Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
প্রস্তাব ফেরালেন শাহরুখ! নতুন ডনের খোঁজে ফারহান আখতার  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
17 May, 2023, 10:25 am
Last modified: 17 May, 2023, 10:34 am

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

প্রস্তাব ফেরালেন শাহরুখ! নতুন ডনের খোঁজে ফারহান আখতার  

নতুন 'ডন' হওয়ার দৌড়ে হৃতিক রোশন বা রণবীর সিং এগিয়ে রয়েছেন বলে ধারণা সকলের।
হিন্দুস্তান টাইমস
17 May, 2023, 10:25 am
Last modified: 17 May, 2023, 10:34 am
ছবি-সংগৃহীত

'ডন ৩'-র চিত্রনাট্যের কাজ জোরকদমে সারছেন পরিচালক ফারহান আখতার, প্রায় শেষের দিকে ছবির স্ক্রিপ্ট- শীঘ্রই রূপালি পর্দায় ফিরবে 'ডন'। দুদিন আগেই এ কথা জানানো হয় ফারহানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

১২ বছর পর 'ডন' নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা। লম্বা সময় পর কিং খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা সে নিয়েও শুরু হয় জল্পনা-কল্পনা। কিন্তু কোথায় কী! ছবি নিয়ে যে লেটেস্ট আপডেট সামনে আসছে তা শাহরুখ ভক্তদের হতাশার কারণ হতে পারে।

সূত্রের খবর, এবার ডনের জুতোয় পা গলাতে রাজি নন শাহরুখ খান! তাই এই ছবির প্রস্তাব ফিরিয়েছেন বাদশা।

সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে 'ডন' ফ্রাঞ্চাইজির ছবির কাজে হাত দিতে নারাজ শাহরুখ। তার মনে হচ্ছে, এই মুহূর্তে যে ধরণের ছবি তিনি করতে চাইছেন তার সঙ্গে খাপ খাচ্ছে না ডন ৩-এর চিত্রনাট্য।

শুরুতে জানা গিয়েছিল অমিতাভ, শাহরুখ এবং নতুন প্রজন্মের কোনও অভিনেতাকে নিয়ে 'ডন ৩'র চিত্রনাট্য সাজাচ্ছেন ফারহান। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ধাক্কা খাবে ফারহানের পরিকল্পনা। খবর, ইতিমধ্যেই শাহরুখের বদলির খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।

'শাহরুখ ছাড়া ডন ৩ অসম্পূর্ণ', দাবি বাদশা ভক্তদের। অন্যদিকে নেটিজেনরা মনে করছেন হৃতিক রোশন বা রণবীর সিং-কে শাহরুখের বদলে মানাবে। নতুন ডন হওয়ার দৌড়ে এরা দুজনেই এগিয়ে রয়েছেন বলে ধারণা সকলের। অন্যদিকে শাহরুখ ছবির অংশ না হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া সহজেই এই ছবির প্রস্তাব গ্রহণ করবেন বলে ধারণা নেটপাড়ার।

২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথম বার 'ডন' ছবিটি বানান ফারহান আখতার। অমিতাভ বচ্চন অভিনীত 'ডন'-এর কাহিনির আদলে তৈরি হলেও এই ছবিটি তার নিজস্ব অস্তিত্ব তৈরি করে নিয়েছিল। এতটাই জনপ্রিয় হয় ফারহানের সেই ছবি যে ২০১১ সালে ছবির দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। ৫ বছরের মধ্যেই দ্বিতীয় পর্ব তৈরি করে ফেললেও তার পরে ১২ বছর কেটে গিয়েছে। কিন্তু আজও 'ডন ৩' নিয়ে হাজির হননি ফারহান।

গত এক দশকে পরিচালনার কাজ থেকে দূরেই থেকেছেন জাভেদ আখতার পুত্র। 'ডন ২' ছিল ফারহান পরিচালিত শেষ ছবি। আপাতত 'জি লে জারা' নিয়ে ব্যস্ত পরিচালক ফারহান। তিন নারীর রোড ট্রিপের গল্প উঠে আসবে এই ছবিতে। লিড রোলে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।  
 
Related Topics

টপ নিউজ

ডন / ডন সিনেমা / শাহরুখ খান / ফারহান আখতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ‘বড় কূটনৈতিক সাফল্য’: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে পাকিস্তানের নীরব ভূমিকা
  • আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net