Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
'মেয়েলি' আচরণের জন্য কটাক্ষের শিকার, নিজের বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চান করণ?

বিনোদন

হিন্দুস্তান টাইমস  
04 December, 2022, 08:05 pm
Last modified: 04 December, 2022, 08:24 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ-রণবীরদের উপহার দেওয়া হলো ২ কোটি টাকা দামের ঘড়ি

'মেয়েলি' আচরণের জন্য কটাক্ষের শিকার, নিজের বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চান করণ?

করণ জোহর বলেন, "আমি একটু অদ্ভুত বাচ্চা ছিলাম, অন্যদের চেয়ে আলাদা। তার মূল্য আমাকে চোকাতে হয়েছে। কঠিন ছিল, কিন্তু সেটা অনুপ্রেরণাদায়কও।"
হিন্দুস্তান টাইমস  
04 December, 2022, 08:05 pm
Last modified: 04 December, 2022, 08:24 pm

স্কুলে তাকে মেয়েলি আচরণের জন্য ঠাট্টার পাত্র হতে হতো। ইন্ডাস্ট্রিতেও তাকে নিয়ে কানাঘুষো কম হয়নি। তবে নিজের সাহস আর দক্ষতায় জীবনের বহু বাধা অতিক্রম করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পরিচালক হিসাবে তার সাফল্য প্রশ্নাতীত, বাবার মৃত্যুর পর ধর্মা প্রোডাকশনের হালও একার হাতে ধরেন করণ জোহর।

দীর্ঘ ছয় বছর পর (অ্যায় দিল হ্যায় মুশকিল, ২০১৬) আবারও ফিচার ফিল্মের পরিচালকের আসনে করণ। ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। আগামী বছরের প্রথমার্ধেই মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে প্রথমবার রণবীর সিং-কে ডিরেক্ট করেছেন করণ, 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালকের সাত নম্বর ছবি এটি। প্রসঙ্গত অ্যায় দিল হ্যায় মুশকিল-এর পর 'লাস্ট স্টোরিজ' এবং 'গোস্ট স্টোরিজ'-এর একটি নির্দিষ্ট সেগমেন্ট পরিচালনা করেছেন করণ।

এর আগে করণ জোহরের ড্রিম প্রজেক্ট 'তখত'-এ কাজ করবার কথা ছিল রণবীরের। তবে করোনাকালে থমকে যায় এই প্রজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, রণবীর সিংকে নিজের বায়োপিকে দেখতে চান তিনি। হ্যাঁ, দীপিকার স্বামীই নাকি আদর্শ অভিনেতা রুপোলি পর্দায় করণ জোহরের জীবনকে ফুটিয়ে তোলবার ক্ষেত্রে। করণের কথায়, 'রণবীর আসলে একটা গিরগিটি। আমার মনে হয় ও সেরাটা দেবে। আমার ছেলেবেলাটা দুর্দান্ত কেটেছে, আমার বাবা-মা আমাকে জীবনের জরুরি শিক্ষাগুলো দিয়ে বড় করেছেন।'

এরপর করণ জোহর বলেন, 'আমি একটু অদ্ভূত বাচ্চা ছিলাম, অন্যদের চেয়ে আলাদা। তার মূল্য আমাকে চোকাতে হয়েছে। কঠিন ছিল, কিন্তু সেটা অনুপ্রেরণাদায়কও। আজ যখন সেই দিনগুলো ফিরে দেখি, আমার মনে হয় জীবনের ওই অধ্যায়ে আমি অনেক কিছু শিখেছি'।

আগামী বছর ২৮শে এপ্রিল মুক্তি পেতে চলেছে করণ-রণবীর জুটির প্রথম ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। এই ছবিতে রণবীরের নায়িকা আলিয়া। বক্স অফিসে রণবীরের শেষ ছবি 'জয়েশভাই জোরদার' মুখ থুবড়ে পড়েছে, আপতত নিজের ক্রিসমাস রিলিজ 'সাকার্স' নিয়ে ব্যস্ত অভিনেতা। 

Related Topics

টপ নিউজ

করণ জোহর / বায়োপিক / রণবীর সিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • মোগ্যাম্বো, গব্বর থেকে খিলজি: বলিউডের যে ৮ খলনায়ক ভয়কে পরিণত করেছিলেন তারকাখ্যাতিতে
  • তিশা কেন বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন, সেটি তিনিই ভালো বলতে পারবেন: ফারুকী 
  • কিশোর কুমারের বায়োপিকে দেখা যেতে পারে আমির খানকে
  • অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ-রণবীরদের উপহার দেওয়া হলো ২ কোটি টাকা দামের ঘড়ি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net