Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
রোমান স্থাপত্যের ছোঁয়া সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পোশাকে, সঙ্গে হীরা-পান্নার দ্যুতি!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
08 February, 2023, 11:50 am
Last modified: 08 February, 2023, 11:59 am

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

রোমান স্থাপত্যের ছোঁয়া সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের পোশাকে, সঙ্গে হীরা-পান্নার দ্যুতি!

'মনীশ মালহোত্রা বধূ' কিয়ারা আদভানি পরেছিলেন অমব্রে গোলাপি রঙের লেহেঙ্গা, যাতে খচিত ছিল রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম, যা এ শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালবাসা থেকে অনুপ্রাণিত।
হিন্দুস্তান টাইমস
08 February, 2023, 11:50 am
Last modified: 08 February, 2023, 11:59 am

বিয়ের সাজে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে অবশেষে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতেই বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লেখা 'আব হামারি পার্মানেন্ট বুকিং হো গ্যয়ি হ্যায়।'

বর-কনে দুজনের পোশাকই ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। বলিউডের এই সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে বর আর কনের ডিজাইন করা পোশাকের খুঁটিনাটি। বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা। আর সিদ্ধার্থের জন্য ছিল মেটালিক গোল্ড শেরওয়ানি। 

'মনীশ মালহোত্রা বধূ' কিয়ারা আদভানি পরেছিলেন অমব্রে গোলাপি রঙের লেহেঙ্গা, যাতে খচিত ছিল রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম, যা এ শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালবাসা থেকে অনুপ্রাণিত। বসানো হয়েছে আসল সরোভস্কি ক্রিস্টালস। সঙ্গে কনে পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা বেসপোক ডায়মন্ড জুয়েলারি। এক্সক্লুসিভ এই সেটটিতে ব্যবহার করা হয়েছে বিরল পান্না।

ছবি: সংগৃহীত

বরের পোশাক সম্পর্কে মণীশ মালহোত্রার পেজে উল্লেখ করা হয়েছে 'আমাদের সুদর্শন 'মনীশ মালহোত্রা বর' সিদ্ধার্থ মালহোত্রা পরেছিলেন মেটালিক গোল্ড শেরওয়ানি। যাতে রয়েছে আমাদের ক্লাসিক সিগনেচার ওয়ার্ক, আইভরি থ্রেডওয়ার্ক, গোল্ড জারদৌসি। বরের সাজে ব্যবহার করা হয়েছে মণীশ মালহোত্রা পলকি গয়না, রাজকীয় লুক দিতে এতে ব্যবহার করা হয়েছে আনকাট হীরা।'

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি 'শেরশাহ'-এর সেট থেকেই প্রেমটা শুরু হয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির। দুই বছরের প্রেমের পর অবশেষে পরিণতি পেল এই সম্পর্ক। মঙ্গলবার ৭ জানুয়ারি হিন্দু রীতি মেনে ব্যান্ড বাজা বারাতের সঙ্গে হল বিয়ে। ভক্তরা এই দুজনকে বিয়ের শুভেচ্ছা তো জানিয়েছেই, সেই সঙ্গে শুভেচ্ছাবার্তা এসেছে বলিউডের অন্দর থেকেও। অতিথি তালিকায় দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ইশা আম্বানি, করণ জোহর, মীরা রাজপুত ও শহিদ কাপুর, জুহি চাওলারা।

ছবি: সংগৃহীত

এই রাজকীয় বিয়েতে ১০ দেশের ১০০-র বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেনুতে ছিল ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানী, পাঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে ছিল জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ, পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা বরপক্ষের জন্য মশলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা ছিল। বিয়ের পর সূর্যগড় দুর্গে মঙ্গলবারই বসেছে রিসেপশনের আসর। জানা যাচ্ছে, মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও বৌভাতের আয়োজন করবেন সিদ্ধার্থ।  
 
Related Topics

টপ নিউজ

কিয়ারা আদভানি / সিদ্ধার্থ মালহোত্রা / বিয়ে / পোশাক / রোমান স্থাপত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net