Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ব্রাদার্স সিরিজের পরিকল্পনা মাথায় আসে ২০১৫ সালে: মাবরুর রশিদ বান্নাহ

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
07 March, 2021, 04:40 pm
Last modified: 07 March, 2021, 04:43 pm

Related News

  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার
  • বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

ব্রাদার্স সিরিজের পরিকল্পনা মাথায় আসে ২০১৫ সালে: মাবরুর রশিদ বান্নাহ

'এখন পর্যন্ত আমার চেয়ে বেশি সচেতনার বার্তা দেওয়া কাজ কে নির্মাণ করেছে?'
হাবিবুল্লাহ সিদ্দিক
07 March, 2021, 04:40 pm
Last modified: 07 March, 2021, 04:43 pm
মাবরুর রশিদ বান্নাহ। ছবি: সংগৃহীত

ছোট পর্দার আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। যেকোনো উৎসবে বেশ কিছু নাটক নির্মাণ করেন তিনি। গত ভালোবাসা দিবসে বানিয়েছিলেন পাঁচটি নাটক: 'ব্রাদার্স ৩', 'হাফ হানিমুন', 'ছোটবেলার প্রেম', 'বেয়াদ্দব' ও 'বদমাশ পোলাইন সিজন ২'।

এখন ঈদের নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন বান্নাহ। এসব নিয়েই কথা হলো তার সঙ্গে।

সাক্ষাৎকার

টিবিএস: ভালোবাসা দিবসের নাটকগুলো নিয়ে কেমন সাড়া পেইয়েছিলেন?

মাবরুর রশিদ বান্নাহ: পাঁচটি কাজই ছিল আলাদা আলাদা গল্প ও মেজাজের। এবার কাজে বৈচিত্র্য থাকায় অন্য রকম সাড়া পেয়েছি। তবে সামান্য আপসোস হচ্ছে, 'ব্রাদার্স ৩' যতটা আলোচিত হয়েছে, ততটা ভিউস হয়ে ওঠেনি। এছাড়া বাকিগুলো থেকে ভালোই সাড়া পেয়েছি।

টিবিএস: 'ব্রাদাস ৩' তো একটা সিকুয়েল নির্মাণ। এর পরিকল্পনা কীভাবে এলো?

মাবরুর রশিদ বান্নাহ: এটার পরিকল্পনা মাথায় আসে ২০১৫ সালে।  ওই সময় শাওন আর জোভানকে নিয়ে কাজটা করি।  প্রথমটাতেই ভালো সাড়া পাই। এরপর ২০১৮ সালে দ্বিতীয় কিস্তিটা করি। পরের বছরই আরেকটা করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছি। এ বছর আবার করলাম। এবারের সিরিজে জোভান, শাওন ট্রিমেন্ডাস অভিনয় করেছেন। ইভানা এবং মনিরা মিঠু আপাও সাপোর্টিং হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন। 'ব্রাদার্স' নাটক দিয়েই বুঝেছিলাম, জোভান শাওন ভালো অভিনেতা।

টিবিএস: এটার কি আরও কিস্তি হবে?

মাবরুর রশিদ বান্নাহ: সেটা এখনই বলতে পারছি না। দর্শক চাইলে হবে। না চাইলে হবে না। তবে নির্মাতা হিসেবে তো সবসময়ই চাওয়া থাকে একটা ভালো কাজ করার। 'ব্রাদার্স' ওইরকমই একটা কাজ।

'ব্রাদার্স' সিরিজের অভিনয়শিল্পীদের সঙ্গে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ছবি: সংগৃহীত

টিবিএস: আপনার 'বদমাশ পোলাপাইন' নাটকটির বেশ সমালোচনা হচ্ছে। কারণ কী?

মাবরুর রশিদ বান্নাহ: আলোচনা-সমালোচনা দুটোই হচ্ছে নাটকটা নিয়ে। এই কনটেন্টের প্রোটাগোনিস্ট নতুন। একজন ইউটিউবার। নতুনদের নিয়ে কাজ করতে গেলেই নানা কথা ওঠে। আলোচনা-সমালোচনা হয়। আসলে হেটার্সরা থাকবেই। দেখা যাবে হেটার্সরাই একটা সময় ফ্যান হয়ে যায়, এটাই হচ্ছে প্রাপ্তি। আমার প্রচুর হেটার্স ছিল, যারা এখন আমার ফ্যান।  তাছাড়া সব কাজ ভালো লাগবে, এমন কোনো কথা নেই।  এদেশে মাশরাফি, সাকিব আল হাসানেরও হেটার্স আছে। তবে আমি বলব, কাজটা দেখুন; তারপর সমালোচনা করুন।

টিবিএস: আপনি কি নাটকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেন?

মাবরুর রশিদ বান্নাহ: এটা আমার সব নাটকেই কম-বেশি থাকে। এখন পর্যন্ত আমার চেয়ে বেশি সচেতনার বার্তা দেওয়া কাজ কে নির্মাণ করেছে? ক্যারিয়ারের শুরু থেকে আমি যেসব সচেতন বার্তা দেওয়া কাজ করেছি, সেই জিনিসগুলো এখন বেশি হচ্ছে। এটা আমার জন্য নতুন কিছু না। সব গল্পে বার্তা থাকে না, তবে আমার ৯০ পারসেন্ট গল্পে বার্তা থাকে। যেখানে আমি দর্শকের ভাবনার মধ্যে ফেলেই দেই, বিষয়টি নিয়ে ভাবা উচিত।

টিবিএস: এখন ব্যস্ততা কী নিয়ে?

মাবরুর রশিদ বান্নাহ: ঈদের নাটক নির্মাণ শুরু করেছি। এরইমধ্যে একটা শুটিং শেষ করেছি। আরও কয়েকটা কাজ করব। তবে কতগুলো হবে, এখন বলতে পারছি না।

Related Topics

টপ নিউজ

মাবরুর রশিদ বান্নাহ / সাক্ষাৎকার / টেলিভিশন নাটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • মুখোমুখি শামসুর রাহমান ও আল মাহমুদ: ‘আমরা কালের অক্ষর লিখতে এসেছি’
  • হাসিনার ভারতে অবস্থান বিস্তৃত সম্পর্ক গড়তে ‘বাধা’ হবে না: দ্য হিন্দুকে ফখরুল
  • 'একঘেয়েমি হলো লেখার ওষুধ': রহস্যময়ী আগাথা ক্রিস্টির বিরল সাক্ষাৎকার
  • বিচিত্রায় প্রকাশিত খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সাক্ষাৎকার
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net