Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
কেট উইন্সলেটের সিরিজ থেকে অনুপ্রাণিত চরিত্রে এবার দেখা যাবে কারিনা কাপুরকে! 

বিনোদন

টিবিএস ডেস্ক   
31 January, 2023, 05:40 pm
Last modified: 31 January, 2023, 05:55 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘সন্তানদের পেছনেই সময় চলে যায়, তাই নারী পরিচালকদের এত অভাব’: পরিচালনায় এসে কেট উইন্সলেট
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

কেট উইন্সলেটের সিরিজ থেকে অনুপ্রাণিত চরিত্রে এবার দেখা যাবে কারিনা কাপুরকে! 

ছবিতে কারিনার চরিত্রটি হলিউডের ড্রামা সিরিজ 'মেয়ার অব ইস্টটাউন'-এ কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত।
টিবিএস ডেস্ক   
31 January, 2023, 05:40 pm
Last modified: 31 January, 2023, 05:55 pm
কারিনা কাপুর (বামে), কেট উইন্সলেট (ডানে)। ছবি: সংগৃহীত

তিনিই মা, আবার তিনিই গোয়েন্দা। ইংল্যান্ডে বাকিংহামশায়ারের ছোট্ট এক শহরে খুনের কিনারা করতে যাবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনেত্রী জানিয়েছেন, শীঘ্রই আসছে তার নতুন ছবি  'দ্য বাকিংহাম মার্ডার্স'। ছবিটির পরিচালনায় রয়েছেন হংসল মেহতা।  আর সবচেয়ে বড় কথা হলো, ছবিতে কারিনার চরিত্রটি হলিউডের ড্রামা সিরিজ 'মেয়ার অব ইস্টটাউন'-এ কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত। 

কারিনা জানিয়েছেন, সদ্যই তার ছবিটির শ্যুটিং শেষ হয়েছে। তিনি আরো জানিয়েছেন, বালাজি টেলিফিল্মসের পক্ষ থেকে তাকে প্রযোজক হিসাবেও এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর চিত্রনাট্য পড়ে ভালো লাগায় একতা কাপুর এবং হংসলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন কারিনা।  

কারিনার ভাষ্যে, "ছবির ৮০ শতাংশ সংলাপই ইংরেজি ভাষায়। বাকি ২০ শতাংশ হিন্দিতে।" 

এক সাক্ষাৎকারে কারিনা বললেন, "মেয়ার অব ইস্টটাউন' আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হংসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এলেন, আমি শুধু বললাম এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথমবার। চরিত্রটি করতে পেরে আমি ধন্য।"

সম্প্রতি সুজয় ঘোষের 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স'-এর কাজ শেষ করেছেন কারিনা। সেটিও থ্রিলার ঘরানার ছবি। এই ছবি দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী। হাতে রয়েছে আরও একগুচ্ছ ছবির কাজ।

সূত্র: ফিল্মফেয়ার 

Related Topics

টপ নিউজ

কারিনা কাপুর খান / কেট উইন্সলেট / সিরিজ / বলিউড / চরিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ‘সন্তানদের পেছনেই সময় চলে যায়, তাই নারী পরিচালকদের এত অভাব’: পরিচালনায় এসে কেট উইন্সলেট
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net