Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
খুশিমনেই নামের শেষে 'কাপুর' পদবী যোগ করবো: আলিয়া ভাট

বিনোদন

টিবিএস ডেস্ক
21 August, 2022, 12:50 pm
Last modified: 21 August, 2022, 01:17 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

খুশিমনেই নামের শেষে 'কাপুর' পদবী যোগ করবো: আলিয়া ভাট

"আমি 'কাপুর' পদবী যোগ করবো। এই সবকিছুই নতুন করে করতে হবে। আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে, এখন আর আমি 'ভাট' থাকতে চাইনা, যেহেতু কাপুর পরিবার একসাথেই ভ্রমণ করে সব জায়গায় । আমি চাইনা আমাকে কেউ বহিরাগত মনে করুক।
টিবিএস ডেস্ক
21 August, 2022, 12:50 pm
Last modified: 21 August, 2022, 01:17 pm
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে একের পর এক খবরের শিরোনামে উঠে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, আর তা নিজ যোগ্যতাবলেই। পেশাদার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন, দুই দিক থেকেই চমৎকার একটি বছর পার করছেন 'রাজি' অভিনেত্রী।

চলতি বছরেই আরআরআর, গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি ও সম্প্রতি ডার্লিংস এর মতো ব্যাক-টু-ব্যাক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। সেই সাথে গত এপ্রিলে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক, বলিউড তারকা রণবীর কাপুরকে। ইতোমধ্যেই নিজেদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই জুটি। তাই সব মিলিয়ে আলিয়ার ভাগ্য সুপ্রসন্ন বলা যায়।

তবে সম্প্রতি নতুন একটি খবর দিয়ে আলোচনায় উঠে এসেছেন আলিয়া ভাট। আর তা হলো, শীঘ্রই আইনগতভাবে নিজের নামের সাথে 'কাপুর' পদবী যোগ করবেন তিনি। 'মিড-ডে'র সাথে সাম্প্রতিক এক আলাপচারিতায় অভিনেত্রী বলেন, বিয়ের পরপরই স্বামী রণবীর কাপুর তার পাসপোর্টে নিজের বৈবাহিক অবস্থা পরিবর্তন করলেও, আলিয়া তা করার সময় পাননি। কারণ বিয়ে, শ্যুটিং এবং কাজের জন্য টানা দেশ-বিদেশে ভ্রমণ করতে হয়েছে তাকে। 

প্রথমবারের মতো কোনো হলিউড সিনেমায় অভিনয়ের জন্য শ্যুটিং করতে গত মাসে লন্ডনে গিয়েছিলেন আলিয়া। সেখানে কাজ করেছেন গাল গ্যাডট ও জেমি ডরনানের মতো তারকাদের সঙ্গে।

স্বামী রণবীর কাপুরের সাথে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

নামে নতুন পদবী যোগ করা প্রসঙ্গে আলিয়া আরও বলেন, "আমি 'কাপুর' পদবী যোগ করবো। এই সবকিছুই নতুন করে করতে হবে। আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে, এখন আর আমি 'ভাট' থাকতে চাইনা, যেহেতু কাপুর পরিবার একসাথেই ভ্রমণ করে সব জায়গায়।  আমি চাইনা আমাকে কেউ বহিরাগত মনে করুক।" তবে পর্দায় নিজের নাম শুধু আলিয়া ভাটই রাখবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। 

সম্প্রতি নারীদের প্রতি সহিংসতা নিয়ে তৈরি একটি ডার্ক কমেডি সিনেমা ডার্লিংস'-এ অভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক ঘটেছে 'গাঙ্গুবাই' এর। অন্যদিকে, খুব শীঘ্রই মুক্তি পাবে রণবীর-আলিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিভা'। গত পাঁচ বছর যাবত এ ছবির শ্যুটিং করছেন পরিচালক অয়ন মুখার্জি। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।   

এর বাইরেও, রণবীর সিং এর সাথে জুটি বেঁধে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং ফারহান আখতারের 'জি লে জারা'তে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সাথে অভিনয় করার কথা রয়েছে আলিয়া ভাটের। 

সূত্র: পিংভিলা 

Related Topics

টপ নিউজ

আলিয়া ভাট / পদবী / কাপুর পরিবার / রণবীর কাপুর / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net