Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
মা হলেন কোয়েল মল্লিক

বিনোদন

টিবিএস ডেস্ক
05 May, 2020, 12:20 pm
Last modified: 05 May, 2020, 12:58 pm

Related News

  • ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা
  • টলিউড চলচ্চিত্র 'মেঘলা'য় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা
  • নতুন ব্যোমকেশ হবেন এবার দেব
  • একসময় মিঠুনদার সেটে খাবার দিতেন বাবা, এখন তিনিই তাঁর ছবির প্রযোজক: দেব  
  • একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে মিথিলার ছবি

মা হলেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ রানের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে একটি পুত্রসন্তান। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।
টিবিএস ডেস্ক
05 May, 2020, 12:20 pm
Last modified: 05 May, 2020, 12:58 pm

মা হলেন পশ্চিমবাংলার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ রানের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে একটি পুত্রসন্তান।মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেল এই খুশির খবর। 

প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল সূত্রে জানা গেছে, কোয়েলের ছেলের ওজন ৩.১ কেজি হয়েছে। এমন খুশির সংবাদে স্বাভাবিকভাবেই এই কঠিন পরিস্থিতির মধ্যেও খুবই উচ্ছ্বসিত কোয়েলের পরিবার।

দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকও। বললেন, 'লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে'।

কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে পোস্টকার্ডের  মাধ্যমে এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

View this post on Instagram

Good morning ?

A post shared by Koel Mallick (@yourkoel) on May 2, 2020 at 11:09pm PDT

সাদা কালো পোলকা ফোঁটার ফ্রক, হাতে কমলা-হলুদ জারবেরা ফুল আর একেবারেই হালকা সাজ- সম্প্রতি নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কোয়েল। সপ্তম বিবাহবার্ষিকীর সময়ই ভক্তদের সঙ্গে নিজের জীবনের সবথেকে খুশির বিষয়টি শেয়ার করে নিয়েছিলেন তিনি।

কোয়েল মল্লিক ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানেকে। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র 'মিতিন মাসি'-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপালি পর্দার নায়িকা।

 

Related Topics

টপ নিউজ

কোয়েল মল্লিক / নিসপাল সিংহ রানে / টলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ফের বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী জনপ্রিয় গায়িকা
  • টলিউড চলচ্চিত্র 'মেঘলা'য় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা
  • নতুন ব্যোমকেশ হবেন এবার দেব
  • একসময় মিঠুনদার সেটে খাবার দিতেন বাবা, এখন তিনিই তাঁর ছবির প্রযোজক: দেব  
  • একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে মিথিলার ছবি

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net