Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
থ্রিলার নির্মাণ করেই ফরাসি নির্মাতা ত্রিয়েতের হাতে উঠলো স্বর্ণপাম

বিনোদন

টিবিএস ডেস্ক
28 May, 2023, 01:35 pm
Last modified: 28 May, 2023, 02:52 pm

Related News

  • যেকোনো মানুষকে হত্যা করাই অপরাধ: ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

থ্রিলার নির্মাণ করেই ফরাসি নির্মাতা ত্রিয়েতের হাতে উঠলো স্বর্ণপাম

কানের ইতিহাসে তৃতীয়বারের মত কোনো নারী নির্মাতার চলচ্চিত্র জয় করলো স্বর্ণপাম।
টিবিএস ডেস্ক
28 May, 2023, 01:35 pm
Last modified: 28 May, 2023, 02:52 pm
পুরস্কার হাতে ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত

৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার পাম দ'র তথা স্বর্ণপাম জিতে নিল ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের 'অ্যানাটমি অব আ ফল'।

১৯৫৫ সালের পর কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে ত্রিয়েত এই সম্মাননা অর্জন করলেন।

সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে একজন লেখিকাকে ঘিরে, যাকে তার স্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

থ্রিলার ঘরানার সিনেমাটিতে মূল ভূমিকায় ছিলেন জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার।

এদিকে পুরস্কার গ্রহণের সময় বিজয়ী বক্তব্যে ত্রিয়েত সাম্প্রতিক পেনশন বিক্ষোভের প্রতিক্রিয়ার জন্য ফরাসি সরকারের নিন্দা করেন।

হলিউড তারকা জেন ফন্ডার কাছ থেকে পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, "সে বিক্ষোভগুলো…মর্মান্তিকভাবে দমন করা হয়েছে।" 

উল্লেখ্য, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশটির পেনশন ব্যবস্থার সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন, যার আওতায় কর্মীদের অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করা হবে। তার এ সিদ্ধান্তে পুরো ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।

১৯৫৫ সালে ফেস্টিভ্যালের আয়োজক কমিটি কর্তৃক উৎসবের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার পাম দ'র সূচনা করা হয়।

এদিকে 'দ্য জোন অফ ইন্টারেস্টের' জন্য উৎসবের দ্বিতীয়-সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি গেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের ঝুলিতে।

'পারফেক্ট ডেইজ' সিনেমাতে মধ্যবয়সী টয়লেট ক্লিনারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জাপানের কোজি ইয়াকসু এবং 'অ্যাবাউট ড্রাই গ্রাসেস' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তুরস্কের মেরভি দিজদার।

Related Topics

টপ নিউজ

কান চলচ্চিত্র উৎসব / স্বর্ণপাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • যেকোনো মানুষকে হত্যা করাই অপরাধ: ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফরহাদি
  • কান-এ প্রশংসিত জাফর পানাহির নতুন সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের স্বত্ব কিনল নিওন
  • ইসরায়েলি বিমান হামলায় নিহত আলোকচিত্রী ফাতিমা, কান উৎসবে তাকে নিয়ে প্রামাণ্যচিত্র
  • উইকিপিডিয়ার ‘নিম্নমানের’ ছবিগুলো বদলাতে নেমেছেন অপেশাদার আলোকচিত্রীরা
  • অস্কার ও স্বর্ণ পামজয়ী পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net