Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
৭ দিনে আয় ৬০০ কোটি! হিন্দি সিনেমার সব রেকর্ড গুঁড়িয়ে দিল ‘পাঠান’ 

বিনোদন

টিবিএস ডেস্ক
02 February, 2023, 11:35 am
Last modified: 02 February, 2023, 11:40 am

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

৭ দিনে আয় ৬০০ কোটি! হিন্দি সিনেমার সব রেকর্ড গুঁড়িয়ে দিল ‘পাঠান’ 

২০১৮ সালের ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে প্রায় পাঁচ বছর পর ‘পাঠান’-এর মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’।
টিবিএস ডেস্ক
02 February, 2023, 11:35 am
Last modified: 02 February, 2023, 11:40 am

বক্স অফিসে 'পাঠান' সিনেমার ঝড় যেন থামছেই না। মুক্তির মাত্র সাত দিনে একের পর এক মাইলস্টোন অতিক্রম করছে শাহরুখ খানের এই সিনেমা। ভারতের বক্স অফিসে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড ইতিমধ্যেই নিজের করে নিয়েছে 'পাঠান'।

এবার বিশ্ব বক্স অফিসে মাত্র সাত দিনে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ৬০০ কোটি রুপির বেশি আয়ের রেকর্ড গড়েছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি। মুক্তির প্রথম সাত দিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার আয় ৬৩৪ কোটি রুপি! খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

গতকাল (বুধবার) ভারতের বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানান, বলিউডের ইতিহাসে প্রথম সাত দিনের আয়ে সবচেয়ে এগিয়ে 'পাঠান'। বিশ্ব বক্স অফিসে সিনেমাটির গ্রস কালেকশন ৬৩৪ কোটি রুপি এবং ভারতে ৩৯৫ কোটি রুপি।

আলাদাভাবে ভারতের বাইরে সিনেমাটির মোট আয়ের পরিমাণ ২৩৯ কোটি রুপি। এর ফলে ভারতের বাইরে আয়ের দিক থেকে মাত্র ৭ দিনেই সেরা দশে থাকা 'সুলতান', 'থ্রি ইডিয়টস' ও 'দিলওয়ালে' এর মত সিনেমার অল টাইম কালেকশনকে পেছনে ফেলেছে 'পাঠান'। এবার হিন্দি সিনেমা হিসেবে ভারতের বাইরে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমাকে আয়ের দিক থেকে ছাড়িয়ে যেতে 'পাঠান' এর কত সময় লাগবে সেটাই দেখার বিষয়।

'PATHAAN': ₹ 634 CR WORLDWIDE *GROSS* IN 7 DAYS… #Pathaan WORLDWIDE [#India + #Overseas] *Gross* BOC… *7 days*…
⭐️ #India: ₹ 395 cr Gross BOC [₹ 330.25 cr Nett BOC]
⭐️ #Overseas: ₹ 239 cr Gross BOC
⭐️ Worldwide Total *GROSS*: ₹ 634 cr
??? pic.twitter.com/nMnQHosQxO— taran adarsh (@taran_adarsh) February 1, 2023

অন্যদিকে ভারতের বক্স অফিসে মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে 'পাঠান'। ২০১৭ সালের 'বাহুবলি ২: দ্য কনক্লুশন'-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। 'পাঠান' মাত্র ৭ দিনে এই অঙ্কে প্রবেশ করেছে। শাহরুখের এই রাজকীয় প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত 'কিং খান' এর ভক্তরা।

এমনকি মুক্তির সপ্তম দিনেও ভারতে ২২ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি! আলাদাভাবে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ সাত দিনে ভারতে আয় করেছে ৩১৮.৫০ কোটি রুপি। তেলুগু ও তামিল ভার্সন মেলালে এই টাকার অঙ্ক পৌঁছাবে ৩২৯ কোটি রুপিতে।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'জিরো' সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে প্রায় পাঁচ বছর পর 'পাঠান'-এর মাধ্যমে ভারতীয় এ সুপারস্টার দেখিয়ে দিলেন, 'এভাবেও ফিরে আসা যায়'। সম্প্রতি সংবাদ সম্মেলনে শাহরুখ জানান, দর্শকের ভালোবাসাই তার অনুপ্রেরণা। 'পাঠান' এর চারদিনের সাফল্য ভুলিয়ে দিয়েছে 'কিং খানে'র গত চার বছরের ব্যর্থতা। 

গত ৩০ জানুয়ারি হওয়া এ সংবাদ সম্মেলনে শাহরুখ আরও বলেন, "আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং গণমাধ্যমের কাছে পাঠানকে এতটা সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই সিনেমার আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।"  

Related Topics

টপ নিউজ

পাঠান / শাহরুখ খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net