Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
বিনোদন জগতে ধোনির নতুন ইনিংস, প্রকাশ্যে ‘লেটস গেট ম্যারেড’ এর পোস্টার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 02:35 pm
Last modified: 11 April, 2023, 02:41 pm

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!
  • চীনা মাইক্রো-ড্রামার জোয়ার: এক মিনিটের এপিসোড যেভাবে মোবাইল দর্শকদের মাতিয়ে রাখছে
  • কে-পপ ও কে-ড্রামার হাত ধরে দক্ষিণ কোরিয়া যেভাবে সাংস্কৃতিক পরাশক্তি হয়ে উঠল

বিনোদন জগতে ধোনির নতুন ইনিংস, প্রকাশ্যে ‘লেটস গেট ম্যারেড’ এর পোস্টার

ধোনির প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ছবি ‘লেটস গেট ম্যারেড’। সোমবার সামনে এসেছে ছবির ফার্স্ট লুক পোস্টার।
হিন্দুস্তান টাইমস
11 April, 2023, 02:35 pm
Last modified: 11 April, 2023, 02:41 pm

দেশের জার্সিতে আর খেলতে দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে চড়িয়ে এখনও বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছেন চল্লিশের গণ্ডি পার করা মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের চলতি মৌসুমের মাঝেই নতুন আরেক ইনিংস শুরু করেছেন ধোনি। এবার প্রযোজক হিসেবে তার প্রথম ফিচার ফিল্ম আসতে চলেছে। 

বিনোদন জগতের সঙ্গে পুরনো সম্পর্ক মহেন্দ্র সিং ধোনির। সুখবরটা আগেই দিয়েছিলেন, এবার সামনে এল ঝলক। ধোনির প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ছবি 'লেটস গেট ম্যারেড'। সোমবার সামনে এসেছে ছবির ফার্স্ট লুক পোস্টার।

ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হরিশ কল্যাণ এবং 'লাভ টুডে' খ্যাত ইভানা। এছাড়াও এই ছবিতে থাকছেন নাদিয়া, যোগী বাবুর মতো দক্ষিণী তারকারা। ছবির পোস্টারে এনগেজমেন্ট রিং হাতে দেখা মিলল নায়কের। তার দুই পাশে নাদিয়া এবং ইভানা পরস্পরের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। পোস্টারেই স্পষ্ট কমেডি ঘরানার ছবি হতে চলেছে এটি।

First look of #LGM is here!
Get ready to be bowled over by this fun filled family entertainer! pic.twitter.com/JtCRXZvh45— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) April 10, 2023

ধোনি এন্টারটেনমেন্টের প্রথম ফিচার ফিল্ম এটি। তামিল ভাষায় তৈরি ছবিটি হিন্দি এবং তেলগু, কন্নড়সহ একাধিক ভাষায় ডাব করা হবে। প্যান ইন্ডিয়ার জন্য বলিউড ছবি তৈরি না করে কেন তামিল ছবির মাধ্যমে প্রযোজনায় আত্মপ্রকাশ করলেন ধোনি? সেই প্রশ্ন অনেকের মনেই। তবে ক্যাপ্টেন কুল এখন যতই ঝড়খণ্ডের ততটা চেন্নাইয়েরও। সে কারণেই বোধহয় তামিল ছবির মাধ্যমেই নতুন ইনিংস শুরু করলেন মাহি।

২০১৯ সালে সাক্ষীর সঙ্গে মিলে নিজের বিনোদন সংস্থা 'ধোনি এন্টারটেইনমেন্ট' শুরু করেছিলেন মাহি। এর আগে 'ধোনি এন্টারটেনমেন্ট' এর ব্যানারে 'রোয়ার অব দ্য লায়ন', 'ব্লেজ টু গ্লোরি','দ্য হিডেন হিন্দু'-র মতো বেশকিছু প্রজেক্ট তৈরি হয়েছে।  দুই বছরের প্রতিবন্ধকতা কাটিয়ে চেন্নাই সুপার কিংস-এর আইপিএলে ফেরবার কাহিনি নিয়ে তৈরি 'রোয়ার অফ দ্য লায়ন' এবং ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সোনালি গল্প উঠে এসেছে 'ব্লেজ টু গ্লোরি'তে। অন্যদিকে, অক্ষত গুপ্তর লেখনির উপর ভিত্তি করে তৈরি হয়েছে মাইথোলজিক্যাল থ্রিলার 'দ্য হিডেন হিন্দু'।

 

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / বিনোদন / প্রযোজনা / তামিল ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জসিমের হুংকার আর লাভলীর জিনস দিয়ে যেভাবে দর্শক মাতিয়েছিল দোস্ত দুশমন
  • কংক্রিটের শহরে অ্যাডভেঞ্চারের হাতছানি!
  • চীনা মাইক্রো-ড্রামার জোয়ার: এক মিনিটের এপিসোড যেভাবে মোবাইল দর্শকদের মাতিয়ে রাখছে
  • কে-পপ ও কে-ড্রামার হাত ধরে দক্ষিণ কোরিয়া যেভাবে সাংস্কৃতিক পরাশক্তি হয়ে উঠল

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net