Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
মাইকেল জ্যাকসনের জন্মবার্ষিকী ও তার ৩ আবিষ্কার

বিনোদন

29 August, 2021, 07:55 pm
Last modified: 29 August, 2021, 08:11 pm

Related News

  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন
  • মৃত্যুর সময় মাইকেল জ্যাকসনের ঋণ ছিল ৫০০ মিলিয়ন ডলার
  • বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন

মাইকেল জ্যাকসনের জন্মবার্ষিকী ও তার ৩ আবিষ্কার

আমরা অনেকেই হয়তো  জানি না যে, মাইকেল জ্যাকসন ছিলেন একজন অসাধারণ উদ্ভাবক। শুধু তাই নয়, নিজের উদ্ভাবিত একটি গ্যাজেটের জন্য পেটেন্টও রয়েছে তার।
29 August, 2021, 07:55 pm
Last modified: 29 August, 2021, 08:11 pm
উদ্ভাবক মাইকেল জ্যাকসন? | ছবি: ইনস্টাগ্রাম

সমসাময়িক অন্য শিল্পীদের চাইতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন তিনি। উপস্থাপনায় সৃজনশীলতা, গানের সাথে মনোমুগ্ধকর নাচ, ব্যক্তিগত আদর্শ, জীবনযাপনের ধারা নিয়ে বহুবার আলোচিত-সমালোচিতও হয়েছেন। আলোড়ন তুলেছেন পশ্চিমা সংগীত জগতে। তার সেসব অদ্বিতীয় বৈশিষ্ট্য আজও তাকে আলাদা করে চেনায়। বলা হচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের কথা। বেঁচে থাকলে আজ ৬৩ বছরে পা রাখতেন এই কিংবদন্তি।     

গায়ক হিসেবে মাইকেল জ্যাকসন তার প্রতিভার কদর পেয়েছেন বিশ্বের সব জায়গায়। কিন্তু আমরা অনেকেই হয়তো  জানি না যে, মাইকেল ছিলেন একজন অসাধারণ উদ্ভাবক। শুধু তাই নয়, নিজের উদ্ভাবিত একটি গ্যাজেটের জন্য পেটেন্টও রয়েছে তার। 

নিশ্চয়ই ভাবছেন, একজন গায়ক হয়েও কী এমন উদ্ভাবন করেছিলেন পপ সম্রাট? আজ পাঠককে জানাব মাইকেল জ্যাকসনের তেমনই কিছু সৃজনশীলতার কথা, যা আপনাকে আবারও বুঝিয়ে দেবে তিনি কেন অদ্বিতীয়।   

মাধ্যাকর্ষণকে ফাঁকি দিয়েছিল যে জুতা!

১৯৮৮ সালে প্রকাশিত হয় মাইকেল জ্যাকসনের হিট গান 'স্মুদ ক্রিমিনাল'। গানের মিউজিক ভিডিওতে জ্যাকসনকে অভিনব সব নাচের মুদ্রায় দেখা যায়। কিন্তু এর মধ্যে একটি ছিল খুবই আশ্চর্যজনক যা দর্শক-শ্রোতাকে বিস্মিত করেছিল।

ব্যাকআপ নৃত্যশিল্পীদের সঙ্গে নিয়ে সেই অদ্বিতীয় নাচ পরিবেশন করেছিলেন তিনি। নাচের মাঝে তাকে দেখা যায় সামনের দিকে ৪৫ ডিগ্রি ঝুঁকে আছেন, অথচ তার পা মাটিতে পড়ছে না! কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছেন আগের অবস্থানে।

আপনি নিজেও হয়তো গানটির ভিডিও দেখতে দেখতে ভেবেছেন, এটা হয়তো স্রেফ ক্যামেরার কারসাজি কিংবা ভিডিও সম্পাদনা কৌশল।  কিন্তু না, এই দুর্দান্ত স্টান্ট নেওয়ার পেছনে ছিল একজোড়া বিশেষ জুতার ভূমিকা। এই জুতাজোড়ার নকশা করেছিলেন জ্যাকসন নিজেই। নানা প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিজের দুই সহকারী,  মাইকেল বুশ ও ডেনিস টাম্পকিনকে সঙ্গে নিয়ে তিনি এর নকশা করেন।   

১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে মাইকেল জ্যাকসন | ছবি: এপি

জ্যাকসনের এই জুতা 'অ্যান্টি-গ্র্যাভিটি শু' নামে পরিচিত। ১৯৯৩ সালের অক্টোবরে জ্যাকসনসহ তিন সহপ্রতিষ্ঠাতাকে তাদের উদ্ভাবনের জন্য পেটেন্ট দেওয়া হয়।     

কিন্তু মাধাকর্ষণকে ফাঁকি দেওয়া এই জুতাজোড়ার পেছনের রহস্য কি? মঞ্চের মেঝে থেকে উঠে আসা একটা রড এবং এই বিশেষ জুতার সমন্বয়ে তৈরি হয় এই গ্যাজেট। অ্যান্টি গ্র্যাভিটি শু'র মধ্যে ভারসাম্য ধরে রাখার জন্য অ্যাঙ্কল সাপোর্ট এবং কাট-আউট হিল থাকে যা ওই রডের উপর দিয়ে গড়িয়ে যেতে পারে। এর ফলেই মঞ্চে সেই ৪৫ ডিগ্রি তির্যক ইফেক্ট তৈরি করা সম্ভব হয়।   

তার নাচ এবং...অবশ্যই 'মুনওয়াক' 

কাউকে যদি মাইকেল জ্যাকসনের  একটি বিশেষ গুণের কথা বলতে বলা হয়, তাহলে সে একবাক্যে বলবে তার অভিনব নাচের কৌশলের কথা। গানের পাশাপাশি একই সময়ে জড়তাহীনভাবে নাচতে পারার ক্ষমতা ছিল তার। জ্যাকসনের সেসব নাচের মধ্যে 'মুনওয়াক' অন্যতম।    

তবে নাচের এই মুদ্রাটি পুরোপুরি জ্যাকসনের নিজের আবিষ্কার নয়।  মুনওয়াকের মতো একই ধাঁচের নাচ ১৯৩০ সালের দিকে আমেরিকায় প্রচলিত ছিল। সে সময় জ্যাজ মিউজিশিয়ান ক্যাব ক্যালোওয়ে একই রকম নাচ পারফর্ম  করতেন। ক্যালোওয়ে এই মুদ্রার নাম দিয়েছিলেন 'দ্য বাজ'।   

নিজের মস্তিষ্কপ্রসূত না হলেও, ত্রিশের দশকের সেই নাচের মুদ্রাকে নতুন করে 'মুনওয়াক' (চাঁদে হাঁটা) নামকরণের জন্য ব্যাপক প্রশংসা পান জ্যাকসন।  এরপর থেকে এটি তার সাথে এতটাই জড়িয়ে যায় যে মানুষ একে জ্যাকসনেরই উদ্ভাবন হিসেবে ধরে নেয়।  

১৯৮৩ সালে 'মোটাউন টুয়েন্টি ফাইভ: ইয়েস্টারডে, টুডে, ফরেভার' নামক একটি বিশেষ টিভি শোতে হাজির হন জ্যাকসন। শো'তে নিজের হিট গান 'বিলি জিন' এর তালে নাচার সময় প্রথমবারের মতো 'মুনওয়াক' দেখান তিনি। এরপর থেকে প্রায় প্রতিটি শো'তেই মুনওয়াক পারফর্ম করেছেন তিনি।

শিল্প জগতের অনুপ্রেরণা

মাইকেল জ্যাকসনই প্রথম শিল্পী নন, যিনি নিজের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও, পপ গানে আমূল পরিবর্তন নিয়ে আসায় তাকে প্রায়ই নানা সম্মানজনক পদকে ভূষিত করা হয়েছে। এই পরিবর্তনের আরম্ভ হয়েছিল 'থ্রিলার' দিয়ে।

২০০২ সালে নিউ ইয়র্কের অ্যাপোলো থিয়েটারের কনসার্টে মাইকেল জ্যাকসন | ছবি: এপি

জ্যাকসনের ১৫ মিনিটের মিউজিক ভিডিও 'থ্রিলার'কে বলা হয় সর্বকালের সেরা মিউজিক ভিডিও। এটি ছিল এমন এক ভিডিও, যা সংগীত জগত আগে কখনো দেখেনি।   

বড় বাজেট, দারুণ সব কস্টিউম, স্পেশাল ইফেক্ট এবং অসাধারণ কোরিওগ্রাফি ও মেকআপ—এই সব মিলিয়ে তৈরি হয়েছিল 'থ্রিলার'-এর ভিডিও। ওই সময়ে থ্রিলারকে একটা গান নয়, বরং ছোটখাটো চলচ্চিত্রই মনে হয়েছিল! বলা হয়ে থাকে, এই ভিডিওর মাধ্যমে পপ সংস্কৃতি ও সঙ্গীতের জগতে থাকা সব বর্ণবৈষম্যমূলক ধারণাকে গুঁড়িয়ে দিয়েছিলেন মাইকেল জ্যাকসন।  


  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

Related Topics

টপ নিউজ

মাইকেল জ্যাকসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি
  • পরিত্যক্ত স্টোরেজ ইউনিটে মিলল মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেট
  • জ্যাকসন-৫ ব্যান্ডের গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন
  • মৃত্যুর সময় মাইকেল জ্যাকসনের ঋণ ছিল ৫০০ মিলিয়ন ডলার
  • বায়োপিকে মাইকেল জ্যাকসন হলেন ভাতিজা জাফর জ্যাকসন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net