ্ছে। কিন্তু তারা আসলে সিনেমা তারকা নয়, তাইনা? আমিই প্রথম ব্যক্তি না যে এই কথা বলছে। আমার আগে আরও লক্ষ্য কোটিবার এই কথা বলা হয়ে গেছে... কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির চরিত্রগুলোই তারকা হয়ে ওঠে।"

অন্যদিকে, এম্পায়ার ম্যাগাজিন'কে স্করসেজি বলেছিলেন, "সত্যি বলতে তাদের সম্পর্কে আমি যতটাই ভাবি, যেভাবে এসব সিনেমা তৈরি হচ্ছে, আর এই পরিস্থিতিতে অভিনেতারা সর্বোচ্চ যা করছে, সব মিলিয়ে মনে হয় থিম পার্ক। এটা সেই সিনেমা নয় যেখানে মানুষের আবেগ, মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।"

Related Topics

টপ নিউজ

ক্রিস হেমসওয়ার্থ / কুয়েন্টিন টারান্টিনো / মার্টিন স্করসেজি / মার্ভেল / সিনেমা / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net