Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ, বিরতি নিচ্ছেন অভিনয় থেকে

বিনোদন

টিবিএস ডেস্ক
21 November, 2022, 04:05 pm
Last modified: 21 November, 2022, 04:15 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ, বিরতি নিচ্ছেন অভিনয় থেকে

সাক্ষাৎকারে ক্রিস বলেন, হঠাৎ করেই এই ঝুঁকির বিষয়টি জানতে পেরে তিনি বেশ হকচকিয়ে গেছেন এবং অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য হচ্ছেন।
টিবিএস ডেস্ক
21 November, 2022, 04:05 pm
Last modified: 21 November, 2022, 04:15 pm
ক্রিস হেমসওয়ার্থ। ছবি: সংগৃহীত

বংশগত কারণে শরীরে আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। ৩৯ বছর বয়সী 'থর' তারকা বলেছেন, ডিজনি প্লাসের ডকুমেন্টারি সিরিজ 'লিমিটলেস' এর অংশ হিসেবে একটি পরীক্ষা করানোর পর তার শরীরে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ধরা পড়েছে।

পরীক্ষা করার ফলেই অভিনেতার সবচেয়ে বড় ভয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মা-বাবার সূত্রে এপিওইফোর জিনের দুটি কপি এসেছে তার শরীরে। ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিম হেমসওয়ার্থ বলেন, তিনি পৃথিবীর সেই ২-৩ শতাংশ মানুষের মধ্যে একজন, যারা এই জিন না থাকা ব্যক্তিদের চেয়ে দশ গুণ বেশি আলঝেইমারসের ঝুঁকি বহন করছেন।

সাক্ষাৎকারে ক্রিস বলেন, হঠাৎ করেই এই ঝুঁকির বিষয়টি জানতে পেরে তিনি বেশ হকচকিয়ে গেছেন এবং অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য হচ্ছেন। তবে ডকুসিরিজের কাজ তিনি চালিয়ে যাবেন। এই শো'তে দেখা যাবে, ক্রিস নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করিয়েছেন এবং দীর্ঘায়ু অর্জনের ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছেন।

"আপনি যদি আলঝেইমারস রোগের প্রতিরোধ ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখবেন এটি আপনার বাকি জীবনের উপরেও প্রভাব ফেলবে। পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা কমানো, পুষ্টি গ্রহণ, চলাফেরা-ফিটনেস সবকিছুর দিকেই মনোযোগ দিতে হবে। আর এই নিয়ম মেনে চলায় ধারাবাহিকতাও বজায় রাখতে হবে", বলেন ক্রিস হেমসওয়ার্থ।

'থর' অভিনেতা জানিয়েছেন, ডকুমেন্টারি সিরিজটির নির্মাতা ড্যারেন অ্যারনফস্কি এবং শো এর একজন ডাক্তার পিটার আটিয়া নিজেদের মধ্যে আলোচনা করেছেন কিভাবে রোগ নির্ণয়ের বিষয়টি দেখানো হবে। প্রাথমিক পরিকল্পনা ছিল যে, ক্রিস হেমসওয়ার্থের সব জেনেটিক পরীক্ষার ফলাফল ক্যামেরার সামনে সরাসরি দেখানো হবে- কিন্তু ফলাফল হাতে আসার পর অ্যারনফস্কি ব্যক্তিগতভাবেই তাকে এ বিষয়টি জানান। 

শো-এর যে বিষয়গুলোর সাথে আলঝেইমারসের সংযোগ রয়েছে, সেগুলো ডিলিট করে দেওয়ার সুযোগ ছিল ক্রিসের। কিন্তু অভিনেতা মনে করেন, তার জেনেটিক প্রবণতার কারণেই যে তার স্নায়বিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে তা দেখানো প্রয়োজন। তিনি চান, দর্শকরা তার বিষয়টি দেখে নিজেরা সচেতন হোক এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুক।

"আমি আমার সমস্যাটিকে রঙ চড়িয়ে দেখাতে চাইনি বা নাটকীয় করে তুলতেও চাইনি। লোকের কাছ থেকে সমানুভূতি পাওয়ার জন্যে বা বিনোদনের জন্যও কাজটা করিনি", বলেন ক্রিস।
ভ্যানিটি ফেয়ারকে ক্রিস আরও জানান যে তার দাদা বর্তমানে আলঝেইমারসে ভুগছেন। 

জর্জ মিলারের আসন্ন ম্যাড ম্যাক্স চলচ্চিত্র 'ফিউরিওসা'য় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির শ্যুটিং শেষ হয়েছে এ মাসেই। 'লিমিটলেস' এর প্রচারণার ভ্রমণের পালা শেষেই অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। অস্ট্রেলিয়ার বায়রন বে শহরে নিজের জীবনসঙ্গী ও তিন ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটাবেন তিনি।

"আমি বাড়িতে যাব কিছুদিন সুন্দর সময় কাটাতে। আমার স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকতে।"

সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

ক্রিস হেমসওয়ার্থ / রোগ / আলঝেইমারস / অভিনয় / বিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?
  • ‘আমার বাচ্চাটা কাশলেই ভয়ে কুঁকড়ে যাই’: দিল্লির বিষাক্ত বাতাসে ধুঁকছে শিশুরা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net