Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশনে গেলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

বিনোদন

টিবিএস ডেস্ক
02 February, 2023, 03:30 pm
Last modified: 02 February, 2023, 05:41 pm

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

কারাগারে আটকে রাখার প্রতিবাদে অনশনে গেলেন ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

পানাহি লিখেছেন, “আমরা দেখি যে এই দেশে (ইরানে) নির্দোষ তরুণদের আটক করার এক মাসেরও কম সময়ের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে আমার মামলাটি হস্তান্তর করতেই একশো দিনেরও বেশি সময় লেগে যাচ্ছে।“
টিবিএস ডেস্ক
02 February, 2023, 03:30 pm
Last modified: 02 February, 2023, 05:41 pm
জাফর পানাহি। ছবি: সংগৃহীত

প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে দীর্ঘদিন যাবত দেশটির কুখ্যাত এভিন কারাগারে আটক করে রেখেছে ইরান সরকার। সম্প্রতি এর প্রতিবাদে পানাহি নিজেই কারাগারের ভেতরে অনশন শুরু করেছেন; যদিও কয়েকদিন আগে মাত্র ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বাতিলের আদেশ দিয়েছেন। 

সুপ্রিম কোর্টের আদেশের পর ধারণা করা হচ্ছিলো শীঘ্রই জামিনে মুক্তি পাবেন জাফর পানাহি; যদিও তার আইনজীবী সালেহ নিকবাখত সফলভাবে তার আটকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন।

বুধবার সন্ধ্যায় পানাহির স্ত্রী তাহেরাহ পানাহি এবং ছেলে পানাহ পানাহি জাফর পানাহির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে তার অনশনের খবর জানান।

বিবৃতিতে জাফর পানাহি বলেন- "আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, বিচার বিভাগীয় ও রাষ্ট্রের নিরাপত্তাযন্ত্রের আইনবিরুদ্ধ ও অমানবিক আচরণের প্রতিবাদে আমি আজ ১লা ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেছি। আমাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি কোনো প্রকারের খাবার ও পানীয় গ্রহণ করবো না। আমার এই আপাতঃ প্রাণহীন দেহটা যতক্ষণ না পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাবে, ততক্ষণ পর্যন্ত আমি এ অবস্থায়ই থাকবো।"

জাফর পানাহি। ছবি: সংগৃহীত

উল্লেখ্য যে, ভিন্নমত প্রকাশের অভিযোগে ২০২২ সালের জুলাইয়ে ইরানের অন্য দুই চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফ ও মোস্তফা আল-আহমাদকে আটক করে দেশটির সরকার। এর কয়েকদিন পর তাদের খোঁজ নিতে এভিন জেলে যান জাফর পানাহি। কিন্তু সেখানে যাওয়ার পর তাকেও আটক করা হয়।

এর কয়েকদিন পর জানা যায়, ইরানের কর্তৃপক্ষ ২০১০ সালে পানাহির বিরুদ্ধে আনা ছয় বছরের সাজা পুনরায় সচল করার এবং তার ওপর ২০ বছরের ভ্রমণ ও সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

আরও জানা গেছে, ২০০৯ সালে ইরানে 'সবুজ বিপ্লব'-এর সময় গুলিতে নিহত এক ছাত্রের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পানাহি এবং পরবর্তীতে এ ঘটনা অবলম্বনে তিনি একটি সিনেমা নির্মাণেরও চেষ্টা করেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ ও তাকে আটকে রাখার সাথে এ বিষয়গুলোরও সম্পর্ক রয়েছে।

এদিকে, সাজার বিধানের পর থেকে দীর্ঘদিন ইরান ছেড়ে কোথাও যাননি জাফর পানাহি এবং তখন থেকে প্রায়ই তাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে। 

পানাহির আইনজীবী আদালতে সফলভাবে প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে আনা ছয় বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে। পানাহিকে পুনরায় বিচার প্রক্রিয়া শুরুর জন্য আবেদন করার অনুমতিও দেওয়া হয়েছিল, যার ফলে এমনিতেই তিনি জামিনে মুক্তি পেতেন। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ আজও সে প্রক্রিয়া আরম্ভ করেনি।

পানাহি লিখেছেন, "আমরা দেখি যে এই দেশে নির্দোষ তরুণদের আটক করার এক মাসেরও কম সময়ের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে আমার মামলাটি হস্তান্তর করতেই একশো দিনেরও বেশি সময় লেগে যাচ্ছে।"

'দ্য হোয়াইট বেলুন' নির্মাতা জানান, ইরানি কর্তৃপক্ষ বারবার নানা অজুহাত দিয়ে তার মুক্তির দিন পেছাচ্ছে।

পানাহির ভাষ্যে, "এটা নিপীড়ণের একটা অজুহাত মাত্র। আমি জানি যে এদেশের বিচারব্যবস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর আইন বাস্তবায়নের কোনো ইচ্ছাই নেই। কিন্তু তবুও আমার আইনজীবী এবং বন্ধুদের প্রতি সম্মান দেখিয়ে আমি সকল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি আমার অধিকার আদায়ের জন্য।"

"আজ ইরানের আরও অনেকে যারা এখনও আটকে আছেন, তাদের মতো আমারও এসব অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া আর কিছুই করার নেই", বলেন 'দ্য সার্কল' পরিচালক।  

ইরানের আইন মেনে হিজাব না পরায় গত বছর দেশটির নীতি-পুলিশ মাহসা আমিনি নামের এক নারীকে আটক করে এবং পুলিশি হেফাজতে থাকাবস্থায় তার মৃত্যু হয়। মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে হিজাববিরোধী আন্দোলনের ঝড় ওঠে। দেশে নারী স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অসংখ্য নারী-পুরুষ রাজপথে নেমে আন্দোলন করেন।

ইরান সরকার এ আন্দোলন দমন করার জন্য বলপ্রয়োগ করে এবং হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। সম্প্রতি আন্দোলনকারীদের অনেককে ফাঁসি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

এখন পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়া চার জনকে ফাঁসি দিয়েছে ইরান সরকার এবং আরও ১০০ জনকে তালিকাভুক্ত করে রাখা হয়েছে।

সূত্র: ডেডলাইন 

Related Topics

টপ নিউজ

জাফর পানাহি / ইরান / চলচ্চিত্র নির্মাতা / কারাগার / অনশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়া ৪ ভুয়া নিয়োগপ্রার্থী কারাগারে
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net