Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

‘রিপলি’ সিরিজে ডাকোটা ফ্যানিং

এ চরিত্রে এর আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'দ্য টেলেন্টেড মি. রিপলি' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা গিনেথ প্যালট্রো।
‘রিপলি’ সিরিজে ডাকোটা ফ্যানিং

বিনোদন

টিবিএস ডেস্ক
12 March, 2021, 04:35 pm
Last modified: 13 March, 2021, 04:27 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

শোটাইম ড্রামা সিরিজ 'রিপলি'তে অভিনয় করবেন হলিউড তারকা ডাকোটা ফ্যানিং।

প্যাট্রিসিয়া হাইস্মিথের লেখা 'টম রিপলি' উপন্যাস সিরিজ অবলম্বনে বানানো হচ্ছে এই সিরিজ। এখানে অ্যান্ড্রু স্কট ও জন ফ্লিনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ২৭ বছর বয়সী ডাকোটাকে।

সিরিজের কেন্দ্রীয় চরিত্র টম রিপলি হিসেবে অভিনয় করবেন অ্যান্ড্রু স্কট। ১৯৬০-এর দশকের শুরুর ভাগে নিউইয়র্কের বাসিন্দা রিপলিকে একজন ধনী ব্যবসায়ী ভাড়া করে নিজের ভবঘুরে ছেলেকে বুঝিয়ে-শুনিয়ে ইতালি থেকে দেশে ফেরানোর জন্য। সেই চাকরিতে যোগ দেওয়ার মাধ্যমে ছলনাপূর্ণ এক জটিল জীবনের পথে প্রথম পা বাড়ায় রিপলি।

এখানে টমের নম্র স্বভাবে অন্ধকার জগতের প্রলোভন ছড়িয়ে দেওয়ার দায়ে যাকে সন্দেহ করা হয়, ইতালিতে বসবাসকারী সেই আমেরিকান তরুণী মার্জ শেরউডের ভূমিকায় অভিনয় করবেন ডাকোটা। এ চরিত্রে এর আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'দ্য টেলেন্টেড মি. রিপলি' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা গিনেথ প্যালট্রো।

ডাকোটা ফ্যানিং। ছবি: সংগৃহীত

'অ্যান্ড্রু স্কট অভিনীত টম রিপলির বিপরীতে মার্জ চরিত্রে ডাকোটা ফ্যানিংই যথার্থ বাছাই,' বলেছেন শোটাইমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অব স্ক্রিপ্টেড প্রোগ্রামিং- অ্যামি ইসরায়েল।

কয়েক সপ্তাহের মধ্যে শোটাইমে এটি হতে যাচ্ছে ডাকোটা অভিনীত দ্বিতীয় চরিত্র। এর আগে, অ্যান্থোলজি সিরিজ 'দ্য ফার্স্ট লেডি'তে সুজান ফোর্ড চরিত্রে তার অভিনয় করার ঘোষণা আসে।

সম্প্রতি টিএনটি সিরিজ 'দ্য অ্যালিয়েনিস্ট'-এ দেখা গেছে ডাকোটাকে। অন্যদিকে, তার অভিনীত ফিচার ফিল্মের মধ্যে রয়েছে, 'ওয়ানস আপোন অ্যা টাইম ইন হলিউড', 'ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস', 'আপটাউন গার্লস', 'ম্যান অন ফায়ার', 'টোয়াইলাইট' ফিল্ম সিরিজ এবং 'প্লিজ স্ট্যান্ড বাই'।

  • সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

ডাকোটা ফ্যানিং / হলিউড / ড্রামা সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab