Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
আরও একবার গাঁটছড়া বাঁধতে জর্জিয়ায় জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

বিনোদন

টিবিএস ডেস্ক
19 August, 2022, 10:30 am
Last modified: 19 August, 2022, 11:00 am

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

আরও একবার গাঁটছড়া বাঁধতে জর্জিয়ায় জেনিফার লোপেজ-বেন অ্যাফ্লেক

২০০৪ সালে বিচ্ছেদের ১৮ বছর পর এবছর আবারও সম্পর্কে জড়ান 'বেনিফার'। জানা গেছে, রাইসবোরো শহরে বেন অ্যাফ্লেকের এস্টেটে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পর্ব অনুষ্ঠিত হবে।
টিবিএস ডেস্ক
19 August, 2022, 10:30 am
Last modified: 19 August, 2022, 11:00 am

তিন দিনব্যাপী বিয়ের উৎসবকে সামনে রেখে জর্জিয়ায় পৌঁছেছেন সঙ্গীতশিল্পী জেনিফার লোপেজ ও মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেক। জর্জিয়ার রাইসবোরোতে ঘটা করে একসঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই জুটি। ২০০৪ সালে বিচ্ছেদের ১৮ বছর পর এবছর আবারও সম্পর্কে জড়ান 'বেনিফার'। 

জানা গেছে, রাইসবোরো শহরে বেন অ্যাফ্লেকের এস্টেটে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের পর্ব অনুষ্ঠিত হবে। প্রায় ১০০ একরের ওই এস্টেটে অতিথিদের জন্য জায়গার কোনো অভাব হবে না বলেই জানিয়েছে টিএমজেড।

Jennifer Lopez and Ben Affleck shopping with kids in Savannah, Georgia (August 18, 2022) pic.twitter.com/KHuJs6OTuP— Bennifer Updates (@BenniferUpdates) August 18, 2022

এরই মধ্যে সাভানাতে একসঙ্গে বিয়ের শপিং করতে দেখা গেছে আলোচিত এই জুটিকে। ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে শপিং করার সময় ক্যামেরাবন্দী হয়েছেন তারা।

১৮ বছর আগে রাইসবোরোর এই একই এস্টেটে বিয়ে হওয়া কথা ছিল 'বেনিফার' এর। ২০০২ সালে জিলি সিনেমার সেটে একে অপরের সাথে পরিচয় এবং ২০০৩ সালে বাগদানও সারেন তারা। কিন্তু এরপরেই সব গোলমাল হয়ে যায়, পরের বছরই বিচ্ছেদ ঘটে তাদের।

এরপর কেটে গেছে ১৮টি বছর; দুই তারকাই আলাদা সংসার পেতেছিলেন কিন্তু সেগুলো টেকেনি। এতগুলো বছর পর সেই পুরনো প্রেমেই মজেছেন জেনিফার ও অ্যাফ্লেক। তাই এবার ঘটা করে বিয়ে করার সুযোগটা মিস করতে চাইছেন না তারা। 

Ben Affleck talking about Jennifer Lopez and her beauty in 2003 is undeniably adorable pic.twitter.com/AHtH7KShAC— Sam #JLover (@QueenJLo22) August 12, 2022

এদিকে জেনিফার-অ্যাফ্লেক জুটির বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। লাইফ কোচ ও সাবেক ভিক্ষু জে শেঠি এই জুটির বিয়ে পড়াবেন বলে জানা গেছে।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ম্যাট ডেমন, রিয়া ডি মাতেও, জিমি কিমেলের নাম রয়েছে। বেন অ্যাফ্লেকের এস্টেটের ১০,০০০ বর্গফুটের কেবিনে (যা ওয়েস্টার হাউজ নামে পরিচিত) থাকবেন অতিথিরা।

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

জেনিফার লোপেজ / বেন অ্যাফ্লেক / বিয়ে / জর্জিয়া / জুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • দেশি কিউপিড: ডেটিং অ্যাপের যুগে পাত্র-পাত্রীদের ডিজিটাল ঘটক
  • পুতিন-ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের খরচে ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব; ট্রাম্প বললেন, ‘বড় কোনো বিষয় নয়’
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net