Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বাবার অভিভাবকত্ব বাতিল চেয়ে ব্রিটনির আবেদন আদালতে নাকচ

বিনোদন

টিবিএস ডেস্ক 
01 July, 2021, 10:30 pm
Last modified: 02 July, 2021, 01:10 pm

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের

বাবার অভিভাবকত্ব বাতিল চেয়ে ব্রিটনির আবেদন আদালতে নাকচ

ব্রিটনির ব্যক্তিগত জীবনে নানা রকম বিধিনিষেধ আরোপের যে অভিযোগ তার বাবার বিরুদ্ধে উঠেছে, তা উড়িয়ে দিয়েছেন জেমি স্পিয়ার্সের আইনজীবীরা।
টিবিএস ডেস্ক 
01 July, 2021, 10:30 pm
Last modified: 02 July, 2021, 01:10 pm
ব্রিটনি স্পিয়ার্স। ছবি: গেটি ইমেজেস

২০০৮ সাল থেকে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের ব্যক্তিগত জীবন ও সম্পদ নিয়ন্ত্রণের আইনি অধিকারের মালিক তার বাবা জেমি স্পিয়ার্স। তার সেই অধিকার বাতিলের আবেদন করেছিলেন ব্রিটনি। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

গত বছরের নভেম্বরে লস অ্যাঞ্জেলেস আদালতে এ আবেদন করেছিলেন ব্রিটনির আইনজীবী। আবেদনে বলা হয়েছিল, ব্রিটনি তার বাবাকে ভয় পান। 

গত সপ্তাহে ব্রিটনি বলেন, তাকে ইচ্ছার বিরুদ্ধে মানসিক রোগের ওষুধ খাওয়ানো হয়েছে। তাকে জোর করে পারফর্ম করানো হয়েছে। এমনকি তাকে সন্তানও নিতে দেয়া হয়নি।

নিপীড়নের অভিযোগ তদন্তের আবেদন:

ব্রিটনি তার ওপর থেকে জেমির অধিকার বাতিলের আবেদন করে আদালতকে বলেন, 'আমি আমার জীবন ফিরে পেতে চাই।'

গত নভেম্বরে ব্রিটনি আদালতে আবেদন করেন, সম্পদ ব্যবস্থাপনা ফার্ম বেসেমার ট্রাস্টকে যেন তার একমাত্র আইনি অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদালত জেমি স্পিয়ার্সকে ব্রিটনির আইনি অভিভাবকত্ব থেকে সরাতে রাজি না হলেও, বেসেমার ট্রাস্টকে পপ তারকার কয়েক মিলিয়ন ডলারের সম্পদের যৌথ অভিভাবক হিসেবে দায়িত্ব দিতে রাজি হয়েছেন। 

এদিকে জেমি স্পিয়ার্সের আইনজীবীরা ব্রিটনির নিপীড়নের অভিযোগ তদন্তের আবেদন করেছেন। ব্রিটনির আগের শুনানির অডিও লিক হয়ে অনলাইনে ছড়িয়ে পড়ার পর আদালত এবার দূর থেকে শুনানি শোনার অনুমতি দিয়েছেন গণমাধ্যমকে।

ব্রিটনি যা বলেছেন:

গত সপ্তাহে ব্রিটনি তার ওপর 'নিপীড়নমূলক' অভিভাবকত্বের বিস্ফোরক অভিযোগ করার পরই নেয়া হলো এ পদক্ষেপ। 

ব্রিটনি বিচারককে বলেছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। দিনের পর দিন কেঁদেছেন। তাকে আরও সন্তান নিতে দেওয়া হয়নি। ইচ্ছার বিরুদ্ধে তাকে সাইকায়াট্রিক ড্রাগ লিথিয়াম দেওয়া হয়েছে।

দুই সন্তানের মা ব্রিটনি জানিয়েছেন, তিনি তার প্রেমিককে বিয়ে করতে চান। আরেকটা সন্তান নিতে চান। কিন্তু তার আইনি অভিভাবক সে অনুমতি দেননি। ব্রিটনির দাবি, তাকে গর্ভনিরোধক ডিভাইস পরতে হয়েছে, যাতে আর সন্তান নিতে না পারেন।

ব্রিটনির ব্যক্তিগত জীবনে নানা রকম বিধিনিষেধ আরোপের যে অভিযোগ তার বাবার বিরুদ্ধে উঠেছে, তা উড়িয়ে দিয়েছেন জেমি স্পিয়ার্সের আইনজীবীরা।

ব্রিটনিকে যারা সমর্থন দিচ্ছেন:

এদিকে ডজনখানেক তারকা আওয়াজ তুলেছেন ব্রিটনির সমর্থনে। তাদের মধ্যে আছেন পপ তারকার সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেকও। তিনি লিখেছেন, তাদের দুজনের অতীতস্মৃতি ভালো-খারাপ যা-ই হোক না কেন, ব্রিটনির সঙ্গে যা হয়েছে তা ঠিক নয়। 

দুই মিনিটের এক ভিডিয়ো বার্তায় ডিওন ওয়ারউইক বলেছেন, 'ওকে (ব্রিটনিকে) ওর অধিকার ফিরিয়ে দাও। ওর জীবন ফিরিয়ে দাও। ওকে মুক্তি দাও।'

ব্রিটনির সঙ্গে কাজ করা র‍্যাপার ইগি অ্যাজালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তিনি নিজ চোখে ব্রিটনির সঙ্গে এমন বাজে ব্যবহার দেখেছেন। তার দাবি, ২০১৫ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মঞ্চের পেছনে থাকার সময় ব্রিটনিকে সোডা পান করতে দেওয়া হয়নি। 

তিনি বলেন, 'ব্রিটনি স্পিয়ার্স যখন খোলাখুলি বলে দিয়েছে যে ওই লোকটার সঙ্গ তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে, তখন তাকে আর লোকের সঙ্গে থাকার জন্য জোর করা উচিত নয়।'

ব্রিটনির বোন যা বললেন:

গত সপ্তাহে ব্রিটনি স্পিয়ার্সের বোন জেমি লিন প্রথমবারের মতো বোনের বিতর্কিত অভিভাবকত্ব নিয়ে মুখ খোলেন।

জেমি লিন স্পিয়ার্স এক ইন্সটাগ্রাম স্টোরিতে বলেন, 'সুখী থাকার জন্য অভিভাবকত্ব বাতিল...অথবা যা-ই করুক না কেন, তাতে আমার সমর্থন আছে।'

তিনি আরও বলেন, 'অনেক বছর আগেই ওকে আমি বলেছিলাম অভিভাবক নেওয়ার জন্য। অবশেষে ও সেই অনুরোধটা করল। ওকে নিয়ে আমি গর্বিত।'

জেমি অবশ্য বলেন, তিনি তার পরিবারের মুখপাত্র হয়ে কিছু বলছেন না—এটা তার ব্যক্তিগত মতামত।
 

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / অভিভাবকত্ব / আদালতের রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
    শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
    জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের

Most Read

1
জামায়াতে ইসলামী ও শফিকুর রহমানের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট। কোলাজ: টিবিএস
মতামত

শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

2
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

3
জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ
বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে নতুন সীমা নির্ধারণ, বিভাগীয় শহরে বিক্রি ১৫% কমানোর নির্দেশ

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

6
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net